শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে। শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল ও চাঁদপুরের বিভিন্ন এলাকার মানুষ এই সড়ক নিয়মিত ব্যবহার করেন। এমন ব্যস্ত সড়কের অবস্থা এতটা বেহাল যে এটা কেবল যানজটের সমস্যা সৃষ্টি করেছে তা নয়; বরং দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। হাজার হাজার মানুষের দৈনন্দিন এই ভোগান্তি ও ঝুঁকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ২০২০ সালে শরীয়তপুর থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের নাওডোবা পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে ১ হাজার ৬৮২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পরের বছরই নির্মাণকাজ শুরু হয়। কিন্তু প্রকল্পের আওতায় ৩৪ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের কথা থাকলেও ছয় বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। দুই দফায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তৃতীয় দফায় ঠিকাদার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন বলে জানা যাচ্ছে।

অসমাপ্ত কাজের ফলে সৃষ্ট ভোগান্তির নজিরও প্রতিবেদনে ফুটে উঠেছে। প্রতিদিন প্রায় এক হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন এই পথে চলাচল করে। সদর উপজেলার কোটাপাড়া এলাকায় কীর্তিনাশা নদীর ওপর নির্মিত নতুন সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মিত না হওয়ায় এখনো পুরোনো সেতু ব্যবহার করা হচ্ছে। একইভাবে জাজিরার কাজীরহাট এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ আংশিক শেষ করে ফেলে রাখা হয়েছে। যাত্রীদের প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করতে যাচ্ছে।

যদিও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দাবি করছে, ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ার কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। তবু প্রকল্প শুরুর এত বছর পরও ভূমি অধিগ্রহণের মতো মৌলিক ও প্রাথমিক জটিলতা নিরসন করতে না পারাটা হতাশাজনক। আমরা মনে করি, এটা প্রশাসনিক সমন্বয়হীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতারই বহিঃপ্রকাশ। কিন্তু দিনের পর দিন এর খেসারত দিয়ে যেতে হচ্ছে সাধারণ জনগণকে।

এই প্রকল্প কবে নাগাদ শেষ হতে পারে, সে বিষয়ে কর্তৃপক্ষের অনিশ্চয়তা আরও হতাশাজনক। আমরা মনে করি, এই দীর্ঘসূত্রতা, সমন্বয়হীনতা এবং অনিশ্চয়তা বাংলাদেশের জনগুরুত্বপূর্ণ প্রকল্পের সামগ্রিক প্রতিচ্ছবিরই অংশ। জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে ভূমি অধিগ্রহণের জটিলতার সমাধান করতে হবে। আমরা আশা করি, কর্তৃপক্ষ সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে এই গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুর কাজ সম্পন্ন করে জনগণকে ভোগান্তির হাত থেকে রেহাই দেবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Toufic Ahmed

Started This Abedon.

07 July 2026   4.3 K

0 have signed. Let’s get to 1,000 !

0%
Treands

At 1,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন পাথর নিক্ষেপ বন্ধে আইন প্রয়োগ জরুরি

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন পাথর নিক্ষেপ বন্ধে আইন প্রয়োগ জরুরি

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালুর পর থেকেই পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে ট্রেনযাত্রা নিয়ে একধরনের স্বস্তি দেখা দিয়েছিল। সড়কপথের দীর্ঘ ভোগান্তি এড়িয়ে... Sign This
অনিরাপদ গ্যাস পরিবহন ,আইন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন !

অনিরাপদ গ্যাস পরিবহন ,আইন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা...

আশুলিয়ার একটি পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণে আট জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার... Sign This
সেতু আছে, সংযোগ নেই,বুড়িচংয়ের সমস্যার বিহিত করুন

সেতু আছে, সংযোগ নেই,বুড়িচংয়ের সমস্যার বিহিত করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের ঘুংঘুর নদে সরকারি অর্থে নির্মিত একটি সেতু ২৮ বছর ধরে মানুষের কাজে আসছে না। কারণ,... Sign This
সড়কে দোকান রেখে সংস্কারকাজ,জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ কি বড়?

সড়কে দোকান রেখে সংস্কারকাজ,জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ কি বড়?

বরিশাল নগরের ব্যস্ত পোর্ট রোডে সরকারি অর্থে নির্মিত সড়কের মাঝখানে একটি দোকান রেখে দেওয়া হয়েছে। এ ঘটনা শুধু অদ্ভুত নয়,... Sign This
সেতুতে ওঠার ভরসা মই,মতলব উত্তরে মানুষের ভোগান্তি দূর করুন

সেতুতে ওঠার ভরসা মই,মতলব উত্তরে মানুষের ভোগান্তি দূর...

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা শাখা নদীর ওপর নির্মিত লুধুয়া সেতুটি আজ স্থানীয় প্রশাসনের অপরিকল্পিত উন্নয়ন ও চরম অবহেলার এক... Sign This
যশোরে ‘ভুল’ নকশায় আট সেতু,স্থায়ী সমাধান ও দোষীদের সাজা জরুরি

যশোরে ‘ভুল’ নকশায় আট সেতু,স্থায়ী সমাধান ও দোষীদের...

যশোরের তিন উপজেলায় চারটি নদ–নদীর ওপর নির্মাণাধীন আটটি সেতুর উচ্চতা নির্ধারিত মাপের চেয়ে অনেক কম হওয়ার ঘটনাকে শুধু ‘প্রকৌশলগত ভুল’... Sign This
বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা,নগরবাসীর দুর্ভোগ কবে শেষ হবে?

বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা,নগরবাসীর দুর্ভোগ কবে শেষ হবে?

সোমবার দিনভর ছিল ভ্যাপসা গরম। সন্ধ্যার পর হঠাৎ নামে অঝোরে বৃষ্টি। রাজধানীর বিভিন্ন সড়ক অল্প সময়ের মধ্যেই পানিতে তলিয়ে যায়।... Sign This
গ্যাস ও বিদ্যুৎ–সংকট,শিল্পমালিকদের উদ্বেগ নিরসনে উদ্যোগ নিন

গ্যাস ও বিদ্যুৎ–সংকট,শিল্পমালিকদের উদ্বেগ নিরসনে উদ্যোগ নিন

কক্সবাজারের মহেশখালীতে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় গ্যাস সরবরাহ আংশিক বেড়েছে। এটা কিছুটা স্বস্তির খবর হলেও জ্বালানি... Sign This
অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
Loading