নওগাঁর বেদখল বনভূমি, দখলমুক্ত করতে কার্যকর উদ্যোগ নিন

রাজনৈতিক দলগুলোর নেতা–কর্মীদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঘোরতর দ্বন্দ্ব থাকলেও জায়গাজমি দখলের প্রশ্নে তাঁরা যে ভীষণ রকম ঐক্যবদ্ধ, বিষয়টি আবারও নওগাঁর বনভূমির ক্ষেত্রে ধ্রুপদি সূত্রের মতো মিলে গেল। আওয়ামী লীগ, বিএনপির নেতা–কর্মীরা ও সাধারণ মানুষ সবাই মিলে ভাগেযোগে এই জেলার পাঁচ হাজার একর জমি বেদখল করেছেন। তার মানে হচ্ছে এ জেলায় কাগজে-কলমে ১৭ হাজার একর বনভূমি থাকার কথা থাকলেও বাস্তবে ৩ ভাগের ১ ভাগ বনের অস্তিত্ব এখন আর নেই।

অথচ এই তো ৫ জুন বাংলাদেশেও সাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। এবারের পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ছিল, ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা’। দিবসটি উপলক্ষে সরকারের নীতিনির্ধারকেরা যে বাণী দিয়েছেন, সেখানে সুস্পষ্টভাবে বনভূমি রক্ষার অঙ্গীকার করা হয়েছে। কিন্তু বাস্তবে আমরা তার উল্টোটাই দেখতে পাচ্ছি।

খবর জানাচ্ছে, গত ৬০ বছরে জেলার প্রায় ৫ হাজার একর বনের জমি বেদখলে চলে গেছে। দখলদারদের তালিকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের পাশাপাশি শিক্ষক ও সাধারণ মানুষও রয়েছেন। বনের জমিতে কেউ বসতি গড়েছেন, কেউ আমবাগান করেছেন, কেউবা করেছেন দোকানপাট আবার কেউবা চাষাবাদ করছেন। এখন দখলদারদের সংখ্যা ২ হাজার ১৪৩। তাঁদের উচ্ছেদে বন বিভাগের পক্ষ থেকে প্রশাসনের কাছে একাধিকবার তালিকা দিলেও বড় ধরনের কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি। জমি উদ্ধারে বন বিভাগের পক্ষ থেকে প্রায়ই মামলাও করা হয়েছে। তবে সেগুলো যথারীতি ঝুলে আছে বছরের পর বছর।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ষাটের দশকে চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে আসা দরিদ্র কিছু মানুষ বনের আশপাশে বসবাস করতে শুরু করেন। কালক্রমে তাঁদের অনেকেই বন বিভাগের অসাধু কর্মচারীদের সহায়তায় বনের জমিতে বাড়িঘর করেন। তবে এই দরিদ্র জনগোষ্ঠী নয়, বনের সবচেয়ে বড় সর্বনাশটা করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। তাঁরা ভুয়া কাগজপত্র তৈরি করে নানা সময় বনের জমি নিজেদের বলে জবরদখল করেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের হিসাবে, দেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৫ শতাংশ। কিন্তু নওগাঁর বনভূমির এমন দশা দেখেই ধারণা করে নেওয়া সম্ভব প্রকৃত বনভূমির পরিমাণ আসলে কতটা। এ কথা অনস্বীকার্য যে বাংলাদেশের মতো জনবহুল দেশে বিপুলসংখ্যক মানুষের আবাসন নিশ্চিত করা বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু উষ্ণায়ন ও মরুকরণের বিপর্যয় ঠেকাতে বনভূমি রক্ষা ও নতুন করে বনায়নের অন্য কোনো বিকল্পই আমাদের সামনে খোলা নেই।

নওগাঁর বেদখল হয়ে যাওয়া বনভূমি দখলদারদের কাছ থেকে মুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নিন। বন বিভাগের সঙ্গে জেলা প্রশাসনকে এ ক্ষেত্রে জোরদার ভূমিকা রাখতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rocky Ahmed

Started This Abedon.

12 June 2024   3.8 K

0 have signed. Let’s get to 500,000 !

0%
Treands

At 500,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং দেশের অবনতিশীল... Sign This
অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হয়েছে গত রোববার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বুধবার। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা... Sign This
শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

গত বুধবার শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু দুঃখজনক হলেও আমাদের দেশের বাস্তবতায় নতুন... Sign This
কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনসম্পদ। পাহাড়, পানি আর মানুষের জীবিকা মিলিয়ে এ হ্রদ একটি সংবেদনশীল জনপরিসর।কিন্তু সেই পরিসর আজ... Sign This
প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

গত বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহ বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে অন্ধকারময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার... Sign This
শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সঙ্গে সাত দিন লড়াই করে সিঙ্গাপুরের... Sign This
সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল চ্যালেঞ্জ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তফসিল ঘোষণার এক দিনের মাথায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান... Sign This
দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দেশের সবচেয়ে ‘হাই সিকিউরিটি’ নামধারী দুই কারাগার হলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এই দুই... Sign This
দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

সম্মানিত পাঠক, একবার চোখ বন্ধ করে ভাবুন তো একজন ২৭ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে কিছু... Sign This
জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা...

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদ ভরাট করে রাস্তা নির্মাণের ঘটনা দেশের নদ–নদী, পরিবেশ এবং প্রশাসনিক জবাবদিহি—তিন দিক... Sign This
Loading