Skip to content

Petition

Criminal justice Dhaka

অপরাধে জড়াচ্ছেন বিদেশিরা,বিচ্ছিন্ন অভিযান নয়, সমন্বিত ব্যবস্থা নিন

1 signaturesof 5,000

Why this matters

বাংলাদেশে বিদেশি নাগরিকদের একটি অংশের অনলাইন প্রতারণা, মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ার তথ্য উদ্বেগজনক। বিশেষ করে স্ক্যাম সেন্টার বা সংঘবদ্ধ অনলাইন প্রতারণাকেন্দ্র গড়ে তোলার চেষ্টা বড় বিপদের সংকেত। এসব তৎপরতা কেবল কয়েকজনের অপরাধ হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা, অভিবাসন তদারকি, আর্থিক লেনদেনের নজরদারি এবং দেশীয় সহযোগীদের ভূমিকা জড়িত। বিচ্ছিন্ন অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাবে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৬৩৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে ১২৬ দেশের ৭ হাজার ৮৮ জন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন। তবে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান এবং প্রতারণা বা পাচারের মতো অপরাধ এক বিষয় নয়। আবার গ্রেপ্তার হওয়াও সব সময় অপরাধী প্রমাণিত হওয়া নয়। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই পার্থক্যগুলো বজায় রাখা জরুরি।
উদ্বেগের বড় কারণ, চট্টগ্রাম ও কক্সবাজারে প্রতারণাকেন্দ্র গড়ে তোলার অভিযোগ। কম্বোডিয়া ও মিয়ানমারের এ ধরনের কেন্দ্রে বাংলাদেশিদের প্রতারণা ও নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে। একই ধরনের চক্র বাংলাদেশে ঘাঁটি তৈরি করলে দেশের মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি এখান থেকে বিদেশি নাগরিকেরাও প্রতারণার লক্ষ্য হতে পারেন। এখনই এসব চক্রের অর্থদাতা, প্রযুক্তিগত অবকাঠামো, অর্থ লেনদেনের পথ ও আন্তর্জাতিক যোগাযোগ শনাক্ত করা প্রয়োজন।
বিদেশি নাগরিকদের অপরাধ নিয়ে আলোচনায় দেশীয় সহযোগীদের ভূমিকা আড়াল হয়ে যাওয়াও গ্রহণযোগ্য নয়। বাসা বা কার্যালয় ভাড়া, ব্যাংক ও মোবাইল আর্থিক সেবায় হিসাব ব্যবহার, স্থানীয় কর্মী সংগ্রহ কিংবা চোরাই পণ্য পরিবহনে কারা সহায়তা করছেন, তা খুঁজে বের করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেউ জেনেশুনে নিয়ম ভেঙে থাকলে তাঁদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু বিদেশিদের গ্রেপ্তার করলে চক্রের স্থানীয় কাঠামো অক্ষত থেকে যাওয়ার আশঙ্কা থাকবে।
ভিসার মেয়াদ ও কাজের অনুমতি তদারকিতে দীর্ঘদিনের দুর্বলতাও স্পষ্ট। ব্যবসা বা ভ্রমণ ভিসায় এসে কেউ কাজ করছেন কি না, মেয়াদ শেষে অবস্থানের কারণ কী এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান নিয়ম মানছে কি না—এসব নিয়মিত যাচাই করা দরকার। অভিবাসন কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে প্রয়োজনীয় তথ্য বিনিময়ের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। তবে তথ্য যাচাই ও নজরদারি যেন নির্বিচার হয়রানি বা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের সুযোগ তৈরি না করে।
গ্রেপ্তার বিদেশিদের মধ্যে ১২৭ জন জামিন পেয়েছেন। এই সংখ্যা দিয়ে তাঁদের সবাই আবার অপরাধে জড়িয়েছেন, এমন সিদ্ধান্তে আসা যাবে না। আবার অপরাধের অভিযোগ থাকলে তার প্রমাণ সংগ্রহ এবং আদালতের নজরে আনা পুলিশের দায়িত্ব। জামিনের অধিকারকে দায়ী করার বদলে তদন্তের মান, অভিযোগপত্রের যথার্থতা এবং বিচারপ্রক্রিয়ার অগ্রগতি দেখতে হবে। পাসপোর্ট নষ্ট করা বা পরিচয় গোপনের অভিযোগ থাকলে দূতাবাসের সহযোগিতায় পরিচয় নিশ্চিত করার ব্যবস্থাও প্রয়োজন।
অনলাইন প্রতারণা ঠেকাতে দ্রুত অভিযোগ গ্রহণ, সন্দেহজনক লেনদেন শনাক্ত এবং প্রতারণামূলক হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষ কোথায় অভিযোগ করবেন, অর্থ উদ্ধারের জন্য কী করবেন—এসব সহজভাবে জানানো প্রয়োজন। ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় এখানে বিশেষ জরুরি।
বিদেশি নাগরিকদের অপরাধের বিষয়ে প্রমাণভিত্তিক তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তবে কোনো দেশের নাগরিকদের সামগ্রিকভাবে সন্দেহে

Recent supporters

  • Abrar Mahmud

    সাধারণ ভিসা জটিলতা আর সংঘবদ্ধ অপরাধ চক্রকে এক পাল্লায় মাপা ঠিক না, তবে দেশের ভেতরে বসে স্ক্যাম সেন্টার বা পাচারের মতো নেটওয়ার্ক গড়ে তোলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচ্ছিন্ন পদক্ষেপের বদলে সীমান্ত ও অভিবাসন ব্যবস্থাপনায় আধুনিক ও কঠোর নজরদারি নিশ্চিত করা কাম্য বলে আমি মনে করি।

Sign this petition

Add a petition

Start with the change you want. You'll add the details next.

Category

Takes about five minutes. Your draft saves as you go.

Share this petition

অপরাধে জড়াচ্ছেন বিদেশিরা,বিচ্ছিন্ন অভিযান নয়, সমন্বিত ব্যবস্থা নিন

Sign in to AmarAbedon

Use the email or username and password for your AmarAbedon account.

Forgot your password?

New to AmarAbedon? Create an account

By continuing you agree to our privacy and community guidelines.