ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা,প্রতারক চক্র ও পাচারকারীদের থামাতেই হবে

দেশে কথিত উন্নয়ন, কর্মসংস্থানের সংকট বা বেকারত্বের বেড়াজাল ও উন্নত জীবনের প্রলোভনে পড়ে অনেক মানুষ অবৈধভাবে বিদেশে গিয়ে প্রতারিত হন। অনেকে মানব পাচারের শিকারও হন। অবৈধ পথে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে গিয়ে বাংলাদেশের মৃত্যু এখন আর নতুন কোনো ঘটনা নয়। এর মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে, রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে একের পর এক বাংলাদেশি মৃত্যুর ঘটনা। এটি কোনোভাবেই মানা যায় না। আরও হতাশাজনক বিষয় হচ্ছে, এ নিয়ে রাষ্ট্র ও সরকারের মধ্যে যে গভীর উদ্বেগ তৈরি করার কথা, তা–ও অনুপস্থিত।

সাধারণ বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কর্মীদের রাশিয়ায় নিয়ে গিয়ে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে ঠেলে দেওয়ার যে চিত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অনুসন্ধানে উঠে এসেছে, তা কেবল উদ্বেগজনক নয়; বরং রোমহর্ষ। রিক্রুটিং এজেন্সির প্রতারণায় পা দিয়ে গত কয়েক মাসে অন্তত ৪০ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিজ দেশের মাটিতে কর্মসংস্থানের অভাবে বিদেশের মাটিতে ভাগ্য বদলাতে গিয়ে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা আজ ভিনদেশি যুদ্ধের ‘কামান দাগানো খোরাক’ বা ‘মানবঢাল’ হিসেবে ব্যবহৃত হচ্ছেন, এটি রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক।

এপির প্রতিবেদন অনুযায়ী, সুবিধাবঞ্চিত এলাকার মানুষদের বাবুর্চি বা পরিচ্ছন্নতাকর্মীর কাজের লোভ দেখিয়ে রাশিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে তাঁদের জোরপূর্বক সই করিয়ে নেওয়া হয়। এমনকি একজন রুশ কমান্ডার এক ভুক্তভোগীকে সরাসরি বলেছিলেন যে তাঁকে আসলে ‘বিক্রি করে দেওয়া হয়েছে’। কোনো সার্বভৌম দেশের নাগরিককে অন্য দেশের সেনাবাহিনীতে এভাবে দাসের মতো কেনাবেচা করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। ফিরে আসা কর্মীদের ভাষ্যমতে, তাঁদের দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে মরদেহ সংগ্রহ এবং আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার মতো বিপজ্জনক কাজ করানো হয়েছে। যাঁরা অস্বীকৃতি জানিয়েছেন, তাঁদের ওপর নেমে এসেছে অমানুষিক নির্যাতন।

এখানে সবচেয়ে বড় প্রশ্নটি জাগে নজরদারি নিয়ে। ‘এসপি গ্লোবাল’-এর মতো প্রতিষ্ঠানগুলো কীভাবে প্রকাশ্যে এমন পাচার কার্যক্রম চালিয়ে গেল? কেন আমাদের গোয়েন্দা সংস্থা বা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সময়মতো এই বিপদের আঁচ করতে পারল না? তদন্তে জানা গেছে, মস্কোতে বসবাসরত এক বাংলাদেশি এই পাচারকারী চক্রের মূল হোতা। রাশিয়ার সরকারের সঙ্গে এই চক্রের যোগসাজশ থাকার যে সন্দেহ তদন্তকারীরা করছেন, তা যদি সত্য হয়, তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ভূরাজনৈতিক সংকটের ইঙ্গিত দেয়।

আমরা মনে করি, কেবল তদন্ত কমিটি গঠন বা পাচারকারীদের বিরুদ্ধে মামলা করাই যথেষ্ট নয়। রাশিয়া সরকার ও তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অনতিবিলম্বে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা শুরু করতে হবে। রাশিয়ার রণক্ষেত্রে বর্তমানে কতজন বাংলাদেশি আটকা পড়ে আছেন, তার সঠিক পরিসংখ্যান বের করা এবং তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। পাশাপাশি যেসব রিক্রুটিং এজেন্সি এই মরণফাঁদ পেতেছে, তাদের লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দেশের মানুষকে জীবিকার তাগিদে ভিটেমাটি বিক্রি করে বিদেশের মাটিতে অপঘাতে মরতে দেওয়া যায় না। ইউক্রেন যুদ্ধের ময়দানে আর একটি প্রাণও যেন ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারকে তার পূর্ণ শক্তি ও কূটনৈতিক দক্ষতা নিয়ে এখনই মাঠে নামতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Safi Ahmed

Started This Abedon.

04 February 2026   3 K

0 have signed. Let’s get to 3,000 !

0%
Treands

At 3,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

নির্বাচনের আগে আন্দোলন,সব পক্ষকেই দায়িত্বশীল হতে হবে

নির্বাচনের আগে আন্দোলন,সব পক্ষকেই দায়িত্বশীল হতে হবে

প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়াসহ নানা কারণেই শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাঁর অনুসারীদের সংক্ষুব্ধ থাকাটা... Sign This
গণমাধ্যম ও সম্প্রচার কমিশন,শেষ সময়ে অধ্যাদেশের জন্য কেন তড়িঘড়ি

গণমাধ্যম ও সম্প্রচার কমিশন,শেষ সময়ে অধ্যাদেশের জন্য কেন...

জাতীয় নির্বাচনের মাত্র কয়েক দিন আগে যেভাবে তড়িঘড়ি করে জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে, এর প্রক্রিয়া... Sign This
সংখ্যালঘু ভোটার,নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিতে হবে

সংখ্যালঘু ভোটার,নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিতে হবে

বাংলাদেশের প্রায় সব নির্বাচনের ক্ষেত্রেই দেখা গেছে, ভোটের আগে ও পরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনকে কেন্দ্র... Sign This
জমে উঠেছে নির্বাচনী প্রচার,ইসিকে আইন প্রয়োগে কঠোর হতে হবে

জমে উঠেছে নির্বাচনী প্রচার,ইসিকে আইন প্রয়োগে কঠোর হতে...

প্রার্থী ও সমর্থকদের প্রচার–প্রচারণায় দেশ এখন নির্বাচনমুখী। বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দেশের বিভিন্ন সংসদীয় আসনে সমাবেশ করছেন।... Sign This
নির্বাচনে ডিজিটাল অপপ্রচার,সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে

নির্বাচনে ডিজিটাল অপপ্রচার,সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সন্ধিক্ষণে দেশ যখন একটি সুষ্ঠু ও স্বচ্ছ... Sign This
নির্বাচনী প্রচারপর্বে দেশ,উৎসবের পরিবেশ তৈরির দায়িত্ব সবার

নির্বাচনী প্রচারপর্বে দেশ,উৎসবের পরিবেশ তৈরির দায়িত্ব সবার

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধ মূল পর্বে প্রবেশ করল। প্রার্থী ও... Sign This
নিরাপত্তা নিয়ে উদ্বেগ,ইসিকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে

নিরাপত্তা নিয়ে উদ্বেগ,ইসিকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে...

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা, মব সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা বন্ধ না হওয়ায় প্রার্থী ও ভোটারদের... Sign This
নাগরিকদের প্রস্তাবগুলো কেন ফেলে দেয় মন্ত্রণালয়

নাগরিকদের প্রস্তাবগুলো কেন ফেলে দেয় মন্ত্রণালয়

এই দেশে একসময় যেখানে সরকারি দল ও বিরোধী দলের নেতাদের আলাপ হামেশাই ফাঁস হতো। সেখানে বাকি জনগণের ব্যক্তিগত বলে কিছু... Sign This
নখদন্তহীন পুলিশ কমিশন,এমন লোকদেখানো সংস্কারের অর্থ কী?

নখদন্তহীন পুলিশ কমিশন,এমন লোকদেখানো সংস্কারের অর্থ কী?

নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও পুলিশ সদস্যদের দাবি উপেক্ষা করে নামমাত্র ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার পুলিশ কমিশন অধ্যাদেশের যে অনুমোদন... Sign This
পুলিশ কমিশন ও দুদক সংস্কার,পুরোনো কাঠামো অক্ষুণ্ন রাখার চেষ্টা কেন

পুলিশ কমিশন ও দুদক সংস্কার,পুরোনো কাঠামো অক্ষুণ্ন রাখার...

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রসংস্কার নিয়ে উচ্চ স্বরে যে আলোচনা ও উদ্যোগ শুরু হয়েছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় ছিল পুলিশ... Sign This
Loading