প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

গত বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহ বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে অন্ধকারময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হয়। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটপাট করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর কার্যালয়টি ভাঙচুর, লুটপাটের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একই রাতে কুষ্টিয়া, খুলনা ও সিলেটে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর এবং চট্টগ্রাম, বগুড়া ও বরিশাল কার্যালয়ে হামলার চেষ্টা করা হয়। শুধু গণমাধ্যম নয়, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীও সন্ত্রাসী হামলার শিকার হয়। 

প্রথম আলো কার্যালয়ে হামলার কারণে ভয়াবহ নিরাপত্তাহীনতা ও জীবনের ঝুঁকি তৈরি হয়। সাংবাদিকেরা প্রাণ রক্ষায় দ্রুত কার্যালয় ত্যাগ করেন। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন সংস্করণের কার্যক্রমও বন্ধ রাখতে হয় ১৭ ঘণ্টা। ডেইলি স্টার–এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

এই সন্ত্রাসী হামলায় প্রথম আলো ও ডেইলি স্টার-এর শুধু গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি, সাংবাদিক ও কর্মীদের জীবনও হুমকির মুখে পড়েছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বাধা দেওয়া হয়। সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকেও লাঞ্ছিত করা হয়। দুঃখজনক হলেও সত্য, প্রথম আলো ও ডেইলি স্টার–এর ওপর হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। অবশ্য অন্তর্বর্তী সরকারের তরফে কেউ কেউ যে চেষ্টা করেননি, এমনটা নয়; কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকার কারণে এমন সহিংসতা ঘটতে পেরেছে।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে মব সহিংসতা দমনে সরকার কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি এবং তা অব্যাহতভাবে ঘটে চলেছে। বরং কোনো কোনো ক্ষেত্রে এমন মনে হওয়া স্বাভাবিক যে এসব সহিংসতা সরকারের কোনো অংশের প্রশ্রয় পেয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার-এর ওপর হামলার সময়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে একইভাবে বিবেচনা করা যেতে পারে। গত বছরের নভেম্বর মাসেও প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলার চেষ্টা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত ভূমিকায় সেই চেষ্টা নস্যাৎ হয়েছিল। আমাদের প্রশ্ন, এবার কেন সেই ভূমিকা নেওয়া গেল না?

অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে প্রথম আলো ও ডেইলি স্টার–এর সাংবাদিকদের পাশে থাকার কথা উল্লেখ করে বলেছে, ‘আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’ শুধু কথায় ও বিবৃতিতে সংবাদমাধ্যমের পাশে থাকার ও স্বাধীনতা রক্ষার কথা বলাটাই যথেষ্ট নয়, কাজেও তার প্রতিফলন থাকতে হবে। বাস্তবতা হচ্ছে, সাম্প্রতিক সময়ে প্রথম আলো, ডেইলি স্টার-এর বিরুদ্ধে নানা গোষ্ঠী প্রকাশ্যে সহিংসতার উসকানি দেওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এখন সরকারের কাজ হচ্ছে যথাযথ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার উসকানিদাতা ও পরিকল্পনাকারীসহ হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা। আমরা মনে করি, সহিংস আক্রমণের উসকানি যারা দিয়েছে এবং যারা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত, তাদের চিহ্নিত করা মোটেই কঠিন কাজ নয়। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিও ও ছবিতে সুস্পষ্টভাবে তাদেরকে দেখা যাচ্ছে। উসকানিদাতাদের বিভিন্ন কার্যক্রম ও বক্তব্যেরও অসংখ্য প্রমাণ রয়েছে। এ ক্ষেত্রে আমরা কোনো গাফিলতি দেখতে চাই না।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Karshed Rahman

Started This Abedon.

22 December 2025   3.7 K

0 have signed. Let’s get to 2,000 !

0%
Treands

At 2,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং দেশের অবনতিশীল... Sign This
অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হয়েছে গত রোববার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বুধবার। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা... Sign This
শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

গত বুধবার শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু দুঃখজনক হলেও আমাদের দেশের বাস্তবতায় নতুন... Sign This
কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনসম্পদ। পাহাড়, পানি আর মানুষের জীবিকা মিলিয়ে এ হ্রদ একটি সংবেদনশীল জনপরিসর।কিন্তু সেই পরিসর আজ... Sign This
শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সঙ্গে সাত দিন লড়াই করে সিঙ্গাপুরের... Sign This
সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল চ্যালেঞ্জ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তফসিল ঘোষণার এক দিনের মাথায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান... Sign This
দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দেশের সবচেয়ে ‘হাই সিকিউরিটি’ নামধারী দুই কারাগার হলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এই দুই... Sign This
দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

সম্মানিত পাঠক, একবার চোখ বন্ধ করে ভাবুন তো একজন ২৭ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে কিছু... Sign This
জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা...

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদ ভরাট করে রাস্তা নির্মাণের ঘটনা দেশের নদ–নদী, পরিবেশ এবং প্রশাসনিক জবাবদিহি—তিন দিক... Sign This
রাজস্ব কর্মকর্তার ওপর হামলা,হামলাকারী ও সিন্ডিকেটের কাউকে ছাড় নয়

রাজস্ব কর্মকর্তার ওপর হামলা,হামলাকারী ও সিন্ডিকেটের কাউকে ছাড়...

চট্টগ্রাম কাস্টম হাউসের দুই রাজস্ব কর্মকর্তার ওপর দিনের আলোয় হামলার ঘটনা বন্দরকে ঘিরে চোরাচালান চক্রের তৎপরতা ও তাদের বেপরোয়া হয়ে... Sign This
Loading