Skip to content

Petition

Education Dhaka

শিক্ষার্থীরা কেন শারীরিক-মানসিক শাস্তির শিকার হবে?

0 signaturesof 5,000

Why this matters

বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক কিংবা মানসিক শাস্তি দেওয়া নিষিদ্ধ। অথচ এখনো শিক্ষার্থীরা বিদ্যালয়ে নানা রকম শাস্তি ও হেনস্তার শিকার হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ২০১১ সালে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তির বিষয়ে একটি নীতিমালা জারি করে। এই নীতিমালায় সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শাস্তি প্রদান নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে কী কী আচরণ শাস্তিযোগ্য হিসেবে গণ্য হবে, তার একটি তালিকাও সেখানে আছে। কিন্তু এই নীতিমালা সব শিক্ষকের পড়া আছে কি না, সেটাও একটা প্রশ্ন।
এর আগে ২০১০ সালের একটি রিট পিটিশনের চূড়ান্ত রায়ে বাংলাদেশ হাইকোর্টও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শারীরিক ও মানসিক শাস্তি অবৈধ এবং মৌলিক মানবাধিকারের পরিপন্থী হিসেবে ঘোষণা করে।
ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন ও হয়রানির প্রচুর খবর এখন সামনে আসে। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকের চপেটাঘাতে কানের পর্দা ফেটে যাওয়া কিংবা বেত বা ডাস্টারের আঘাতে চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারও ঘটে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, শিক্ষক হয়েও তিনি শিক্ষার্থীর শরীরিক বৈশিষ্ট্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কিংবা পরিবার ও বংশ তুলে কথা বলেন। শাসনের নামে এ ধরনের আচরণ যে আইনত নিষিদ্ধ, এটা হয়তো শিক্ষার্থীদের জানা থাকে না। কিংবা এসব ক্ষেত্রে শিক্ষার্থী হিসেবে তার কী করা উচিত, সেটাও হয়তো সে বুঝতে পারে না।
অথচ নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষক-শিক্ষিকা কিংবা শিক্ষা পেশায় নিয়োজিত কোনো ব্যক্তি অথবা শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাত্রছাত্রীদের পাঠদানকালে কিংবা অন্য কোনো সময়ে বিরূপ আচরণ করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। এসব ক্ষেত্রে প্রয়োজনে ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া যাবে। একই সঙ্গে এটাও বলা হয়েছে, শারীরিক ও মানসিক শাস্তি রহিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর, অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলো একযোগে প্রচারণামূলক কাজ করবে। এমনকি এ বিষয়ে শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কথাও নীতিমালায় বলা হয়েছে।
কিন্তু বাস্তব ক্ষেত্রে এ ধরনের প্রচারণা কিংবা প্রশিক্ষণের ব্যাপার দেখা যায় না। অবাক করা ব্যাপার হলো, কোনো কোনো অভিভাবকও মনে করেন, শিক্ষক কঠোর না হলে কিংবা শাস্তি না দিলে সন্তান পড়াশোনা করে না! আর যদি কোনো অভিভাবক কোনো শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনেন, তবে প্রায় ক্ষেত্রেই বিদ্যালয় কর্তৃপক্ষ সেটি আড়াল করার চেষ্টা করেন কিংবা অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে কথা বলেন।
অথচ নীতিমালা অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের পক্ষে কথা বলার কারণে তাঁরাও শাস্তির আওতায় আসতে পারেন। শহরের অনেক স্কুলের ক্ষেত্রে এখন সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা সহজেই যাচাই করা সম্ভব। সেটা দেখেও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্কুল কর্তৃপক্ষ গড়িমসি করে।
শিক্ষার্থীরা দিনের একটি বড় অংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কাটায়। শহর ও গ্রামের বেশির ভাগ শিক্ষার্থী এখন খেলার জন্য মাঠ কিংবা অবসর কাটানোর উপযোগী পরিবেশ পায় না। দারিদ্র্যের কারণেও তাদের পর্যাপ্ত পুষ্টির ঘাটতি রয়ে যাচ্ছে। বর্তমানে শিশুর শারীরিক-মানসিক বিকাশ নানা কারণে বাধাগ্রস্ত হচ্ছে। তা ছাড়া অনেক শিশুরই বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা থাকে। শারীরিক প্রতিবন্ধিতা তো থাকেই, তাদের বয়সের কারণে আচরণগত বৈচিত্র্যও থাকে।
শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, সেটা শিক্

Recent supporters

No signatures yet. Be the first to sign.

Sign this petition

Add a petition

Start with the change you want. You'll add the details next.

Category

Takes about five minutes. Your draft saves as you go.

Share this petition

শিক্ষার্থীরা কেন শারীরিক-মানসিক শাস্তির শিকার হবে?

Sign in to AmarAbedon

Use the email or username and password for your AmarAbedon account.

Forgot your password?

New to AmarAbedon? Create an account

By continuing you agree to our privacy and community guidelines.