শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

গত বুধবার শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু দুঃখজনক হলেও আমাদের দেশের বাস্তবতায় নতুন নয়। কিন্তু এই মৃত্যুর আগের ঘটনাপ্রবাহ সাধারণ অবহেলার চেয়েও ভয়াবহ। 

মারা যাওয়া রোগী জমশেদ আলী ঢালী ছিলেন একজন বয়স্ক মানুষ। তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার পর যা ঘটে, তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। প্রতিবেদনে এসেছে, স্থানীয় অ্যাম্বুলেন্স চক্রের বাধার মুখে পড়ে রোগীবাহী গাড়িটি। বাইরে থেকে ভাড়া নেওয়ার কারণে রাস্তায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়। দীর্ঘ সময় নষ্ট হয়। সেই সময় আর কখনো ফিরে আসে না। চিকিৎসার আশায় যাত্রা শুরু করা একজন মানুষ গন্তব্যে পৌঁছানোর আগেই প্রাণ হারান। 

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার অভিযোগ আগেও উঠেছে। একই ধরনের ঘটনায় এর আগে ওই এলাকায় এক নবজাতকেরও মৃত্যু হয়েছে। প্রশ্ন হলো, কেন একটি চক্র দিনের পর দিন মানুষের জীবন নিয়ে এমন নিষ্ঠুর খেলা চালিয়ে যেতে পারছে। স্থানীয় অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা যদি ইচ্ছাকৃতভাবে বাইরের কোনো রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে রাখেন, তবে তা সরাসরি অপরাধ। কে রোগী নেবে, কোন গাড়ি চলবে, ভাড়া কত হবে—এসব বিষয় জোর করে নিয়ন্ত্রণ করার অধিকার কারও নেই। অ্যাম্বুলেন্স সেবা জরুরি স্বাস্থ্যসেবার অংশ। এখানে দখলদারি মানে মানুষের জীবনকে পণ্যে

পরিণত করা।

আরও উদ্বেগজনক বিষয় হলো, অভিযোগের পরও আইনগত কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকা। পরিবার মৌখিকভাবে অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শোকাহত মানুষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে লিখিত অভিযোগ প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। এই অবস্থায় পুলিশ ও প্রশাসনের দায়িত্ব ছিল উদ্যোগী হওয়া। 

আগের ঘটনাগুলোর পর যদি কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজ হয়তো আরেকটি জীবন এভাবে ঝরে যেত না। আইন প্রয়োগের অনুপস্থিতিই এমন অপরাধকে বারবার উৎসাহিত করছে। 

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারি জরুরি। হাসপাতাল চত্বর ও আশপাশে কোনো অ্যাম্বুলেন্স কীভাবে চলবে, তার স্পষ্ট নিয়ম থাকতে হবে। ভাড়া নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জরুরি রোগী পরিবহনে কোনো ধরনের বাধা যেন না আসে, তা নিশ্চিত করতে হবে। 

স্বাস্থ্যসেবা কেবল হাসপাতালের দেয়ালের ভেতর সীমাবদ্ধ নয়। রোগী পরিবহন তার অবিচ্ছেদ্য অংশ। সেখানে অব্যবস্থাপনা থাকলে চিকিৎসার সব আয়োজন অর্থহীন হয়ে পড়ে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এমন মৃত্যুর পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Sukuja Sen

Started This Abedon.

17 January 2026   2.6 K

0 have signed. Let’s get to 3,000 !

0%
Treands

At 3,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং দেশের অবনতিশীল... Sign This
অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হয়েছে গত রোববার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বুধবার। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা... Sign This
কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনসম্পদ। পাহাড়, পানি আর মানুষের জীবিকা মিলিয়ে এ হ্রদ একটি সংবেদনশীল জনপরিসর।কিন্তু সেই পরিসর আজ... Sign This
প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

গত বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহ বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে অন্ধকারময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার... Sign This
শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সঙ্গে সাত দিন লড়াই করে সিঙ্গাপুরের... Sign This
সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল চ্যালেঞ্জ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তফসিল ঘোষণার এক দিনের মাথায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান... Sign This
দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দেশের সবচেয়ে ‘হাই সিকিউরিটি’ নামধারী দুই কারাগার হলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এই দুই... Sign This
দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

সম্মানিত পাঠক, একবার চোখ বন্ধ করে ভাবুন তো একজন ২৭ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে কিছু... Sign This
জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা...

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদ ভরাট করে রাস্তা নির্মাণের ঘটনা দেশের নদ–নদী, পরিবেশ এবং প্রশাসনিক জবাবদিহি—তিন দিক... Sign This
রাজস্ব কর্মকর্তার ওপর হামলা,হামলাকারী ও সিন্ডিকেটের কাউকে ছাড় নয়

রাজস্ব কর্মকর্তার ওপর হামলা,হামলাকারী ও সিন্ডিকেটের কাউকে ছাড়...

চট্টগ্রাম কাস্টম হাউসের দুই রাজস্ব কর্মকর্তার ওপর দিনের আলোয় হামলার ঘটনা বন্দরকে ঘিরে চোরাচালান চক্রের তৎপরতা ও তাদের বেপরোয়া হয়ে... Sign This
Loading