কাঠচোর চক্রকে থামান, টেংরাগিরি বন বাঁচান

সুন্দরবনকে বলা হয় প্রাকৃতিক নিরাপত্তাবেষ্টনী। অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে বুক আগলে জনপদগুলো বাঁচানোর অসংখ্য উদাহরণ আছে তার। সম্প্রতি রিমাল ঘূর্ণিঝড়েও সেটিই আমরা দেখলাম। একই অঞ্চলে আরেকটি ম্যানগ্রোভ বন হচ্ছে টেংরাগিরি। বরগুনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এ বনকে বলা হয় দ্বিতীয় সুন্দরবন। দেশে আরেকটি সুন্দরবন ছিল কক্সবাজার অঞ্চলে। সেটি অনেক আগে ধ্বংস হয়ে গেছে। এখন টেংরাগিরিও ধ্বংস হওয়ার মুখে। সংঘবদ্ধ একটি চক্র বনটিকে উজাড় করে ফেলছে। দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে এ সুন্দরবনকেও আমাদের অচিরেই হারাতে হবে।

টেংরাগিরি একসময় সুন্দরবনের অংশ ছিল। তবে ষাটের দশকের শেষের দিকে এটি আলাদা বন হিসেবে সরকারিভাবে স্বীকৃতি পায়। তালতলী থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত এই বনাঞ্চলের আয়তন ১৩ হাজার ৬৪৪ একর। বড় নিশানবাড়িয়া ও সখিনা দুটি বিট নিয়ে গঠিত এই বনাঞ্চল প্রকৃতি ও জীববৈচিত্র্যের অমূল্য এক আধার। অন্যান্য গাছ থাকলেও সুন্দরী ও গরানগাছের জন্য আলাদাভাবে পরিচিতি আছে টেংরাগিরির।

তবে টেংরাগিরি বন বেশি দিন টেকে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংঘবদ্ধ কাঠচোরেরা এ বনকে যেভাবে উজাড় করে ফেলছে, তা খুবই ভয়াবহ। তাদেরকে কোনো বাধা দেওয়া হয় না। বাধা দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। মামলা হলে আবার শাস্তি হয় না। ফলে কাঠচোর চক্র বেপরোয়া হয়ে উঠেছে। দুই দশক ধরে টেংরাগিরির ওপর এ অত্যাচার চলছে। তার মানে কী পরিমাণ ক্ষতি হয়ে গেছে বনাঞ্চলটির।

টেংরাগিরি ধ্বংস করা হচ্ছে দুটি পদ্ধতিতে, প্রকাশ্যে গাছ কেটে ও বনে আগুন লাগিয়ে। এ আগুন লাগানোর ঘটনাও ঘটছে ১৫–২০ বছর ধরে। মূলত বনের গাছ কেটে পাচারের পর আলামত ধ্বংস করতে আগুন দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়। গত মার্চ মাসে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে ঘটে। আগুনে সাগরতীর থেকে আধা কিলোমিটার ভেতর পর্যন্ত বনের গাছ পুড়ে যায়। সেখানে অন্তত তিন হাজার গাছ কেটে নেওয়া হয়েছে। আগুনে পুড়েছে অন্তত ১০ হাজার গাছ। অসংখ্য গাছ আগুনে শুকিয়ে গেছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার নিজেও স্বীকার করেছেন, বনের গাছ নিয়ে হরিলুট চলছে। সে জন্যই এ আগুন লাগানো হয়েছে।

জানা যাচ্ছে, বনটির কাঠ পাচারকে কেন্দ্র করে সক্রিয় কলাপাড়ার চারটি চক্র। তাদের সঙ্গে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগও গেছে। আসলেই বন বিভাগের লোকজনের যোগসাজশ ছাড়া বছরের পর বছর একটি বনকে কীভাবে খুবলে খাওয়া সম্ভব? চক্রগুলো বনের ভেতরে ঢুকে প্রথম নির্বিচার গাছ কাটে। পরে রাতে ট্রলার ভর্তি করে সেসব কাঠ পাচার হয়ে যায় ঢাকাসহ বিভিন্ন জায়গায়। এসব চক্রের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে বন বিভাগের। কিন্তু এখন পর্যন্ত কোনো মামলায় কারও শাস্তি হয়নি।

বনবিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের মতোই আরেক আশীর্বাদ এই টেংরাগিরি বন। ঘূর্ণিঝড় থেকে এ বনও সেখানকার জনপদগুলোকে সুরক্ষা দিয়ে যাচ্ছে। ফলে এ বন সংরক্ষণের পাশাপাশি পরিধি বাড়ানো জরুরি।

কক্সবাজার অঞ্চলের সুন্দরবনকে সত্তর-আশির দশকে চিংড়ি চাষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এরপর সেই বন ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়। চকরিয়া সুন্দরবন রেঞ্জ নামের সেই বনাঞ্চলের কথা এখন অনেকেই জানেন না। কাঠচোর চক্রকে থামানো না গেলে একদিন হয়তো টেংরাগিরি নামের আরও একটি সুন্দরবন ছিল, সেটিও আমরা ভুলতে বসব। এখানে জনবল ও যানবাহন–সংকটের নামে বন বিভাগের দায়িত্বে অবহেলা ও উদাসীনতা মেনে নেওয়ার সুযোগ নেই। অনিয়মকারীদেরও কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। জেলা–উপজেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে কঠোর ভূমিকা রাখতে হবে। এ বন রক্ষায় তাদেরও বড় দায় আছে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rahat Rana

Started This Abedon.

30 June 2024   4.2 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং দেশের অবনতিশীল... Sign This
অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হয়েছে গত রোববার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বুধবার। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা... Sign This
শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

গত বুধবার শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু দুঃখজনক হলেও আমাদের দেশের বাস্তবতায় নতুন... Sign This
কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনসম্পদ। পাহাড়, পানি আর মানুষের জীবিকা মিলিয়ে এ হ্রদ একটি সংবেদনশীল জনপরিসর।কিন্তু সেই পরিসর আজ... Sign This
প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

গত বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহ বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে অন্ধকারময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার... Sign This
শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সঙ্গে সাত দিন লড়াই করে সিঙ্গাপুরের... Sign This
সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল চ্যালেঞ্জ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তফসিল ঘোষণার এক দিনের মাথায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান... Sign This
দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দেশের সবচেয়ে ‘হাই সিকিউরিটি’ নামধারী দুই কারাগার হলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এই দুই... Sign This
দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

সম্মানিত পাঠক, একবার চোখ বন্ধ করে ভাবুন তো একজন ২৭ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে কিছু... Sign This
জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা...

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদ ভরাট করে রাস্তা নির্মাণের ঘটনা দেশের নদ–নদী, পরিবেশ এবং প্রশাসনিক জবাবদিহি—তিন দিক... Sign This
Loading