সিলেটে টিলা কাটা,আর কত মৃত্যু হলে কর্তৃপক্ষের ঘুম ভাঙবে ???

দেশের অন্যান্য এলাকার চেয়ে সিলেটে বর্ষা ও বন্যার প্রকোপ বেশি হলেও  কর্তৃপক্ষ আদৌ সজাগ বলে মনে হয় না। সম্প্রতি শহরে টিলাধসে এক পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। খবর থেকে জানা যায়, প্রভাবশালীদের মদদে বৃষ্টির সময় টিলায় টিলায় সরু নালা কেটে রাখা হয়। উদ্দেশ্য হলো টানা বৃষ্টিতে নরম হয়ে আসা মাটি নালা বেয়ে যাতে টিলার পাদদেশে নেমে আসে। ১০ জুন ভোরে নগরীর মেজরটিলা চামেলীবাগ এলাকায় সে রকম একটি টিলার মাটি ধসে এক পরিবারের তিনজন নিহত হন।

প্রতিবেদক নগরের বড়গুল, কারিপাড়া, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, দুসকি, ডলিয়া ও মেজরটিলা এলাকার ১১টি টিলায় সরেজমিনে গিয়ে দেখতে পান, পাঁচটি টিলায় নালা খুঁড়ে রাখা হয়েছে। অন্যগুলোতে নালা কাটা না থাকলেও ওপর থেকে নিচ পর্যন্ত টিলা কেটে রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মদদে চামেলীবাগের টিলাটি কাটা হচ্ছিল। কাউন্সিলরের পৃষ্ঠপোষকতায় শতাধিক পরিবার ওই টিলার ওপরে ও নিচে ঘর বানিয়ে ঝুঁকি নিয়ে বসবাস করছেন।

সিলেটে টিলা ধসে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) তথ্য অনুযায়ী, সিলেট নগর ও জেলায় গত এক দশকে টিলাধসে ৪০ জন মারা গেছেন। এর মধ্যে ২০২২ সালে জৈন্তাপুরেই এক পরিবারের চারজন মারা যান। পরিবেশবিদেরা জানিয়েছেন, নগরের ব্রাহ্মণশাসন, দুসকি, হাওলাদারপাড়া, মেজরটিলা, খাদিমনগর, মালনীছড়া, বালুচর, চন্দসটিলাসহ অন্তত ৩০টি স্থানে টিলার পাদদেশে ঝুঁকি নিয়ে অন্তত ১০ হাজার পরিবার বসবাস করছে। এর বাইরে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জৈন্তাপুর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায়ও টিলার ঢালু ও পাদদেশে অসংখ্য বসতি আছে।

একদা সিলেট শহরের প্রধান বৈশিষ্ট্যই ছিল পাহাড় ও টিলার সবুজ আচ্ছাদন। কিন্তু এখন আর সিলেটের সেই সৌন্দর্য নেই, সবুজ হারিয়ে যাচ্ছে। আর এসব পাহাড় ও টিলা রক্ষা করা যাঁদের দায়িত্ব, তঁারা অনেকটা নির্বিকার। কোনো দুর্ঘটনা ঘটলে কিছুদিন তৎপরতা দেখা যায়। তারপর আবার সবাই নিশ্চুপ।

পাহাড় ও টিলাধসের সঙ্গে জলাবদ্ধতার নিগূঢ় সম্পর্ক আছে। বৃষ্টির পানি সঙ্গে সঙ্গে সরে গেলে টিলা ও পাহাড়ের ক্ষতি হয় না। কিন্তু দিনের পর দিন শহরে পানি জমতে থাকলে টিলার মাটি ধসে পড়বেই। সুরমা নদী ভরাট হয়ে যাওয়ার কারণেই সিলেট শহরের জলাবদ্ধতা দেখা যায়। এ ব্যাপারে হাজার কোটি টাকা খরচ করলেও কোনো সুফল পাওয়া যায়নি।

সিলেট সিটি করপোরেশনের মেয়র ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা দেখানোর কথা বলেছেন। জেলা প্রশাসকও নগরবাসীকে সজাগ থাকতে বলেছেন। কিন্তু যেখানে স্থানীয় কাউন্সিলরই পাহাড় ও টিলা কাটার সঙ্গে জড়িত থাকেন, সেখানে শূন্য সহিষ্ণুতার আওয়াজ কোনো কাজে দেবে না। সিলেট সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা অনেকটা রোগী মারা যাওয়ার পর চিকিৎসক আসার মতো। টিলা ধসে তিনজন মানুষ মারা যাওয়ার পর তাঁরা কিছুটা নড়েচড়ে বসেছেন। কাজটি আগে করলে হয়তো তিনটি প্রাণ বেঁচে যেত।

সামনে বৃষ্টি ও বন্যার মৌসুম। এ সময়ে ঝুঁকি আরও বাড়বে। অতএব অবিলম্বে টিলার পাদদেশে বসবাসরত মানুষগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক। একই সঙ্গে কথিত উন্নয়নের নামে কিংবা ব্যক্তিস্বার্থ উদ্ধার করতে যাঁরা টিলা কাটছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সময়ের দাবি বলে মনে করি।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Safi Ahmed

Started This Abedon.

14 June 2024   4.1 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading