মূল অংশে যান

আবেদন

ফৌজদারি বিচার ঢাকা

রাজধানীতে রসিদহীন চাঁদা,ফলের আড়তে চাঁদাবাজদের থামান!

৩ স্বাক্ষরলক্ষ্য ২,০০০

  • যাঁর কাছে আবেদন

    Mr. Salahuddin Ahmed

  • শুরু করেছেন ·

    Shihab Khan

কেন এটি জরুরি

রাজধানীর সদরঘাট থেকে বাবুবাজার সেতু পর্যন্ত বিস্তৃত বাদামতলী ফলের আড়ত শুধু পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্রই নয়; বরং সারা দেশের ফল সরবরাহেরও বড় কেন্দ্র এটি। প্রায় শত বছরের পুরোনো এই বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার বেচাকেনা হয়। তবে দীর্ঘদিন ধরে এই বাজার ঘিরে গড়ে উঠেছে একটি শক্তিশালী চাঁদাবাজ চক্র, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ ব্যবসায়ী, ট্রাকচালক এবং দিন শেষে দেশের সাধারণ ভোক্তাদের।

সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে বাদামতলী ঘাটসংলগ্ন পার্কিং ইয়ার্ডে (বাকল্যান্ড বাঁধ) প্রকাশ্যে রসিদহীন চাঁদাবাজির ভয়াবহ চিত্র। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত নিয়ম অনুযায়ী একটি ট্রাকের জন্য পার্কিং ফি ১০০ টাকা। বেনাপোল থেকে ফল নিয়ে আসা দূরদূরান্তের ট্রাকচালকদের কাছ থেকে জোর করে আদায় করা হচ্ছে এক হাজার থেকে দুই হাজার টাকা। কনটেইনারবাহী লরি থেকে আদায় করা হচ্ছে ছয় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত। দৈনিক দেড় শতাধিক ফলের ট্রাক থেকে তোলা এই চাঁদাবাজির পরিমাণ মাসে কোটি টাকা ছাড়িয়ে যায়। এমনকি ইয়ার্ডে থাকা ছোট চা ও খাবারের দোকানগুলোও প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা চাঁদা দেওয়া থেকে রেহাই পাচ্ছে না। না দিলে জুটছে মারধর ও উচ্ছেদের হুমকি।

এই চাঁদাবাজির নেপথ্যে কাজ করছে রাজনৈতিক প্রভাব পরিবর্তন ও আইনি জটিলতার সুযোগ। আগে আওয়ামী লীগ নেতা কর্তৃক গৃহীত ইজারা এখন স্থানীয় শ্রমিক দল ও যুবদলের কিছু নেতা–কর্মীর নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে বিআইডব্লিউটিএ আইনি মামলার অজুহাত দেখিয়ে প্রতি মাসে ইজারার মেয়াদ বাড়িয়ে দায় সারছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তার বক্তব্য, লিখিত অভিযোগ দিলে তাঁরা ব্যবস্থা নেবেন। অন্যদিকে স্থানীয় লোকজনের অভিযোগ, চাঁদার টাকার ভাগ বিআইডব্লিউটিএর অসাধু কর্মকর্তাদের কাছেও যায়। লিখিত অভিযোগের অপেক্ষায় থাকাটা একটা অজুহাত।

একটি দেশের পাইকারি খাদ্য সরবরাহের ব্যবস্থাকে এভাবে স্থানীয় পেশিশক্তি ও চাঁদাবাজদের হাতে জিম্মি হতে দেওয়া যায় না। আড়তদারেরাই বলছেন, চাঁদাবাজির এই টাকা পণ্যের দামের সঙ্গে যুক্ত না করে উপায় নেই। তার মানে, এ চাঁদাবাজির ভুক্তভোগী হচ্ছেন সাধারণ ভোক্তারাও। চাঁদাবাজির এ ঘটনা স্থানীয় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে জানানো হয়েছিল। গত জুন মাসে তিনি পার্কিং খরচ কমানোর জন্য বলে দিয়েছিলেন। তবে কাজ হয়নি। সংসদ সদস্যকে অবহিত করার পরও এ চাঁদাবাজি বন্ধ না হওয়াটা দুঃখজনক।

বিআইডব্লিউটিএর উচিত দ্রুত আইনি জটিলতা নিরসন করে স্বচ্ছ দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া এবং পার্কিং ফি আদায়ে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থা চালু করা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব চাঁদাবাজকে উচ্ছেদে কঠোর হতে হবে। আমরা আশা করব, চাঁদাবাজিতে রাজনৈতিক ক্ষমতাচর্চা বন্ধ করতে স্থানীয় সংসদ সদস্যও কার্যকর ভূমিকা রাখবেন।

সাম্প্রতিক সমর্থক

  • Tahmid Khan

    বাজারে জিনিসপত্রের দাম এমনিতেই অনেক বেশি, তার ওপর এমন অবৈধ চাঁদাবাজি সাধারণ মানুষের জন্য বড় বোঝা। রসিদ ছাড়া এই চাঁদা নেওয়া বন্ধ হলে ব্যবসায়ীরাও যেমন স্বস্তি পাবেন, তেমনি ফলের দামও মানুষের নাগালের মধ্যে থাকবে। এই অন্যায় বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

  • Anando Sabit

    বর্তমানে আমাদের দেশে এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজি হচ্ছে না! দেশজুড়ে চাঁদাবাজদের এই রাজত্ব আর সহ্য করা যায় না, ফুটপাতের ছোট ফল বিক্রেতা থেকে শুরু করে বড় আড়তদার সবাই এদের কাছে জিম্মি। রশিদহীন এই প্রকাশ্য ডাকাতি বন্ধ করা হোক।

  • Fahim Ahmed

    রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে রশিদ ছাড়া এই চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা সরাসরি আইন অমান্য করা এবং সাধারণ ব্যবসায়ীদের ওপর চরম নির্যাতন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবিলম্বে এই চাঁদাবাজ চক্রের মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা উচিত এবং ফলের আড়তগুলোকে চাঁদাবাজমুক্ত করা দরকার।

ফৌজদারি বিচার বিভাগের আরও আবেদন

আবেদনে স্বাক্ষর করুন

নতুন আবেদন

যে পরিবর্তন চান তা দিয়ে শুরু করুন। বিস্তারিত পরের ধাপে।

বিভাগ

প্রায় পাঁচ মিনিট লাগবে। লেখার সঙ্গে খসড়া সংরক্ষিত হবে।

আবেদনটি শেয়ার করুন

রাজধানীতে রসিদহীন চাঁদা,ফলের আড়তে চাঁদাবাজদের থামান!

আমার আবেদনে লগইন করুন

আপনার আমার আবেদন অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম ও পাসওয়ার্ড দিন।

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আমার আবেদনে নতুন? অ্যাকাউন্ট খুলুন

চালিয়ে গেলে আপনি আমাদের গোপনীয়তা ও কমিউনিটি নির্দেশিকায় সম্মত হচ্ছেন।