পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা,মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিতে হবে!

ঢাকার সাভারের আমিনবাজারে ছেলের পোশাক কারখানায় ঢুকে যেভাবে একজন পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেটা শুধু উদ্বেগজনক ঘটনাই নয়; নাগরিক নিরাপত্তাহীনতারও বড় দৃষ্টান্ত। খবর জানাচ্ছে, এক প্রবীণ ব্যক্তিকে মারধরের প্রতিবাদ করায় শনিবার রাতে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আলতাব হোসেনকে নির্দয়ভাবে পেটায় ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্যে জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা ‘মাদকাসক্ত’। সাভারের বিভিন্ন স্থান থেকে আমিনবাজারের ওই স্থানটিতে তারা জড়ো হয়ে নিয়মিত মাদকের আড্ডা বসাত। তারা এতটাই বেপরোয়া যে পুলিশ পরিচয় দিয়ে প্রবীণকে রক্ষা করতে গেলে উল্টো তারা আলতাব হোসেনের ওপর হামলা করে। এ ঘটনা দুটি গুরুতর প্রশ্ন সামনে নিয়ে আসে। প্রথমত, অপরাধীদের হাতে পুলিশ সদস্যই যখন নিরাপদ নন, তখন সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়। দ্বিতীয়ত, আমিনবাজারের মতো ঢাকার একেবারে সন্নিকটে একটি স্পটে মাদকসেবীরা নিয়মিত মাদকের আড্ডা বসালেও তার খোঁজ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন জানবে না?

অপরাধ বিশ্লেষকেরা মনে করেন, দেশে সাম্প্রতিক কালে খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের মতো অপরাধ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার পেছনে মাদকের অবাধ বিস্তারের বিষয়টি অবিচ্ছেদ্যভাবে জড়িত। সম্প্রতি রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তাঁর স্ত্রী ও দুই সন্তান হত্যার সঙ্গে জড়িত আসামিরাও মাদকাসক্ত বলে পুলিশের প্রাথমিক ভাষ্যে জানা যাচ্ছে। এর আগে লক্ষ্মীপুরে এক পরিবারের চারজনকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীও মাদকাসক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

মাদকের গুরুতর মামলা বিশ্লেষণ করে প্রতিবেদন জানাচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট—এই আট মহানগর মাদকের বড় বাজার হয়ে উঠেছে। মাদকের গুরুতর মামলার ২৯ শতাংশই আট শহরের। এ ছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতেও মাদকের মামলা বেশি। মিয়ানমার ও ভারত সীমান্ত দিয়ে আসা মাদক বড় শহরগুলো থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যে জানা যাচ্ছে, গত পাঁচ মাসে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা ছয়টি বড় ঘটনায় ২৭ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ তথ্যই বলে দেওয়ার জন্য যথেষ্ট যে সীমান্ত দিয়ে ইয়াবা, আইসের মতো ভয়ংকর মাদক কীভাবে বানের স্রোতের মতো দেশে প্রবেশ করছে এবং গ্রাম-মফস্‌সলেও কিশোর-তরুণদের কাছে সহজলভ্য হয়ে গেছে।

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালনাধীন এক গবেষণায় জানা যাচ্ছে, দেশে বর্তমানে ৮৪ লাখের বেশি মানুষ মাদকাসক্ত। মাদকের পেছনে সেবনকারীরা বছরে আনুমানিক ৫৯ হাজার কোটি টাকা ব্যয় করে। খুব স্বাভাবিকভাবেই এই অর্থ জোগাড় করতে গিয়ে তাদের একটি বড় অংশই নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

দেশে মাদকের এই বিস্তার পুরোনো সংকট হলেও চব্বিশের গণ-অভ্যুত্থানের পর পুলিশি কার্যক্রম ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নজরদারিতে যে শিথিলতা বিরাজ করছে, তার সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠেছে পাচারকারীরা। দুর্বল অভিযোগপত্র এবং যথাযথ সাক্ষ্যপ্রমাণের দুর্বলতায় মাদকের মামলায় বিচার ও সাজার হারও কম। বিচারহীনতার এই বাস্তবতাও মাদক নিয়ন্ত্রণহীন হয়ে ওঠার বড় কারণ।

মাদকের অবাধ বিস্তার নাগরিক নিরাপত্তার বড় হুমকির কারণ হয়ে উঠলেও এর নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো কার্যকর পরিকল্পনা পদক্ষেপ দৃশ্যমান নেই। মিয়ানমার ভারতের যেসব সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশ করে, সেই উৎসমুখ বন্ধ করতে না পারলে যতই পদক্ষেপ নেওয়া হোক না কেন, সেটা ফলপ্রসূ হবে না। আমরা মনে করি, মাদক নিয়ন্ত্রণ করতে হলে সীমান্ত থেকে মহানগর পর্যন্ত মাদকের যে সরবরাহব্যবস্থা গড়ে উঠেছে, সেটা ভেঙে দিতে হবে। না হলে আজ সাভার, কাল রংপুর, পরশু লক্ষ্মীপুরএকের পর এক ভয়ানক অপরাধ ঘটতেই থাকবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Shohan Islam

Started This Abedon.

08 September 2026   4.1 K

0 have signed. Let’s get to 3,000 !

0%
Treands

At 3,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

রাজধানীতে রসিদহীন চাঁদা,ফলের আড়তে চাঁদাবাজদের থামান!

রাজধানীতে রসিদহীন চাঁদা,ফলের আড়তে চাঁদাবাজদের থামান!

রাজধানীর সদরঘাট থেকে বাবুবাজার সেতু পর্যন্ত বিস্তৃত বাদামতলী ফলের আড়ত শুধু পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্রই নয়; বরং সারা দেশের ফল... Sign This
জেট ফুয়েল ‘উধাও’,দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

জেট ফুয়েল ‘উধাও’,দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্নীতি ও চুরির ঘটনা নতুন নয়। কিন্তু ‘নিরাপদ’ ও বহুস্তরীয় নজরদারি–ব্যবস্থার মধ্য দিয়েই ৮১ লাখ টাকার জেট... Sign This
সওজের ভবনবিলাস,তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি

সওজের ভবনবিলাস,তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি

আইসিইউর সংকটে হামে যখন একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে, টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকের পেছনে যখন উচ্চ মূল্যস্ফীতির চাপে জেরবার মানুষের... Sign This
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য,জেলে ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করুন

সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য,জেলে ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করুন

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে ১৩ জন মৌয়ালের বনদস্যুদের হাতে জিম্মি হওয়া এবং অমানুষিক নির্যাতনের পর মুক্তিপণ দিয়ে ফিরে আসার... Sign This
সন্ত্রাসীদের ধরতে পুলিশের ব্যর্থতা কাম্য নয়,চট্টগ্রামে প্রশিক্ষিত ‘শুটার’

সন্ত্রাসীদের ধরতে পুলিশের ব্যর্থতা কাম্য নয়,চট্টগ্রামে প্রশিক্ষিত ‘শুটার’

বন্দরনগরী চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপরাধের যে চিত্র সংবাদমাধ্যমে উঠে এসেছে, তা কেবল উদ্বেগজনক নয়; বরং জননিরাপত্তার জন্য এক... Sign This
সশস্ত্র পাহারায় বালু লুট,চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই?

সশস্ত্র পাহারায় বালু লুট,চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই?

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ি ছড়া ও ফসলি জমি উজাড় করে অবৈধভাবে বালু উত্তোলনের যে দুর্ধর্ষ চিত্র দেখা গেল, তা পরিবেশ... Sign This
অবৈধ অস্ত্র উদ্বেগ বাড়াচ্ছে,আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে

অবৈধ অস্ত্র উদ্বেগ বাড়াচ্ছে,আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে...

জাতীয় নির্বাচনের আগে ঢাকা ও শরীয়তপুরে অস্ত্র উদ্ধার এবং মুন্সিগঞ্জে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্রের ব্যবহার শান্তিপূর্ণ... Sign This
হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং দেশের অবনতিশীল... Sign This
অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হয়েছে গত রোববার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বুধবার। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা... Sign This
শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

গত বুধবার শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু দুঃখজনক হলেও আমাদের দেশের বাস্তবতায় নতুন... Sign This
Loading