তামাকে বিষাক্ত ধানের ভান্ডার,কক্সবাজারের পরিবেশ বিপর্যয় রুখবে কে?

কক্সবাজারের রামু ও চকরিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিস্তীর্ণ জনপদে তামাক চাষের যে আগ্রাসন শুরু হয়েছে, তা কেবল উদ্বেগজনক নয়; বরং এক ভয়াবহ পরিবেশগত ও মানবিক বিপর্যয়ের অশনিসংকেত। একসময়ের সবজি ও ধানের ভান্ডার হিসেবে পরিচিত গ্রামগুলো এখন তামাকের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। বনাঞ্চল উজাড় করে তামাক পোড়ানোয় ঘটছে জনস্বাস্থ্যের চরম অবনতি। এতে চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের।

প্রতিবেদন জানাচ্ছে, কক্সবাজার ও বান্দরবানে প্রায় ১৩ হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে এবং পাতা পোড়ানোর জন্য বসানো হয়েছে ৫ হাজার ৬০০টি চুল্লি। গবেষণার তথ্য অনুযায়ী, প্রতি একর তামাক পোড়াতে গড়ে ১৩০ মণ কাঠের প্রয়োজন হয়। সেই হিসাবে প্রতি মৌসুমে প্রায় ১৭ লাখ মণ বনের কাঠ পুড়ছে এই চুল্লিগুলোতে। পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই লোকালয়ে, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেও বসানো হয়েছে এই বিষাক্ত চুল্লি। সংরক্ষিত বন ও সামাজিক বনায়নের কাঠ দিয়ে যেভাবে শতভাগ তামাক পোড়ানো হচ্ছে, তা আমাদের বনজ সম্পদকে নিঃশেষ করে দিচ্ছে। অথচ প্রশাসন ও বন বিভাগের এই বিষয়ে কোনো সঠিক পরিসংখ্যান নেই। শুধু তা–ই নয়, তাদের ‘ম্যানেজ’ হয়ে থাকার অভিযোগের বিষয়টিও গুরুতর।

তামাক কোম্পানিগুলো কৌশলী বিনিয়োগের মাধ্যমে চারা, কীটনাশক ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে প্রান্তিক চাষিদের প্রথাগত খাদ্যশস্য চাষ থেকে সরিয়ে আনছে। কৃষক সাময়িক লাভের মুখ দেখলেও দীর্ঘ মেয়াদে তার জমির উর্বরতা হারাচ্ছে। এ ছাড়া চুল্লিতে কাজ করা নারী ও শিশুদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এমনকি তামাক পোড়ানোর মৌসুমে বিষাক্ত ধোঁয়ার কারণে গ্রামের বাতাস নিশ্বাস নেওয়ার অযোগ্য হয়ে পড়ছে, যা দীর্ঘ মেয়াদে ক্যানসার ও হাঁপানির মতো মরণব্যাধি ছড়িয়ে দিচ্ছে।

বাঁকখালী ও মাতামুহুরী নদীর শাখা ও খালগুলোর পানি আজ দূষিত। কৃষি বিভাগ চাষিদের নিরুৎসাহিত করার কথা বললেও মাঠপর্যায়ে তার কোনো কার্যকর প্রতিফলন নেই। পরিবেশ অধিদপ্তর দায় এড়ানোর যে সংস্কৃতি লালন করছে, তা অগ্রহণযোগ্য। পরিবেশবিদদের দাবি, বনের কাঠ পুড়িয়ে তামাক পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চুল্লিগুলো অবিলম্বে ধ্বংস করতে হবে। যেসব কৃষক লাভের আশায় তামাক চাষ করছেন, তাঁদের উচ্চ মূল্যের সবজি বা অর্থকরী ফসল চাষে সরকারিভাবে ঋণ ও কারিগরি সহায়তা দিতে হবে। তামাক কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি নীতিনির্ধারকদের করণীয় নির্ধারণ করতে হবে।

প্রশাসন, বন বিভাগ, কৃষি অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর—সব কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে এই তামাকের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হতে হবে। নয়তো এ জনপদের পরিবেশ ও মানবিক বিপর্যয়ের দায় তাদেরই নিতে হবে।


Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rahat Rana

Started This Abedon.

18 May 2026   2.7 K

0 have signed. Let’s get to 1,000 !

0%
Treands

At 1,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হামে মৃত্যু ৬০০ ছাড়িয়েছে,তিন মাস পরও কেন ব্যবস্থাপনার ঘাটতি

হামে মৃত্যু ৬০০ ছাড়িয়েছে,তিন মাস পরও কেন ব্যবস্থাপনার...

টিকা দেওয়ার পরও হামের সংক্রমণ থেমে নেই। মার্চ মাসে দেশে প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে... Sign This
শিল্পের অক্সিজেন হাসপাতালে,কঠোরভাবে প্রতিরোধ করতে হবে

শিল্পের অক্সিজেন হাসপাতালে,কঠোরভাবে প্রতিরোধ করতে হবে

সম্প্রতি চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় ভোক্তা অধিকার ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযানে শিল্পকারখানার অক্সিজেন হাসপাতালে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।... Sign This
হামে মৃত্যু কমছে না,দেড় মাসেও চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি কেন?

হামে মৃত্যু কমছে না,দেড় মাসেও চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি...

হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু কমছে না; বরং বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই সংবাদপত্রের... Sign This
৫৬ জেলায় ছড়িয়েছে হাম,বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শকে গুরুত্ব দিন

৫৬ জেলায় ছড়িয়েছে হাম,বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শকে গুরুত্ব...

জনস্বাস্থ্যে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে সাফল্য ছিল বাংলাদেশের বড় অর্জন। কিন্তু বর্তমান বাস্তবতা সেই অর্জনকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।... Sign This
মাতুয়াইল ল্যান্ডফিল,বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন

মাতুয়াইল ল্যান্ডফিল,বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন

একটি দেশের রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কতটা খারাপ হতে পারে, তার নগ্ন দৃষ্টান্ত হতে পারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার প্রধান কেন্দ্র মাতুয়াইল... Sign This
জলাতঙ্কের টিকা,গাজীপুরসহ সারা দেশের সংকট নিরসন করুন

জলাতঙ্কের টিকা,গাজীপুরসহ সারা দেশের সংকট নিরসন করুন

গাজীপুরের শ্রীপুরে ছয় মাস ধরে জলাতঙ্ক (র‍্যাবিস) টিকার তীব্র সংকট চলছে। এটি শুধু একটি জেলার সমস্যা নয়, সারা দেশে অনেক... Sign This
নিপাহ ভাইরাস,আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে প্রশাসনের

নিপাহ ভাইরাস,আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে প্রশাসনের

বাংলাদেশে নিপাহ ভাইরাস এখন আর কেবল একটি মৌসুমি রোগ নয়; বরং এটি এক ভয়াবহ ও অপ্রতিরোধ্য প্রাণঘাতী সংকটে রূপ নিয়েছে।... Sign This
অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশনের হার যে পর্যায়ে পৌঁছেছে, তাকে কেবল ‘উদ্বেগজনক’ বললে ভুল হবে; এটি এখন... Sign This
পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ—এ তথ্য নতুন নয়। ২০০২ সালে আইন হয়েছে, জরিমানার বিধান আছে, পরিবেশের ক্ষতির বিষয়টিও বহুবার আলোচিত হয়েছে। কিন্তু... Sign This
হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালে মানুষ আসে শারীরিক ভোগান্তি থেকে মুক্তির আশায়, কিন্তু সেই হাসপাতালে আসার পথটাই রোগীদের জন্য আরও বড় ভোগান্তির কারণ হয়ে... Sign This
Loading