মূল অংশে যান

আবেদন

স্বাস্থ্য ঢাকা

হাসপাতালে পানির সংকট

০ স্বাক্ষরলক্ষ্য ১,৪০০

  • যাঁর কাছে আবেদন

    Sardar Md. Sakhawat Hossain

  • শুরু করেছেন ·

    Rumi Khatun

কেন এটি জরুরি

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী এখানে আসেন। হাসপাতালের অন্যান্য ব্যবস্থাপনা ঠিক থাকলেও পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাব দীর্ঘদিন ধরেই রোগীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাথরুম ও শৌচাগারে সব সময় পানি না থাকায় রোগীদের নাজেহাল অবস্থা বিরাজ করছে। গ্রাউন্ড ফ্লোরে দুটি খাওয়ার পানি বুথ থাকলেও রোগীদের তা কিনে ব্যবহার করতে হয়। বেসিনে পানি না থাকার কারণে স্বাস্থ্যবিধি বজায় রাখা কঠিন। পর্যাপ্ত পানি ব্যবহার না হওয়ায় ডায়রিয়া, চর্মরোগসহ নানা পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ কর্মচারীরাও সমস্যায় ভুগছেন।

দূরদূরান্ত থেকে আসা রোগীদের বাইরে থেকে পানি কিনে খেতে হচ্ছে, যা তাঁদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। দিনের নির্দিষ্ট সময়ে বাথরুমে পানি থাকায় রোগীদের লাইনে দাঁড়াতে হয়। এসব সমস্যার মূল কারণ হলো অপরিকল্পিত ব্যবস্থাপনা, পুরোনো অবকাঠামো, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব ও দায়িত্বশীলদের জবাবদিহির ঘাটতি।

ঢাকায় এমন একটি প্রধান হাসপাতালে রোগীরা যদি মৌলিক সমস্যায় ভোগেন, তবে দেশের স্বাস্থ্য খাতের ভঙ্গুরতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সমস্যা সমাধানের জন্য প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং বাথরুম ও বেসিনে সব সময় পানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।

সাম্প্রতিক সমর্থক

এখনো কোনো স্বাক্ষর নেই। প্রথম স্বাক্ষরটি আপনিই করুন।

আবেদনে স্বাক্ষর করুন

নতুন আবেদন

যে পরিবর্তন চান তা দিয়ে শুরু করুন। বিস্তারিত পরের ধাপে।

বিভাগ

প্রায় পাঁচ মিনিট লাগবে। লেখার সঙ্গে খসড়া সংরক্ষিত হবে।

আবেদনটি শেয়ার করুন

হাসপাতালে পানির সংকট

আমার আবেদনে লগইন করুন

আপনার আমার আবেদন অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম ও পাসওয়ার্ড দিন।

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আমার আবেদনে নতুন? অ্যাকাউন্ট খুলুন

চালিয়ে গেলে আপনি আমাদের গোপনীয়তা ও কমিউনিটি নির্দেশিকায় সম্মত হচ্ছেন।