‘ফ্রি ভিসা’র ফাঁদ প্রতারণা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে

দেশের অর্থনীতি সচল থাকার অন্যতম ভিত্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এই রেমিট্যান্সের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। তার মানে প্রবাসীদের মধ্যে বেশির ভাগ মানুষের গন্তব্যস্থান মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। সেখানে যেতে বিপুলসংখ্যক বাংলাদেশি তথাকথিত ‘ফ্রি ভিসা’ নামক এক ভয়াবহ প্রতারণার শিকার হয়ে আসছেন দিনের পর দিন। অভিবাসীবিষয়ক সংস্থা ও সংগঠনগুলো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে এলেও তা গুরুত্বহীন থেকে গেছে।

আইএলও কনভেনশন অনুসারে ফ্রি ভিসা বলে কিছু নেই। এটি মূলত একধরনের প্রতারণামূলক চুক্তি, যেটির মাধ্যমে কর্মীকে কোনো দেশে শুধু প্রবেশের অনুমতি দেওয়া হয় বা স্পনসরশিপ বিক্রি করা হয়, কিন্তু কোনো নির্দিষ্ট চাকরির ব্যবস্থা থাকে না। দেশের অনেক মানুষ কাজের সন্ধানে যেকোনো উপায়ে বিদেশে যেতে চান। তখন অতিরিক্ত খরচে ফ্রি ভিসা নিয়ে বিদেশে গিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন তাঁরা। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) একটি গবেষণা রিপোর্ট জানাচ্ছে, সরকার নির্ধারিত খরচের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অর্থ খরচ করেও অনেক শ্রমিক কাজের নিশ্চয়তা পাচ্ছেন না। এটি প্রমাণ করে, বিদেশে মানবসম্পদ পাঠানোর প্রক্রিয়াটি অনিয়ম, অব্যবস্থাপনা ও দালাল চক্রের হাতে জিম্মি হয়ে আছে।

ফ্রি ভিসা নিয়ে বিদেশে যাওয়া ব্যক্তিদের মধ্যে জরিপ চালিয়ে ওকাপ দেখেছে, বিদেশে যাওয়ার খরচ জোগান দিতে ৭২ শতাংশ কর্মী ঋণ নিতে বাধ্য হয়েছেন, ১১ শতাংশ জমি বন্ধক রেখেছেন এবং ৬ শতাংশ পারিবারিক সম্পদ (জমি) বিক্রি করেছেন। এত ত্যাগের পর গন্তব্যে পৌঁছে ৪৩ শতাংশ কর্মী কাজ পাননি। এই অবৈধতার জন্ম হচ্ছে দেশে থাকা শক্তিশালী দালাল নেটওয়ার্ক ও একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। রিক্রুটিং এজেন্সিগুলো আইনত বৈধ হলেও মাত্র ৭ শতাংশ কর্মী সরাসরি তাদের মাধ্যমে গেছেন। এর মধ্য দিয়ে দালালদের প্রভাবের মাত্রার বিষয়টি প্রকাশ পায়।

উচ্চ অভিবাসন ব্যয়ের জন্য দায়ী দালাল ও রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ও দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। সরকার নির্ধারিত অভিবাসন খরচ বাস্তবায়নে কঠোর নজরদারি এবং এর লঙ্ঘনে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু বেশিসংখ্যক কর্মী পাঠানো নয়; বরং দক্ষ কর্মী তৈরির প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া উচিত। এতে কর্মীরা উচ্চ বেতনে কাজ পাবেন এবং প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে। ফ্রি ভিসা যে আসলে ফ্রি নয়, বরং বড় ধরনের ফাঁদ, এ বিষয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। অভিবাসনপ্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহির মধ্যে আনতে সরকার আন্তরিক হলে তবেই কেবল দেশের লাখো কর্মীর রক্ত-ঘামের দামে কেনা অনিশ্চিত জীবন থেকে মুক্তি মিলতে পারে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rani Khatun

Started This Abedon.

25 October 2025   4.4 K

0 have signed. Let’s get to 10,000 !

0%
Treands

At 10,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং দেশের অবনতিশীল... Sign This
অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হয়েছে গত রোববার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বুধবার। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা... Sign This
শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

গত বুধবার শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু দুঃখজনক হলেও আমাদের দেশের বাস্তবতায় নতুন... Sign This
কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনসম্পদ। পাহাড়, পানি আর মানুষের জীবিকা মিলিয়ে এ হ্রদ একটি সংবেদনশীল জনপরিসর।কিন্তু সেই পরিসর আজ... Sign This
প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

গত বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহ বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে অন্ধকারময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার... Sign This
শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সঙ্গে সাত দিন লড়াই করে সিঙ্গাপুরের... Sign This
সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল চ্যালেঞ্জ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তফসিল ঘোষণার এক দিনের মাথায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান... Sign This
দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দেশের সবচেয়ে ‘হাই সিকিউরিটি’ নামধারী দুই কারাগার হলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এই দুই... Sign This
দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

সম্মানিত পাঠক, একবার চোখ বন্ধ করে ভাবুন তো একজন ২৭ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে কিছু... Sign This
জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা...

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদ ভরাট করে রাস্তা নির্মাণের ঘটনা দেশের নদ–নদী, পরিবেশ এবং প্রশাসনিক জবাবদিহি—তিন দিক... Sign This
Loading