ক্ষুদ্রঋণে অব্যবস্থাপনা,প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন

রাজশাহীর বাঘা, চারঘাট, পবা, মোহনপুর ও তানোর উপজেলার গ্রামগুলোতে ঋণের জালে পিষ্ট হওয়া মানুষের যে হাহাকার উঠছে, তা ক্ষুদ্রঋণ বিতরণে অব্যবস্থাপনা এবং ঋণসুবিধার অপব্যবহারকে আবারও সামনে এনেছে। ব্যবসা বা কৃষির জন্য ছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা থেকে উত্তরণের জন্যও মানুষ ঋণ নিচ্ছে। ঋণ শোধ করতে না পেরে মাত্র পাঁচ মাসে আটজনের অপমৃত্যু ঘটেছে। বহু মানুষের গ্রাম ছেড়ে আত্মগোপনে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।

আমাদের দেশের ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলোর প্রধান উদ্দেশ্য হওয়ার কথা ছিল দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বিতা। কিন্তু বর্তমান বাস্তবতা বলছে ভিন্ন কথা। সংস্থাগুলোর তথাকথিত ‘টার্গেট’ বা লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে মাঠকর্মীরা গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই না করেই ঋণ দিচ্ছেন। একজন ব্যক্তি ইতিপূর্বে কয়টি সংস্থা থেকে ঋণ নিয়েছেন, তা দেখার প্রয়োজন মনে করছেন না কেউ। ফলে এক ঋণের কিস্তি শোধ করতে মানুষ অন্য সংস্থা থেকে পুনরায় ঋণ নিচ্ছেন। এই ‘ঋণের ওপর ঋণের’ ভার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন মানুষ। যাঁদের কেউ কৃষক, কেউ অটোরিকশাচালক। আত্মহত্যার আগে কেউ চিরকুটে লিখে বলে যাচ্ছে, ‘সুদ দিয়ো না, কিস্তি দিয়ো না।’

এখানে প্রশ্ন জাগে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) মতো তথ্যভান্ডার কেন এখনো ক্ষুদ্রঋণের ক্ষেত্রে পুরোপুরি কার্যকর নয়। গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি সহজেই যাচাই করা যেত যে তিনি কয়টি এনজিও থেকে ঋণ নিয়েছেন, তবে সম্ভবত এই আত্মঘাতী ঋণের চক্রটি শুরুতেই থামানো যেত। এনজিও কর্মকর্তাদের তাড়াহুড়া আর গ্রাহকদের তথ্য গোপনের সুযোগে একটি ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার চূড়ান্ত মূল্য দিচ্ছে জীবন দিয়ে।

সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, কৃষকেরা যখন ফসল উৎপাদনের জন্য ঋণ নেন, তখন প্রাকৃতিক দুর্যোগ বা বাজারমূল্য কমে যাওয়ার ঝুঁকিটি কেবল তাঁদের একার কাঁধেই পড়ে। পেঁয়াজ বা পানের দাম না পেয়ে সর্বস্বান্ত হওয়ার পর যখন পাওনাদারদের কিস্তির চাপ শুরু হয়, তখন রাষ্ট্রের বা সংস্থার পক্ষ থেকে কোনো আইনি বা সামাজিক সুরক্ষা তাঁরা পান না। অথচ দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জন্য ন্যূনতম জীবনমানের নিশ্চয়তা থাকা সমাজের অন্যতম প্রধান শর্ত।

আমরা মনে করি, কেবল মুনাফা আর লক্ষ্য পূরণের জন্য নয়, বরং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ক্ষুদ্রঋণ ব্যবস্থাকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। অবিলম্বে কেন্দ্রীয়ভাবে ঋণের তথ্য যাচাইয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্যোগ বা লোকসানের মুখে থাকা কৃষকদের কিস্তি আদায়ে নমনীয়তা এবং প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ঋণ পরিশোধের চাপে পড়ে আমরা আর কোনো মৃত্যু চাই না।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Shuvo Khan

Started This Abedon.

18 January 2026   3.9 K

0 have signed. Let’s get to 3,500 !

0%
Treands

At 3,500 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

বেতনহীন অনেক শ্রমিক,ঈদের আগেই পাওনা মেটাতে হবে

বেতনহীন অনেক শ্রমিক,ঈদের আগেই পাওনা মেটাতে হবে

দেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রধান কারিগর আমাদের সাধারণ শ্রমিকেরা। মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা রপ্তানি আয়ের ঝুলি সমৃদ্ধ করেন।... Sign This
মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা,সরকারকে এখনই প্রস্তুতি নেওয়া দরকার

মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা,সরকারকে এখনই প্রস্তুতি নেওয়া দরকার

দেশে মূল্যস্ফীতি যে আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে, টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে ট্রাকের পেছনে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দীর্ঘ লাইনই... Sign This
মেঘনায় দাদনের ফাঁদ,জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করুন

মেঘনায় দাদনের ফাঁদ,জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করুন

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা চলছে। সে অনুসারে... Sign This
টিসিবির ট্রাকের পেছনে ভিড়,দরিদ্র মানুষের জীবনে স্বস্তি ফেরাতে হবে

টিসিবির ট্রাকের পেছনে ভিড়,দরিদ্র মানুষের জীবনে স্বস্তি ফেরাতে...

টানা উচ্চ মূল্যস্ফীতি দেশের নিম্ন আয়ের মানুষের জীবনযাপনে যে কত বড় সংকট তৈরি করেছে, তা টিসিবির ট্রাকের পেছনে ছুটতে গিয়ে... Sign This
রমজানে দাম বাড়ার ‘নিয়ম’,বাজার তদারকিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে!

রমজানে দাম বাড়ার ‘নিয়ম’,বাজার তদারকিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে...

প্রতিবছর রমজান মাস এলেই নিত্যপণ্যের দাম বাড়বে, এ যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। এটা... Sign This
ধার করে ঘি খাওয়ার প্রয়োজন কেন ?

ধার করে ঘি খাওয়ার প্রয়োজন কেন ?

আওয়ামী লীগ সরকারের মতোই অনেকটা বেপরোয়া বিদেশি ঋণে ঝুঁকেছিল অন্তর্বর্তী সরকার। রাজস্ব–ঘাটতির কারণে বাজেট সহায়তা এবং বড় প্রকল্পে অর্থছাড় বাড়ানোয়... Sign This
র‍্যাবের জন্য গাড়ি কেনা,এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়!

র‍্যাবের জন্য গাড়ি কেনা,এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়!

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার কারণে নানা পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ এসেছে জোরালোভাবে।... Sign This
বিদ্যুৎ খাতে অনিয়ম,হেক্সিংকে কালোতালিকাভুক্ত করা হয়নি কেন?

বিদ্যুৎ খাতে অনিয়ম,হেক্সিংকে কালোতালিকাভুক্ত করা হয়নি কেন?

দেশের সামষ্টিক অর্থনীতি ও বিনিয়োগে বর্তমান যে স্থবিরতা চলছে, নিশ্চিত করেই তার বড় দায় রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের। এ... Sign This
আলু চাষে লোকসান,সমন্বিত পরিকল্পনা দরকার

আলু চাষে লোকসান,সমন্বিত পরিকল্পনা দরকার

কয়েক মৌসুম ধরে যে ফসলের দাম নিয়ে দেশের বৃহৎ ভোক্তাসমাজে কোনো হা–হুতাশ দেখা যায়নি, আলু সেই ফসলের নাম। কিন্তু আলু... Sign This
সঞ্চয়পত্রের মুনাফা আরও কমল,এই সিদ্ধান্তে চাপে পড়বেন মধ্যবিত্তরা

সঞ্চয়পত্রের মুনাফা আরও কমল,এই সিদ্ধান্তে চাপে পড়বেন মধ্যবিত্তরা

দেশে দুই বছরের বেশি সময় ধরে যখন উচ্চ মূল্যস্ফীতি চলছে, তখন সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাসের ব্যবধানে আবারও কমানোর সিদ্ধান্ত ... Sign This
Loading