খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম মানবিক সংকট তৈরি করেছে। চারদিকে অথই জলরাশি থাকলেও পানের যোগ্য এক ফোঁটা পানি নেই—প্রকৃতির এই নির্মম পরিহাস উপকূলের মানুষের ললাটলিখন হয়ে দাঁড়িয়েছে। আরও দুঃখজনক হচ্ছে, উপকূলের এই সংকট মোকাবিলায় রাষ্ট্র ও সরকার কখনোই সে অর্থে আন্তরিকতা বা সদিচ্ছার পরিচয় দেয়নি।

সম্প্রতি সংবাদমাধ্যমে উঠে আসা চিত্র বলছে, এক কলসি সুপেয় পানির জন্য সেখানে নারী-শিশুদের মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হচ্ছে, এমনকি নদী সাঁতরেও পানি সংগ্রহ করতে হচ্ছে। এ দৃশ্য একটি আধুনিক রাষ্ট্রে জনস্বাস্থ্যের অধিকারের চরম লঙ্ঘন। উপকূলের এই জীবনসংগ্রামের গভীরতা কেবল দূরত্বের মাপে বোঝা সম্ভব নয়। এর সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব আরও ভয়াবহ। পানির কষ্টের কারণে ওই অঞ্চলে বিয়ে ভেঙে যাওয়া কিংবা নতুন করে কেউ আত্মীয়তা করতে না চাওয়ার এই করুণ বাস্তবতা রাজধানীর সুবিধাভোগী গোষ্ঠী ও নীতিনির্ধারকদের কোনোভাবেই স্পর্শ করবে না। পানির সংকটে যখন একজন এসএসসি পরীক্ষার্থীকে পড়াশোনা বাদ দিয়ে লাইনে দাঁড়াতে হয় কিংবা একজন ষাটোর্ধ্ব নারীকে ভেজা কাপড়ে নদী পার হয়ে আসতে হয়, তখন বুঝতে হবে সংকটটি কেবল ‘অসুবিধা’র পর্যায়ে নেই; এটি একটি মানবিক বিপর্যয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, এপ্রিল থেকে জুলাই—এই চার মাস সংকট তীব্র আকার ধারণ করে। ভূগর্ভস্থ পানির স্তর ৩০ ফুট পর্যন্ত নিচে নেমে যাওয়া এবং লোনাপানির আগ্রাসনে অধিকাংশ নলকূপ অকার্যকর হয়ে পড়েছে। অথচ এই সংকট আকস্মিক নয়; জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছরই পরিস্থিতির অবনতি ঘটছে। প্রশ্ন হলো, প্রতিবছর একই সময়ে সংকট ঘনীভূত হবে জেনেও কেন স্থায়ী কোনো সমাধান নিশ্চিত করা যাচ্ছে না? সরকারি পর্যায়ে পুকুর খনন বা বিকল্প উৎসের প্রকল্পের কথা বলা হলেও মাঠপর্যায়ে সেগুলোর কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে।

সেখানে মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালিতে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পুকুরের পানি পরিশোধন করে সীমিত আকারে সরবরাহের যে প্রচেষ্টা চলছে, তা সাধুবাদযোগ্য। কিন্তু একটি নির্দিষ্ট এলাকার সামান্য উদ্যোগ দিয়ে এই বিশাল জনপদের চাহিদা মেটানো সম্ভব নয়। এখানে প্রয়োজন টেকসই ও দীর্ঘমেয়াদি সরকারি পরিকল্পনা। বৃষ্টির পানি সংরক্ষণের (রেইন ওয়াটার হার্ভেস্টিং) আধুনিক প্রযুক্তি প্রতিটি পরিবার বা পাড়াভিত্তিক পৌঁছে দেওয়া এবং বৃহৎ আকারে লবণাক্ততা দূরীকরণ (ডি-স্যালাইনেশন) প্ল্যান্ট স্থাপন এখন সময়ের দাবি।

সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের বুঝতে হবে, উপকূলের মানুষের কাছে এখন উন্নয়ন মানে যেন এক কলসি সুপেয় পানির নিশ্চয়তা হয়ে উঠেছে। ওই অঞ্চলের সামাজিক স্থিতিশীলতা ও জনস্বাস্থ্য সুরক্ষার নিশ্চিত করতেও এটি জরুরি।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Deloar washim

Started This Abedon.

05 May 2026   4.5 K

0 have signed. Let’s get to 3,000 !

0%
Treands

At 3,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
Loading