দিনাজপুরের বিরামপুর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তা বাড়ান

দেশের মহাসড়কগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হওয়ার কিছু নেই। সড়ক দুর্ঘটনা ছাড়াও ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ এখানে সংঘটিত হয়ে থাকে। কিন্তু সে অর্থে ভুক্তভোগীরা খুব একটা প্রতিকার পান না। মহাসড়কের দুই পাশে বন থাকলে নির্জনতার কারণে নিরাপত্তাহীনতা তৈরি হওয়াটা অবশ্যম্ভাবীই বলতে হয়। দিনাজপুর জেলার বিরামপুরের মহাসড়কে এমন পরিস্থিতিই আমরা দেখতে পাই। সেখানে একটি পুলিশ বক্স থাকলেও সেটি এখন পরিত্যক্ত। ফলে মহাসড়কটি দিয়ে চলাচলকারী যানবাহন ও মানুষেরা আতঙ্কে থাকেন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বিরামপুর মহাসড়কের দুই পাশে বন বিভাগের বিস্তীর্ণ সামাজিক বন। বিকেলের পর থেকে সড়কটি দুই পাশে অন্ধকারে ঢেকে যায়। আশপাশের পরিবেশও তখন নির্জন হয়ে পড়ে। আর সন্ধ্যা গড়িয়ে রাত নামলে পথচারীদের কানে আসে শিয়ালের ডাক। মহাসড়ক ধরে চলাচল করা তখন গা-ছমছমে ব্যাপার হয়ে দাঁড়ায়। অপরাধীরা তো এমন পরিবেশই চায় তাদের অপরাধকর্ম সংঘটিত করতে। ফলে সেই সড়কে ছিনতাইসহ অন্যান্য অপরাধের ঘটনা বেড়ে গেছে।

যানবাহন ও সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য দুই দশক আগে মহাসড়কে একটি পুলিশ বক্স বসানো হয়েছিল। দুর্গাপুর এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) মাধ্যমে ইটের দেয়াল ও টিনের ছাউনি দিয়ে এ পুলিশ বক্স তৈরি করা হয়। সেই পুলিশ বক্সের দশা দেখেই বোঝা যায়, যানবাহন ও মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত হচ্ছে সেখানে। কারণ, পুলিশ বক্সটিতে পুলিশেরই দেখা নেই পাঁচ বছর ধরে। দিনের পর দিন সড়কের পাশে অযত্নে পড়ে থাকা সেই পুলিশ বক্সের জানালাও খুলে নিয়ে গেছে চোররা।

উপজেলার পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলীর বক্তব্য, ১২ বছরের বেশি সময় পুলিশ বক্সটিতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। ওই সময়ে ছিনতাই ও চুরি-ডাকাতি বন্ধ হয়েছিল। কিন্তু পাঁচ বছর ধরে সেখানে পুলিশ না থাকায় আবারও চুরি ও ছিনতাই শুরু হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, মহাসড়কে চুরি-ছিনতাইয়ের ঘটনা রোধে নিয়মিত টহলসহ পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। তবে থানা-পুলিশের পক্ষ থেকে পুলিশ বক্সটি এ মুহূর্তে সংস্কারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি।

আমরা মনে করি, জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্যোগ নিলে পুলিশ বক্সটির সংস্কার সম্ভব। এ ব্যাপারে তারা কি আন্তরিক হবে?

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Liton Ahmed

Started This Abedon.

28 February 2024   3.6 K

0 have signed. Let’s get to 200,000 !

0%
Treands

At 200,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং দেশের অবনতিশীল... Sign This
অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হয়েছে গত রোববার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বুধবার। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা... Sign This
শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

গত বুধবার শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু দুঃখজনক হলেও আমাদের দেশের বাস্তবতায় নতুন... Sign This
কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনসম্পদ। পাহাড়, পানি আর মানুষের জীবিকা মিলিয়ে এ হ্রদ একটি সংবেদনশীল জনপরিসর।কিন্তু সেই পরিসর আজ... Sign This
প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

গত বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহ বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে অন্ধকারময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার... Sign This
শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সঙ্গে সাত দিন লড়াই করে সিঙ্গাপুরের... Sign This
সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল চ্যালেঞ্জ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তফসিল ঘোষণার এক দিনের মাথায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান... Sign This
দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দেশের সবচেয়ে ‘হাই সিকিউরিটি’ নামধারী দুই কারাগার হলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এই দুই... Sign This
দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

সম্মানিত পাঠক, একবার চোখ বন্ধ করে ভাবুন তো একজন ২৭ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে কিছু... Sign This
জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা...

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদ ভরাট করে রাস্তা নির্মাণের ঘটনা দেশের নদ–নদী, পরিবেশ এবং প্রশাসনিক জবাবদিহি—তিন দিক... Sign This
Loading