Skip to content

Petition

Economic justice Dhaka

পোশাকশ্রমিকদের নতুন মজুরি,সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে!

0 signaturesof 1,000

Why this matters

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ একটি ইতিবাচক অগ্রগতি। নতুন কাঠামোয় চারটি গ্রেডে ২০২৩ সালের তুলনায় মজুরি বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বৃদ্ধি আরও বেশি হলে ভালো হতো। বিশেষ করে সর্বনিম্ন গ্রেডে শ্রমিকপক্ষের সংশোধিত দাবি ছিল ১৮ হাজার টাকা। শেষ পর্যন্ত তার চেয়ে এক হাজার টাকা কম নির্ধারণ হওয়ায় অনেক শ্রমিকের অসন্তুষ্টি রয়েছে।
এবার ওপরের গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য মজুরি বৃদ্ধির প্রস্তাব এসেছে। প্রথম গ্রেডে মোট মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা। শ্রমিক প্রতিনিধিদের কেউ কেউ আগের তুলনায় দর-কষাকষি ভালো হওয়ার কথাও বলেছেন। তবে ঘোষিত বৃদ্ধির হার ব্যাখ্যায় সতর্কতা প্রয়োজন। গত দুই বছরে বার্ষিক মজুরি বৃদ্ধি পাওয়ায় প্রত্যেক শ্রমিকের বর্তমান আয়ের ওপর একই হারে টাকা যোগ হবে না। কার মজুরি কত বাড়বে, তা সহজ ভাষায় স্পষ্ট হওয়া জরুরি।
শ্রমিকের মজুরি কেবল কারখানার একটি ব্যয় নয়; এটি একটি পরিবারের খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার অবলম্বন। তাই মজুরি নিয়ে অসন্তুষ্টিকে অযৌক্তিক বলা যাবে না। একই সঙ্গে বৈশ্বিক চাহিদা কমা, ক্রেতাদের দাম বাড়াতে অনীহা এবং আন্তর্জাতিক অস্থিরতার কারণে শিল্পের চাপও বিবেচনায় নিতে হবে। উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকলে কারখানা ও শ্রমিক—উভয়েই ক্ষতিগ্রস্ত হন। এ বাস্তবতায় আমরা শ্রমিকদের বিক্ষোভ বন্ধ করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানাই।
এখন সবচেয়ে জরুরি নতুন কাঠামো যথাসময়ে ও সব কারখানায় কার্যকর করা। মূল বেতন ও ভাতার বিভাজন এখনো চূড়ান্ত হয়নি। মূল বেতন এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে অতিরিক্ত কাজের পারিশ্রমিকসহ সংশ্লিষ্ট সুবিধায় শ্রমিকেরা বঞ্চিত না হন। প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুত শেষ করে ঘোষিত ১ ডিসেম্বর থেকেই মজুরি কার্যকর করতে হবে। গ্রেড পরিবর্তন, পদবির কৌশল কিংবা অন্য অজুহাতে বৃদ্ধি এড়ানো হচ্ছে কি না, শ্রম মন্ত্রণালয়কে তা তদারক করতে হবে।
সরকারের প্রতিশ্রুত রেশনসহ খাদ্যসহায়তা ও চিকিৎসাসেবা এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। মজুরির সীমাবদ্ধতা কিছুটা সামাল দিতে এসব সুবিধা কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না। কারা সুবিধা পাবেন, কোথায় পাবেন, কীভাবে নিবন্ধন করবেন এবং কবে থেকে কার্যক্রম শুরু হবে—সব স্পষ্ট করতে হবে।
পাশাপাশি পোশাক রপ্তানিতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সরকারকে উদ্যোগী হতে হবে। অনুমোদন, শুল্কায়ন, বন্ড-সুবিধা ও পণ্য খালাসের প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব এবং হয়রানি থাকলে তা উৎপাদন ব্যয় বাড়ায়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়, নির্দিষ্ট সময়ের মধ্যে সেবা এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। প্রশাসনিক অদক্ষতার খরচ শেষ পর্যন্ত শ্রমিকের মজুরি বা কারখানার সক্ষমতার ওপর চাপানো গ্রহণযোগ্য নয়।
আন্তর্জাতিক ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে। উন্নত শ্রমপরিবেশ ও ন্যায্য মজুরি চাইলে পোশাকের মূল্য নির্ধারণে তার প্রতিফলন থাকা প্রয়োজন। মালিকদের উৎপাদনদক্ষতা বাড়ানো এবং আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগও নিতে হবে। শিল্পের সব চাপ শ্রমিকের ওপর দিয়ে সমাধান খোঁজা যায় না।
নতুন মজুরিকে আমরা পরিস্থিতির মধ্যে একটি গ্রহণযোগ্য অগ্রগতি হিসেবে দেখতে চাই। তাই শ্রমিকদের কাজে ফিরতে হবে, মালিকদের ঘোষিত মজুরি দিতে হবে এবং সরকারকে সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এই তিন পক্ষের দায়িত্বশীল আচরণই শ্রমিকের জীবনমান ও শিল্পের ভবিষ্যৎ রক্ষা করতে পারে।

Recent supporters

No signatures yet. Be the first to sign.

Sign this petition

Add a petition

Start with the change you want. You'll add the details next.

Category

Takes about five minutes. Your draft saves as you go.

Share this petition

পোশাকশ্রমিকদের নতুন মজুরি,সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে!

Sign in to AmarAbedon

Use the email or username and password for your AmarAbedon account.

Forgot your password?

New to AmarAbedon? Create an account

By continuing you agree to our privacy and community guidelines.