চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নানা সময়ে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উন্নতি হয়নি। এর বড় কারণ নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট দুই সংস্থার বিরোধ ও সমন্বয়হীনতা এবং অপরিকল্পিত ও বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে নেওয়া উন্নয়ন প্রকল্প। ফলে অবধারিতভাবেই বারবার করে প্রকল্পগুলোতে সময় ও ব্যয় দুই–ই বেড়েছে, কিন্তু এর সুফল তো দূরে থাক, ভুক্তভোগী হতে হয়েছে নাগরিকদের।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নেওয়া চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে ‘খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি তাড়াহুড়া করে নেওয়া অপরিকল্পিত প্রকল্পের একটি ধ্রুপদি উদাহরণ। খবর জানাচ্ছে, ২০১৭ সালে প্রকল্পটি যখন অনুমোদন দেওয়া হয়েছিল, তখন মূল ব্যয় ছিল ৫ হাজার ৬১৬ কোটি টাকা। ২০২০ সালে সেটি শেষ হওয়ার কথা ছিল। বাস্তবতা হলো, ৯ বছর পর এসেও সেটি শেষ না হওয়ায় কিছুটা কাটছাঁট করে প্রকল্পটির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হচ্ছে; অর্থাৎ তিন বছরের প্রকল্প ১১ বছরে শেষ হবে এবং মোট ব্যয় দাঁড়াবে ৮ হাজার ৫৯২ কোটি টাকা।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে, জলাবদ্ধতা নিরসনের মতো এমন জটিল ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প নেওয়া হয়েছিল তাড়াহুড়া করে। সঠিকভাবে সমীক্ষা না হওয়ায় কাজ শুরু করতেই দেড় থেকে দুই বছর পেরিয়ে যায়। এরপর কাজ করতে গিয়ে বেরিয়ে আসতে থাকে একের পর এক জটিলতা ও সমস্যা। প্রশ্ন হচ্ছে, জলাবদ্ধতা নিরসনের অভিজ্ঞতা যে সংস্থার নেই, তাদেরকে কেন এমন কাজের দায়িত্ব দেওয়া হলো। এ ধরনের খামখেয়ালিপনা ও রাজনৈতিক স্বার্থে নেওয়া প্রকল্পের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককেই অবশ্যই জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, তার জন্যই সেটা হওয়া আরও জরুরি।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে শুধু একটি প্রকল্পের ক্ষেত্রে এমনটা ঘটছে, সেটা নয়। সিডিএ, সিটি করপোরেশন, পাউবোর আরও কয়েকটি প্রকল্প চলমান। গত ৮–১০ বছরে এসব প্রকল্পে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু এত বিপুল অর্থ ব্যয়ের পরও জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তির অবসান হয়নি। গত ২৮ এপ্রিল নগরটিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এ উদাহরণ থেকে এটা পরিষ্কার যে শুধু অবকাঠামো নির্মাণ করলেই সমস্যার সমাধান হয় না। নগরের সামগ্রিক ড্রেনেজ ব্যবস্থাপনা, খাল দখল ও দূষণ রোধ, জলাধার সংরক্ষণ, ভূমি ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত না হলে কোনো প্রকল্পই প্রত্যাশিত ফল দেবে না।

আমরা মনে করি, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প থেকে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর বড় শিক্ষা নেওয়া উচিত। যথাযথ সমীক্ষা ছাড়া কিংবা বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গির বদল রাজনৈতিক বিবেচনা ও রাজনৈতিক উপহার হিসেবে প্রকল্প নেওয়া হলে সেটা শেষ পর্যন্ত নাগরিকদের কাজে আসে না।

চট্টগ্রাম নগরীর বাসিন্দারা বছরের পর বছর ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন, এই দুর্ভোগ থেকে তাঁদের মুক্তি পাওয়া জরুরি। নাগরিকদের সামষ্টিক স্বার্থেই ভিন্ন ভিন্ন সংস্থার মাধ্যমে পরিচালিত প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় একই ছাতার নিচে আনা প্রয়োজন। বিভিন্ন প্রকল্পে পর্যন্ত বাস্তবায়ন হওয়া কাজে কোথাও দুর্বলতা বা ত্রুটি থাকলে সেটাও চিহ্নিত করে তার সমাধান করেই এগোতে হবে। নগরবাসী জলাবদ্ধতার স্থায়ী টেকসই সমাধান প্রত্যাশা করে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Mirnali Debi

Started This Abedon.

07 July 2026   4.9 K

0 have signed. Let’s get to 3,000 !

0%
Treands

At 3,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
Loading