মূল অংশে যান

আবেদন

মানবাধিকার ঢাকা

জরুরি জনদুর্ভোগ নিরসনে আবেদন

০ স্বাক্ষরলক্ষ্য ৫,০০০

  • যাঁর কাছে আবেদন

    Sheikh Rabiul Alam

  • শুরু করেছেন ·

    Shihab Khan

কেন এটি জরুরি

বিনীত নিবেদন এই যে, বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমির সামনের রাস্তাটির বর্তমান অবস্থা অত্যন্ত দুর্ভোগজনক। প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থা এবং যানবাহন চলাচলের কারণে সৃষ্ট প্রচণ্ড ধুলাবালিতে শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আমি নিজেও প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আমার দুটি মেয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে। প্রতিদিন তাদের স্কুলে আনা-নেওয়ার সময় ধুলাবালি ও রাস্তার এমন পরিস্থিতির কারণে আমাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থীদের জন্য এই পরিবেশ অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। কোমলমতি শিক্ষার্থীদের সুস্থভাবে ও নিরাপদে স্কুলে যাতায়াতের অধিকার রয়েছে।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ, শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নিয়মিত পানি ছিটিয়ে ধুলাবালি নিয়ন্ত্রণের ব্যবস্থাও গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।

শিক্ষার্থীদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই সমস্যার দ্রুত সমাধান অত্যন্ত জরুরি।

আমরা আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

সাম্প্রতিক সমর্থক

এখনো কোনো স্বাক্ষর নেই। প্রথম স্বাক্ষরটি আপনিই করুন।

মানবাধিকার বিভাগের আরও আবেদন

আবেদনে স্বাক্ষর করুন

নতুন আবেদন

যে পরিবর্তন চান তা দিয়ে শুরু করুন। বিস্তারিত পরের ধাপে।

বিভাগ

প্রায় পাঁচ মিনিট লাগবে। লেখার সঙ্গে খসড়া সংরক্ষিত হবে।

আবেদনটি শেয়ার করুন

জরুরি জনদুর্ভোগ নিরসনে আবেদন

আমার আবেদনে লগইন করুন

আপনার আমার আবেদন অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম ও পাসওয়ার্ড দিন।

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আমার আবেদনে নতুন? অ্যাকাউন্ট খুলুন

চালিয়ে গেলে আপনি আমাদের গোপনীয়তা ও কমিউনিটি নির্দেশিকায় সম্মত হচ্ছেন।