পরিযায়ী পাখি শিকার বন্ধ করতে হবে

শীত মৌসুমে বাংলাদেশের নদ-নদী, হাওর-বাঁওড়, জলাভূমি, সমুদ্র উপকূল ও চরাঞ্চলে নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সুদূর সাইবেরিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড ও তিব্বত অঞ্চল থেকে এসব পরিযায়ী পাখি নিরাপদ আশ্রয়ের খোঁজে আমাদের দেশে আসে। কুনচুষী, রামঘুঘু, দুর্গা, শাবাজসহ নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে তখন প্রকৃতি হয়ে ওঠে প্রাণবন্ত।

একসময় বাংলাদেশে দুই শতাধিক প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলত; কিন্তু অবাধ ও নির্বিচার শিকারের ফলে বর্তমানে হাতে গোনা কয়েকটি প্রজাতির পাখিই চোখে পড়ে। ১৯৭৪ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনের ২৬ ধারায় পরিযায়ী পাখি শিকারকে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হলেও এর কার্যকর বাস্তবায়ন প্রায় নেই বললেই চলে।

বাংলাদেশের সুন্দরবন, কুয়াকাটা, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় পরিযায়ী পাখির বিচরণ তুলনামূলকভাবে বেশি। এসব এলাকায় প্রশাসনিক নজরদারি ও তদারকি জোরদার করা এখন সময়ের দাবি। যারা প্রতিবছর এ ধরনের অপকর্মে জড়িত থাকে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

একই সঙ্গে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিযায়ী পাখি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়ানো জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিযায়ী পাখি শিকার বন্ধ করে আমাদের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Tanzil Hasan

Started This Abedon.

28 December 2025   3.1 K

0 have signed. Let’s get to 1,500 !

0%
Treands

At 1,500 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

চিড়িয়াখানায় গাফিলতি,প্রাণীদের নিরাপত্তাও নিশ্চিত করুন

চিড়িয়াখানায় গাফিলতি,প্রাণীদের নিরাপত্তাও নিশ্চিত করুন

মানুষ ও অবলা প্রাণীদের নিরাপত্তা যেসব স্থানে পরস্পর সম্পর্কিত, সেসব জায়গায় গাফিলতি ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। রাজধানীর জাতীয় চিড়িয়াখানা... Sign This
সুন্দরবনে প্লাস্টিকের আগ্রাসন,আইন প্রয়োগ ও জনসচেতনতা জরুরি

সুন্দরবনে প্লাস্টিকের আগ্রাসন,আইন প্রয়োগ ও জনসচেতনতা জরুরি

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদই নয়, এটি লাখো মানুষের জীবন-জীবিকার প্রধান অবলম্বন। ঘূর্ণিঝড় থেকে উপকূলকে রক্ষা করা... Sign This
হুমকিতে ঢাকার পাখি,আমাদের কি কিছুই করার নেই

হুমকিতে ঢাকার পাখি,আমাদের কি কিছুই করার নেই

একটি শহর থেকে পাখিই যখন হুমকির মুখে পড়ে, তখন সেই শহরের বাসযোগ্যতা নিয়ে শঙ্কা তৈরি হয়। কারণ, একটি শহরে বসবাসযোগ্যতার... Sign This
শিয়াল, গুইসাপ, বেজি, মেছো বাঘগুলো যাবে কোথায়?

শিয়াল, গুইসাপ, বেজি, মেছো বাঘগুলো যাবে কোথায়?

‘বাড়ির পাশে বেতের আড়াহাল জুইড়াছে ছোট্ট দ্যাওরা রে।’গ্রামমাত্রই আড়া বা জঙ্গল থাকবে। এই জঙ্গলে গুইসাপ, বেজি, বাগডাশ থেকে শুরু করে... Sign This
মূল্যবান প্রাণী চুরি,সাফারি পার্কের নিরাপত্তা বাড়ান

মূল্যবান প্রাণী চুরি,সাফারি পার্কের নিরাপত্তা বাড়ান

গাজীপুর সাফারি পার্ক থেকে আবারও মূল্যবান পশুপাখি চুরির ঘটনা ঘটেছে। এর আগে ম্যাকাও পাখি চুরি হয়েছিল। এবার চুরি হয়েছে তিনটি... Sign This
পিটিয়ে কুকুর হত্যা, এই নিষ্ঠুরতার শাস্তি হোক

পিটিয়ে কুকুর হত্যা, এই নিষ্ঠুরতার শাস্তি হোক

প্রাণীর প্রতি সহিংসতা বন্ধে দেশে প্রচলিত আইন থাকলেও তা প্রয়োগের খুব একটা নজির নেই। দেশে প্রাণী অধিকার নিয়ে কাজ করে—এমন... Sign This
Loading