Skip to content

Petition

Economic justice Dhaka

গার্মেন্ট মালিকের ‘টাকা নেই’, শ্রমিকের পেট চলে না, সমাধান কী?

2 signaturesof 5,000

Why this matters

আশুলিয়ার নিশ্চিন্তপুরের সুইং অপারেটর নাসিমা আক্তার মাস শেষে পান ১৪ হাজার ৫০০ টাকা। ছয়জনের সংসার।
এ বছর মেজ ছেলের এসএসসি দেওয়ার কথা ছিল। ফরম পূরণের টাকা জোগাড় হয়নি, পরীক্ষাও দেওয়া হয়নি।
একই সপ্তাহে একটি পোশাক শিল্প গ্রুপের এমডি বললেন, এই বাস্তবতায় ‘এক পয়সা বেতন বাড়ানোর ক্ষমতাও কোনো মালিকের নেই।’
মালিক বলছেন টাকা নেই, শ্রমিক বলছেন পেট চলে না। ঝামেলা হলো, দুজনেই সত্য বলছেন।
আর এই দুই সত্যের মাঝখানে বসে মুচকি হাসছেন এমন একজন, যিনি রাস্তায় নেই, মজুরি বোর্ডে নেই—এমনকি এ দেশেও থাকেন না—বিদেশি ক্রেতা।
৩০ হাজার টাকার দাবিতে মিরপুর থেকে গাজীপুর পর্যন্ত রাস্তা আটকানোর পর ১ নভেম্বর মজুরি বোর্ড হয়েছে।
৯ নভেম্বরের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ লিখিতভাবে চেয়েছে ৩২ হাজার, এখনকার চেয়ে ১৫৬ শতাংশ বেশি।
২০২৩ সালেও মজুরি বৃদ্ধির জন্য শ্রমিকেরা আন্দোলন করেছিলেন। চারজন শ্রমিক নিহত হন, ৭০টির বেশি কারখানায় ভাঙচুর হয়।
তখন বোর্ড মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। কিন্তু শ্রমিকেরা চেয়েছিলেন ২৩ হাজার।
ধরা যাক, বোর্ড এবার ৫০ থেকে ৭০ শতাংশ বাড়াল। মজুরি দাঁড়াবে ১৮ হাজার ৭৫০ থেকে ২১ হাজার ২৫০ টাকা, দাবির চেয়ে ১১ থেকে ১৩ হাজার কম। পরের বিস্ফোরণের বারুদ ওই ফারাকেই।
তাই শুরুতেই বলি, এটা মালিক-শ্রমিকের মুলামুলি নয়, অর্থনীতির অসুখ। আর অর্থনীতির অসুখে পুলিশের লাঠি বা বোর্ডের টেবিল ওষুধ নয়। মাথাব্যথায় মাথা কাটলে ব্যথা যায় ঠিকই, মানুষটাও যায়।
এবার বিপদ কেন বেশি
এবার চারটা চাপ একসঙ্গে জমেছে। প্রথমত, মূল্যস্ফীতি। দুর্বল ব্যবস্থাপনা, সরকারের ধারের জন্য টাকা ছাপানো আর ইরান যুদ্ধ মিলিয়ে বাজারে আগুন।
এ বছরেই ডিজেল লিটারে ১০০ থেকে ১৩৫ টাকা। আইএমএফের পূর্বাভাসে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি প্রায় ১১ শতাংশ। ২০২৩ সালের মজুরিতে ২০২৬ সালের বাজার হয় না।
দ্বিতীয়ত, দুর্বল অর্থনীতি। বিবিএসের সাময়িক হিসাবে, গত অর্থবছরে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ ২১ দশমিক ৫৩ শতাংশ, ১৪ বছরে সবচেয়ে কম।
আইএমএফের পূর্বাভাসে প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ২ শতাংশ, কোভিডের বছরের চেয়ে কম।
তৃতীয়ত, অনানুষ্ঠানিক খাতে আঘাত। ফুটপাতের দোকান আর ইজিবাইক ছিল চাকরি হারানো মানুষের অঘোষিত নিরাপত্তার জাল। উচ্ছেদে সেই জাল ছিঁড়ছে, ক্ষুব্ধ হকাররা এখন শ্রমিকের মিছিলে।
চতুর্থত, রাজনীতি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন; ঘোলা পানিতে মাছ ধরার লোকের অভাব নেই।
তবে এগুলো ফুলকি। বারুদ জমেছে শিল্পের ভেতরেই।
সস্তায় বেচেও খদ্দের নেই
চীনের ওপর ট্রাম্পের শুল্ক আমাদের জন্য লটারির টিকিট হতে পারত। ফেব্রুয়ারিতে চীনকে টপকে আমরা আমেরিকার বাজারে দ্বিতীয়ও হয়েছিলাম।
আগস্টে শুল্কের পাহাড় মাথায় নিয়েই চীন আবার আমাদের পেছনে ফেলেছে।
অটেক্সার তথ্যে জানুয়ারি থেকে সেপ্টেম্বরে আমেরিকায় আমাদের রপ্তানি ৪ দশমিক ৫৭ শতাংশ কমে ৬১৪ কোটি ডলার।
কম্বোডিয়ার বেড়েছে ৬ শতাংশের বেশি আর ভিয়েতনাম দাম বাড়িয়েও বাজার ধরে রেখেছে। ইউরোপে ধাক্কা আরও বড়; আমেরিকায় মার খাওয়া চীন সেখানে ঝাঁপিয়ে পড়েছে।
জানুয়ারি থেকে আগস্টে ইউরোপে রপ্তানি কমার হারে সব দেশের মধ্যে আমরাই এক নম্বর; কতটা কমেছে, সেই হিসাব গত সপ্তাহে এই পাতাতেই এসেছে ‘একই গলির তিন বাসা’ লেখায়।
একই সময়ে চীনের রপ্তানি উল্টো বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। দামও পড়ছে। ইউরোপে আমাদের কেজিপ্রতি দাম ১৩ দশমিক ৭৬ ইউরো, চীনের ১৯ দশমিক ৮২।
প্রতিযোগীদের দাম যখন বাড়ছে, আমরা সস্তায় বেচেও পরিমাণ ধরে রাখতে পারছি না; আমেরিকায় কমেছে ৩ দশমিক ৬৫ শতাংশ।
হাটে সবচেয়ে কম দাম হেঁকেও খদ্দের না পাওয়া দোকানদারের দশা।
লোকসানেও তালা দেওয়া যায় না
দুই হাজা

Recent supporters

  • Ruksana Khatun

    যেই বেতনে একজন শ্রমিক তার সন্তানের এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকাটাও জোগাড় করতে পারে না, সেই কাঠামো কোনোভাবেই টেকসই হতে পারে না। আবার কারখানা বন্ধ হয়ে গেলেও কারো লাভ নাই। তাই আন্তর্জাতিক ক্রেতাদের সাথে দর-কষাকষি জোরদার করা এবং বাজার নিয়ন্ত্রণের মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান করতে হবে। অর্থনীতির অসুখ কখনো লাঠি বা কেবল কাগুজে সমঝোতায় সারে না।

  • Mostafijur Rahman

    সাড়ে ১৪ হাজার টাকায় ছয়জনের সংসার চালানো যে অসম্ভব, সেটা বুঝতে খুব বেশি হিসাব-নিকাশ লাগে না, সন্তানের পরীক্ষার ফি জোগাড় করতে না পারার গল্পটাই সব বলে দেয়। আবার বিশ্ববাজারের চাপে অনেক মালিকেরও নাভিশ্বাস উঠছে। কিন্তু শুধু মজুরি বোর্ডের টেবিলে দর-কষাকষি না কইরা বিদেশি ক্রেতাদের ন্যায্যমূল্য নিশ্চিত করা আর অর্থনীতির ভেতরের সংকটগুলো সমাধান না করলে এই অস্থিরতা কখনোই থামবে না।

Sign this petition

Add a petition

Start with the change you want. You'll add the details next.

Category

Takes about five minutes. Your draft saves as you go.

Share this petition

গার্মেন্ট মালিকের ‘টাকা নেই’, শ্রমিকের পেট চলে না, সমাধান কী?

Sign in to AmarAbedon

Use the email or username and password for your AmarAbedon account.

Forgot your password?

New to AmarAbedon? Create an account

By continuing you agree to our privacy and community guidelines.