খুচরা বাজারে শৃঙ্খলা আনুন

অর্থনীতি বেহাল হলে তার ধাক্কা সবার আগে পড়ে বাজারে। সেটিই আমরা দেখে আসছি কয়েক বছর ধরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নাভিশ্বাস ওঠা নিয়ে শেখ হাসিনা সরকার বারবার সমালোচিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে সে সরকারের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্ব নিয়েছে। নতুন সরকারের কাছেও মানুষের প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হোক। যথাযথ বাজার ব্যবস্থাপনা করলে সেটি কিছুটা হলেও সম্ভব। আমরা মনে করি, নতুন সরকারের এ ব্যাপারে মনোযোগী হওয়া উচিত।

আন্দোলন ও আন্দোলনকে ঘিরে সংঘর্ষ-সহিংসতায় বাজার ব্যবস্থাপনা ভেঙে পড়েছিল। বাজারে পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি হয়। সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। প্রতিবেদন জানাচ্ছে, গত এক সপ্তাহে দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই ও আছদগঞ্জের সব মোকাম খুলেছে। বাজারে মিনিট্রাক, ভ্যান ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেড়েছে। এতে দেখা যাচ্ছে, বড় পাইকারি বাজারটিতে কমতে শুরু করেছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। আবার বাজারে চাহিদা অনুযায়ীও সরবরাহ রয়েছে। কিন্তু পণ্যের দাম কমার প্রভাব পড়ছে না খুচরা বাজারে। 

চট্টগ্রামের নগরে সবজির বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারেও গত তিন দিনে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। আড়তদারেরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ বেশি। যেহেতু সবজি পচনশীল পণ্য, তাই মজুত করে রাখার সুযোগ নেই। কিন্তু এর প্রভাব খুব একটা পড়ছে না খুচরা বাজারে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের বক্তব্য, নগরে হাজার হাজার খুচরা বিক্রেতা। অধিকাংশ বিক্রেতা রসিদ সংরক্ষণ করেন না। এখানে দামের যে তারতম্য হচ্ছে, তার সমাধানে ব্যবসায়ীদের জরিমানা করেও কাজ হচ্ছে না। এর জন্য ব্যবসায়ী পর্যায়েও সচেতনতা দরকার। তবে আমরা মনে করি, অধিদপ্তরসহ জেলা প্রশাসনকে এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। প্রতিটি বাজারে ব্যবসায়ী ও বিক্রেতাদের সমিতি আছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনার দরকার আছে।

পণ্য সরবরাহে সড়কে ও বাজারে নানা ধরনের চাঁদাবাজি বিক্রেতা ও ক্রেতা উভয়ের ওপরেও বড় ধরনের প্রভাব পড়ে। পত্রিকান্তরে জানা যাচ্ছে, উদ্ভূত পরিস্থিতিতে অনেক জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়েছে। আবার অনেক জায়গায় চাঁদাবাজিতেও চলছে পালাবদল, আসছে নতুন দল। আবার চাঁদাবাজি বন্ধে নতুন সরকারের আছে কঠোর নির্দেশনা। আমরা মনে করি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন ছাত্র-জনতা মিলে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারলে বাজারে এর একটি বড় ইতিবাচক প্রভাব পড়তে বাধ্য। কিন্তু সরকারকে গুরুত্ব দিতে হবে পাইকারি ও খুচরা বাজার ব্যবস্থাপনা ও সমন্বয়ে। বড় সিন্ডিকেটগুলো ভেঙে না দিলে তা কখনো সম্ভব নয়।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Administrator

Started This Abedon.

19 August 2024   4 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

যশোরের কেশবপুর উপজেলার চারটি গ্রাম—বাগডাঙ্গা, মনোহরনগর, আড়ুয়া ও কালীচরণপুর—দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে যে জলাবদ্ধতার মধ্যে রয়েছে, তা আর... Sign This
সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে কোল জাতিসত্তার পাঁচটি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি আমাদের উন্নয়নের ভিড়ে হারিয়ে যাওয়া এক নির্মম... Sign This
উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

ঢাকার বাসিন্দাদের যে কত মারাত্মক অগ্নিনিরাপত্তার ঝুঁকি নিয়ে ভবনগুলোতে বসবাস করতে বাধ্য হতে হচ্ছে, শুক্রবার উত্তরার একটি ভবনে তিন শিশুসহ... Sign This
সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি অধরাই থেকে যাবে?

সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি...

নতুন প্রজন্মই জাতির ভবিষ্যৎ। দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। কিন্তু সেই প্রজন্ম অল্প বয়সেই সড়কে অব্যবস্থাপনা, অবহেলা, দায়িত্বহীনতা ও... Sign This
টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

গাজীপুরের টঙ্গীতে একের পর এক পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা গভীর উদ্বেগের। খবরে এসেছে, দুই দিনের ব্যবধানে টঙ্গীর একই কারখানার... Sign This
পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মা কেবল একটি নদীর নাম নয়। পদ্মা এই ভূখণ্ডের জীবিকা, খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। খবরে এসেছে, ফরিদপুরের... Sign This
এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

রাজধানী ঢাকায় গৃহস্থালির অপরিহার্য উপাদান এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি করেছে। সরকারি হিসাবে ১২ কেজির একটি... Sign This
নৌপথে মৃত্যুফাঁদ,কত প্রাণ গেলে ব্যবস্থা নেওয়া হবে?

নৌপথে মৃত্যুফাঁদ,কত প্রাণ গেলে ব্যবস্থা নেওয়া হবে?

শীত এলেই দক্ষিণাঞ্চলের নৌপথ যেন এক নীরব মৃত্যুফাঁদে পরিণত হয়। ঘন কুয়াশা, ডুবোচর, নাব্যতা-সংকট আর সংকেতব্যবস্থার ভয়াবহ ঘাটতি মিলে দেশের... Sign This
কেরানীগঞ্জে বিস্ফোরণ,উগ্রপন্থীদের ওপর নজরদারি বাড়াতে হবে

কেরানীগঞ্জে বিস্ফোরণ,উগ্রপন্থীদের ওপর নজরদারি বাড়াতে হবে

ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণ ও নিউ ইস্কাটনে ককটেল হামলায় তরুণ নিহতের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার অবকাশ নেই। ৪৮ ঘণ্টার ব্যবধানে... Sign This
রাজশাহীর সড়কে ড্রেনের কাদা,জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা

রাজশাহীর সড়কে ড্রেনের কাদা,জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা

রাজশাহী নগরের ড্রেন পরিষ্কারের নামে যে চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছে, তা শুধু অদক্ষ ব্যবস্থাপনার উদাহরণ নয়; এটি একধরনের নীরব... Sign This
Loading