কুড়িগ্রামের বন্যা,বানভাসিদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছান

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি হওয়া সত্ত্বেও পানিবন্দী মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ ও অন্যান্য অত্যাবশ্যকীয় সহযোগিতা না পৌঁছানোর বিষয়টি যারপরনাই দুঃখজনক। বিশেষ করে চরাঞ্চলের মানুষেরা এমন খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকটে পড়েছেন যে নৌকা দেখলেই ত্রাণের আশায় ছুটে যাচ্ছেন।

খবর জানাচ্ছে, কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি আরও বেড়েছে। এর মধ্যে ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিন শতাধিক চর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিদিন নতুন নতুন চর ও বাড়িঘর ডুবে যাচ্ছে। বানভাসি মানুষের ঘরবাড়িতে কোথাও বুকসমান পানি, কোথাও গলাসমান পানি। তাঁদের কেউ কেউ স্থানীয় বিদ্যালয়, ঈদগাহ মাঠ, কেউ কেউ নৌকা, কলাগাছের ভেলা ও ঘরের মাচায় বাস করছেন।

এসব চরের দুই লাখের বেশি মানুষ বর্ণনাতীত দুর্ভোগে পড়েছেন। কুড়িগ্রাম এমনিতেই দেশের সবচেয়ে অবহেলিত জেলা, দারিদ্র্যের হার সেখানে সর্বোচ্চ। আর এসব চরের বাসিন্দারা মূলত হতদরিদ্র। এক দিন কাজ না করলে তঁাদের পক্ষে খাবার জোগাড় করা কঠিন। পানিবন্দী হয়ে পড়ায় তাঁরা কাজে যেতে পারছেন না। ফলে এটা বলা চলে যে এই বন্যা তাঁদের জীবন ও জীবিকার সংকটরূপে দেখা দিয়েছে।

খাদ্যসংকটের পাশাপাশি বন্যার পানি দীর্ঘদিন থাকায় সেখানকার মানুষেরা নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। গোখাদ্য না মেলায় গরু-ছাগলের মতো গবাদিপশুও খাদ্যসংকটে পড়েছে। জেলা প্রশাসক অবশ্য বলছেন, জেলায় পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ আছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ পাঠানো হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র অনেকটা ভিন্ন। প্রায় ৬০ শতাংশ মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি।

ভাটির দেশ হওয়ায় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশের মানুষের নিস্তার নেই। কিন্তু বন্যায় বেশির ভাগ ক্ষেত্রেই দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষেরা ক্ষতিগ্রস্ত হন। ফলে বন্যায় ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচিতে সরকারের নজর ও মনোযোগ কম। তা ছাড়া বহুদিন ধরেই দুর্যোগবিশেষজ্ঞরা বলে আসছেন, বন্যার সময় চাল–ডালের মতো পণ্য দিয়ে যে ত্রাণসহায়তা দেওয়া হয়, সেটা বেশির ভাগ ক্ষেত্রেই বানভাসিদের জন্য তেমন কাজে আসে না। কেননা রান্না করার জন্য যে উপকরণ দরকার, বানভাসি মানুষের পক্ষে সেটা জোগাড় করা কঠিন। ফলে বন্যার মতো দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে মন্ত্রণালয়কে নতুন করে ভাবতে হবে।

আমরা আশা করি, কুড়িগ্রামের বানভাসি মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানো হবে। খাদ্য, বিশুদ্ধ পানি, পানিবাহিত রোগব্যাধি ও গোখাদ্য নিয়ে তাঁরা যে সংকটে পড়েছেন, তার আশু সমাধান করা হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Karshed Rahman

Started This Abedon.

08 July 2024   4.9 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
পেকুয়ার করিয়ারদিয়া দ্বীপ,বাসিন্দাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

পেকুয়ার করিয়ারদিয়া দ্বীপ,বাসিন্দাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

নদী, খাল ও সাগরের বেষ্টনীতে আবদ্ধ কক্সবাজারের পেকুয়া উপজেলার করিয়ারদিয়া দ্বীপটি কেবল একটি ভৌগোলিক বিচ্ছিন্ন জনপদ নয়; এটি রাষ্ট্রের দীর্ঘস্থায়ী... Sign This
হাটহাজারীতে সেতু,নাগরিকের সঙ্গে এ কেমন পরিহাস

হাটহাজারীতে সেতু,নাগরিকের সঙ্গে এ কেমন পরিহাস

একটি সেতু নির্মিত হয় দুই তীরের মানুষকে সংযুক্ত করতে, যাতায়াত সহজ করতে। কিন্তু চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নে কাটাখালী খালের... Sign This
Loading