বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে যাবে?

একটি নয়তলা ভবন নির্মাণে কি আট বছর সময় লাগে? বান্দরবান সদর হাসপাতালের ১০০ শয্যাকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্পটি যে কচ্ছপগতিতে এগোচ্ছে, তাতে এ প্রশ্নটিই বড় হয়ে দেখা দিয়েছে। ২০১৮ সালে শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালে এসেও তা সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। জনগুরুত্বপূর্ণ একটি হাসপাতালের কাজ এভাবে বছরের পর বছর ঝুলে থাকা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবার অধিকারকে অবজ্ঞা করার শামিল।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ের এই ভবনের অবকাঠামো, দেয়াল, রং ও বিদ্যুৎ–সংযোগের কাজ শেষ হলেও লিফট স্থাপনসহ কিছু কাজ এখনো বাকি। অথচ দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। গত বছরের জুনে বর্ধিত মেয়াদ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বুঝিয়ে দিতে পারেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রয়্যাল অ্যাসোসিয়েট’ এক মাসের মধ্যে ভবন হস্তান্তরের আশ্বাস দিলেও অতীতের অভিজ্ঞতা আমাদের শঙ্কিত করে।

বান্দরবানের মতো একটি দুর্গম পার্বত্য জেলায় উন্নত চিকিৎসা–সুবিধার অভাব দীর্ঘদিনের। বর্তমানে এখানে আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র), সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) বা ডায়ালাইসিসের মতো জরুরি সেবা নেই। ফলে মুমূর্ষু রোগীদের ঝুঁকি নিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে চট্টগ্রাম শহরে যেতে হয়। এই যাতায়াতের পথে অনেকের মৃত্যুও ঘটে। নতুন ভবনটি চালু হলে আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিটের সুবিধা পাওয়ার কথা। কিন্তু সাত বছরের দীর্ঘসূত্রতায় সেই সম্ভাবনা কেবল কাগজের পরিকল্পনাতেই আটকে আছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জানিয়েছেন, বর্তমানে তাঁরা ১০০ শয্যার হাসপাতালটি চালাচ্ছেন মাত্র ৫০ শয্যার জনবল দিয়ে। এটি স্পষ্ট যে অবকাঠামো হস্তান্তর করলেই সমস্যার সমাধান হবে না। এর সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম। জেলা সিভিল সার্জনের বক্তব্য অনুযায়ী, ভবন হস্তান্তরের পর সরঞ্জামের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হবে। অর্থাৎ ভবন বুঝে পাওয়ার পরও আসবাব ও যন্ত্রপাতি পেতে আরও কত সময় লাগবে, তার কোনো নিশ্চয়তা নেই।

আমরা মনে করি, স্বাস্থ্যসেবার মতো একটি মৌলিক বিষয় নিয়ে এ ধরনের গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন বারবার মেয়াদ বাড়ানোর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি, তার জবাবদিহি নিশ্চিত করা জরুরি। গণপূর্ত বিভাগকে দ্রুততম সময়ে ভবনটি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরকে অগ্রিম প্রস্তুতি নিতে হবে যেন ভবন পাওয়ার সঙ্গে সঙ্গেই জনবল ও যন্ত্রপাতি নিয়োগ করা যায়। বান্দরবানের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা আর অবহেলা দেখতে চাই না।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rubel Khan

Started This Abedon.

18 January 2026   3.5 K

0 have signed. Let’s get to 2,000 !

0%
Treands

At 2,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশনের হার যে পর্যায়ে পৌঁছেছে, তাকে কেবল ‘উদ্বেগজনক’ বললে ভুল হবে; এটি এখন... Sign This
পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ—এ তথ্য নতুন নয়। ২০০২ সালে আইন হয়েছে, জরিমানার বিধান আছে, পরিবেশের ক্ষতির বিষয়টিও বহুবার আলোচিত হয়েছে। কিন্তু... Sign This
হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালে মানুষ আসে শারীরিক ভোগান্তি থেকে মুক্তির আশায়, কিন্তু সেই হাসপাতালে আসার পথটাই রোগীদের জন্য আরও বড় ভোগান্তির কারণ হয়ে... Sign This
হাসপাতালে পানির সংকট

হাসপাতালে পানির সংকট

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী এখানে আসেন। হাসপাতালের... Sign This
স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

গত বছর সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই স্বাস্থ্য সেক্টর কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ প্রশাসনের পুনর্গঠনের... Sign This
স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্যস্ত করিডরে সম্প্রতি এমন একটি দৃশ্য দেখেছি, যা কয়েক সপ্তাহ ধরে আমাকে... Sign This
বেদে শিশুদের টিকাদানে বিলম্ব,প্রচারণা ও সরকারি উদ্যোগ বাড়াতে হবে!!!

বেদে শিশুদের টিকাদানে বিলম্ব,প্রচারণা ও সরকারি উদ্যোগ বাড়াতে...

দেশব্যাপী যখন টাইফয়েডের টিকাদান কর্মসূচি শেষ হলো, তখন গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া গ্রামের বেদে সম্প্রদায়ের যাযাবর পরিবারগুলো এ সম্পর্কে কিছুই... Sign This
আর্সেনিক কমলে জীবন বাঁচে,দরকার নিরাপদ পানীয় জলের ব্যবস্থাপনা

আর্সেনিক কমলে জীবন বাঁচে,দরকার নিরাপদ পানীয় জলের ব্যবস্থাপনা

বাংলাদেশে পানির আর্সেনিক সমস্যা নতুন নয়। তবে ১৭ নভেম্বর ২০২৫-এ প্রকাশিত নিউইয়র্ক ইউনিভার্সিটি ও কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষক দলের ‘জার্নাল অব... Sign This
চিকিৎসাসেবাবঞ্চিত বন্দীরা,কারাগারে চিকিৎসক নিয়োগে কেন গড়িমসি

চিকিৎসাসেবাবঞ্চিত বন্দীরা,কারাগারে চিকিৎসক নিয়োগে কেন গড়িমসি

সাম্প্রতিক বছরগুলোতে কারাগারকে সংশোধনাগার বলার একটা রেওয়াজ চালু হয়েছে আমাদের নীতিনির্ধারকদের মধ্যে। তবে বাস্তবে ঔপনিবেশিক আমলের অমানবিক পরিবেশ থেকে দেশের... Sign This
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল,স্বাস্থ্যসেবার ঐতিহ্য ফিরিয়ে আনুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল,স্বাস্থ্যসেবার ঐতিহ্য ফিরিয়ে আনুন

চট্টগ্রাম মহানগরীতে বড় দুটি সরকারি হাসপাতাল—একটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল আর একটি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। কিন্তু হাসপাতাল দুটিতে দীর্ঘদিন... Sign This
Loading