আলু চাষে লোকসান,সমন্বিত পরিকল্পনা দরকার

কয়েক মৌসুম ধরে যে ফসলের দাম নিয়ে দেশের বৃহৎ ভোক্তাসমাজে কোনো হা–হুতাশ দেখা যায়নি, আলু সেই ফসলের নাম। কিন্তু আলু তো কেবল ভোক্তার নিত্যদিনের খাবারই নয়, দেশের লাখো কৃষকের উপার্জনেরও ভরসা। কিন্তু টানা কয়েক মৌসুম ধরে সেই ভরসাই নড়বড়ে হয়ে পড়ছে। কখনো অতি ফলন, কখনো ফলনে ধস। ফলে কখনো উৎপাদন খরচ উঠছে না, কখনো ন্যায্য দাম মিলছে না। রাজশাহী, কুমিল্লা কিংবা কুড়িগ্রামের চরের চিত্র প্রায় একই। কৃষকেরা পরিশ্রম করছেন, ঝুঁকি নিচ্ছেন কিন্তু লাভের নিশ্চয়তা পাচ্ছেন না।

এ সমস্যার মূল কারণ উৎপাদন বেশি হওয়া নয়। বড় সমস্যা হলো বাজার ব্যবস্থাপনা। একদিকে সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই, অন্যদিকে বাজারে কখন কী পরিমাণ আলু আসবে, তার কোনো সমন্বিত পরিকল্পনা নেই। ফলে কোনো সময় হঠাৎ আলুর জোগান বেড়ে যায়, দাম পড়ে যায়। ক্ষতিটা পুরোপুরি কৃষকের ঘাড়েই এসে পড়ে।

বীজ, সার, কীটনাশক আর শ্রমিকের মজুরি—সবই বেড়েছে; কিন্তু সে অনুযায়ী আলুর দাম বাড়েনি। অনেক কৃষক ঋণ করে চাষ করেন। লোকসান হলে সেই ঋণ শোধ করাই কঠিন হয়ে পড়ে। এতে তাঁরা পরের মৌসুমে আরও বেশি অনিশ্চয়তার মধ্যে পড়েন। রোগবালাইয়ের ঝুঁকিও কম নয়। লেট ব্লাইটের মতো রোগ একবার ছড়িয়ে পড়লে পুরো খেত নষ্ট হয়ে যেতে পারে। কৃষি বিভাগ সতর্ক করছে, পরামর্শ দিচ্ছে, যা অবশ্যই ভালো দিক। কিন্তু রোগের ঝুঁকি আর বাজারের ঝুঁকি মিলিয়ে কৃষকের চাপ কমছে না।

এ অবস্থা থেকে বের হতে কয়েকটি বিষয়ে এখনই গুরুত্ব দিতে হবে। প্রথমত, সংরক্ষণব্যবস্থা বাড়াতে হবে। প্রতিটি বড় উৎপাদন এলাকায় পর্যাপ্ত হিমাগার থাকা দরকার, যেখানে কৃষক সহজ শর্তে আলু রাখতে পারবেন। তাহলে সবাইকে একসঙ্গে কম দামে বিক্রি করতে হবে না। দ্বিতীয়ত, বাজার ব্যবস্থাপনায় সরকারের সক্রিয় ভূমিকা দরকার। কোন এলাকায় কত জমিতে আলু হবে, সে পরিকল্পনা যদি আগে থেকেই করা যায়, তাহলে অতিরিক্ত উৎপাদনের চাপ কমবে। প্রয়োজনে সরকারি পর্যায়ে আলু কেনার ব্যবস্থাও রাখা যেতে পারে, যাতে দাম একেবারে ভেঙে না পড়ে। তৃতীয়ত, কৃষকের উৎপাদন খরচ কমানোর দিকে নজর দিতে হবে। মানসম্মত বীজ আলু সহজ দামে সরবরাহ, সার ও কীটনাশকের সঠিক দাম নিশ্চিত করা এবং সহজ শর্তে কৃষিঋণ দেওয়া হলে কৃষকের ঝুঁকি কিছুটা কমবে। অতি ফলনের ক্ষেত্রে আলু রপ্তানির দিকেও সরকারের মনোযোগ বাড়াতে হবে।

আলু দেশের গুরুত্বপূর্ণ একটি ফসল। এ ফসলকে ঘিরে যদি কৃষক বারবার লোকসানে পড়েন, তাহলে তাঁরা চাষে আগ্রহ হারাবেন। এতে ক্ষতি হবে পুরো দেশের। আমরা আশা করি, সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে আলুচাষিদের সংকট কমাতে সরকার পদক্ষেপ নেবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Miraz Ahmed

Started This Abedon.

11 January 2026   3.9 K

0 have signed. Let’s get to 2,000 !

0%
Treands

At 2,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

বেতনহীন অনেক শ্রমিক,ঈদের আগেই পাওনা মেটাতে হবে

বেতনহীন অনেক শ্রমিক,ঈদের আগেই পাওনা মেটাতে হবে

দেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রধান কারিগর আমাদের সাধারণ শ্রমিকেরা। মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা রপ্তানি আয়ের ঝুলি সমৃদ্ধ করেন।... Sign This
মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা,সরকারকে এখনই প্রস্তুতি নেওয়া দরকার

মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা,সরকারকে এখনই প্রস্তুতি নেওয়া দরকার

দেশে মূল্যস্ফীতি যে আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে, টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে ট্রাকের পেছনে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দীর্ঘ লাইনই... Sign This
মেঘনায় দাদনের ফাঁদ,জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করুন

মেঘনায় দাদনের ফাঁদ,জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করুন

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা চলছে। সে অনুসারে... Sign This
টিসিবির ট্রাকের পেছনে ভিড়,দরিদ্র মানুষের জীবনে স্বস্তি ফেরাতে হবে

টিসিবির ট্রাকের পেছনে ভিড়,দরিদ্র মানুষের জীবনে স্বস্তি ফেরাতে...

টানা উচ্চ মূল্যস্ফীতি দেশের নিম্ন আয়ের মানুষের জীবনযাপনে যে কত বড় সংকট তৈরি করেছে, তা টিসিবির ট্রাকের পেছনে ছুটতে গিয়ে... Sign This
রমজানে দাম বাড়ার ‘নিয়ম’,বাজার তদারকিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে!

রমজানে দাম বাড়ার ‘নিয়ম’,বাজার তদারকিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে...

প্রতিবছর রমজান মাস এলেই নিত্যপণ্যের দাম বাড়বে, এ যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। এটা... Sign This
ধার করে ঘি খাওয়ার প্রয়োজন কেন ?

ধার করে ঘি খাওয়ার প্রয়োজন কেন ?

আওয়ামী লীগ সরকারের মতোই অনেকটা বেপরোয়া বিদেশি ঋণে ঝুঁকেছিল অন্তর্বর্তী সরকার। রাজস্ব–ঘাটতির কারণে বাজেট সহায়তা এবং বড় প্রকল্পে অর্থছাড় বাড়ানোয়... Sign This
র‍্যাবের জন্য গাড়ি কেনা,এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়!

র‍্যাবের জন্য গাড়ি কেনা,এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়!

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার কারণে নানা পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ এসেছে জোরালোভাবে।... Sign This
বিদ্যুৎ খাতে অনিয়ম,হেক্সিংকে কালোতালিকাভুক্ত করা হয়নি কেন?

বিদ্যুৎ খাতে অনিয়ম,হেক্সিংকে কালোতালিকাভুক্ত করা হয়নি কেন?

দেশের সামষ্টিক অর্থনীতি ও বিনিয়োগে বর্তমান যে স্থবিরতা চলছে, নিশ্চিত করেই তার বড় দায় রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের। এ... Sign This
ক্ষুদ্রঋণে অব্যবস্থাপনা,প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন

ক্ষুদ্রঋণে অব্যবস্থাপনা,প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন

রাজশাহীর বাঘা, চারঘাট, পবা, মোহনপুর ও তানোর উপজেলার গ্রামগুলোতে ঋণের জালে পিষ্ট হওয়া মানুষের যে হাহাকার উঠছে, তা ক্ষুদ্রঋণ বিতরণে... Sign This
সঞ্চয়পত্রের মুনাফা আরও কমল,এই সিদ্ধান্তে চাপে পড়বেন মধ্যবিত্তরা

সঞ্চয়পত্রের মুনাফা আরও কমল,এই সিদ্ধান্তে চাপে পড়বেন মধ্যবিত্তরা

দেশে দুই বছরের বেশি সময় ধরে যখন উচ্চ মূল্যস্ফীতি চলছে, তখন সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাসের ব্যবধানে আবারও কমানোর সিদ্ধান্ত ... Sign This
Loading