সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার এখনই বন্ধ করুন

বনজীবী বা স্থানীয় বাসিন্দাদের কাছেই সুরক্ষিত বন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা জীবন-জীবিকার জন্য বনের সম্পদ আহরণ করার ওপর নির্ভরশীল। তাঁদের অস্তিত্বের সঙ্গে অবিচ্ছিন্নভাবে বন মিশে থাকায় তাঁরা ভালো করেই জানেন প্রকৃতিমাতা বনকে কীভাবে সুরক্ষিত রাখতে হয়। বন আর তার বাসিন্দাদের মধ্যে একটা স্বাভাবিক জৈবিক সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু মুনাফালোভীদের চোখ যখন সেখানে পড়ে, তখন আর সেই স্বাভাবিক সম্পর্ক থাকে না। কৃষকের সোনার ডিম পাড়া হাঁসের উপকথাটিই সত্য হয়ে ওঠে। যে হাঁসটিই কৃষককে এত দিন বাঁচিয়ে রেখেছে, সেটিকেই তখন হত্যার আয়োজন চলে। বাংলাদেশের প্রাকৃতিক রক্ষাকবচ মহাপ্রাণ সুন্দরবনের ক্ষেত্রে সেটাই ঘটতে দেখছি।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সুন্দরবনের খালগুলোয় মাছ শিকারের জন্য হরেদরে বিষ প্রয়োগ করা হচ্ছে। স্থানীয় জেলেরা এর নাম দিয়েছেন ‘পানিপড়া’। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ‘পানিপড়া’ বা বিষ না প্রয়োগ করলে যথেষ্ট পরিমাণ মাছের দেখা মিলছে না। বিষ দেওয়ার ফলে ছানা, পোনা, ডিমসহ ঝাড়ে-বংশে সব মাছই মারা পড়ছে। বিষক্রিয়ায় মারা যাচ্ছে সাপ, ব্যাঙসহ জলজ প্রাণী। এসব প্রাণীর ওপর নির্ভরশীল বনের অন্য প্রাণীদের ওপরও তার প্রভাব পড়ছে।

বিষ দিয়ে মাছ মারার কারণে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে, সেটা অপূরণীয়। কিছু মানুষের মুনাফার প্রতি অতিরিক্ত লোভই বনের সর্বনাশ করে চলেছে। যাঁরা সেই মাছ খাচ্ছেন, তাঁরা কি বিষের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে পারছেন? ওই অঞ্চলের মানুষ এখন পারতপক্ষে সুন্দরবন থেকে ধরা মাছ খান না।

পাঁচ বছর ধরে বনের প্রাণপ্রকৃতি হত্যার এই নিষ্ঠুর ঘটনা ঘটে চলেছে। বন বিভাগ ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে প্রশাসনের অভিযানে ২৯৩টি নৌকা ও সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ৩ হাজার ৬৬০ কেজি মাছ জব্দ করা হয়েছে। ২১৬টি মামলা ও ২২৪ জন জেলেকে আটক করা হয়।

কিন্তু এরপরও ভয়াবহ এই অপরাধ কমছে না। কারণ, সুন্দরবনের জেলেরা দাদনের ফাঁদে বন্দী। অসাধু ব্যবসায়ীরা জেলেদের বাধ্য করেন কিংবা ফাঁদে ফেলেন বিষ দিয়ে মাছ ধরার জন্য। বনের রক্ষকদের কেউ কেউ ঘুষ নিয়ে এই অপরাধের সুযোগ করে দেন।

সুন্দরবনের জলজ প্রকৃতি কতটা নাজুক, তা কয়রার জেলে ময়জুদ্দিন মোড়লের বক্তব্যেই স্পষ্ট হয়ে উঠছে। ৫২ বছর ধরে সুন্দরবনের খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। তাঁর শঙ্কা হলো, ‘আমার জীবন তো কাইটে গেল, ছাওয়ালগের কী হবি?’

ভবিষ্যৎ প্রজন্মের জরুরি স্বার্থে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরার এই অনাচার বন্ধ করতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Sazib Ali

Started This Abedon.

16 January 2024   5.3 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং দেশের অবনতিশীল... Sign This
অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হয়েছে গত রোববার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বুধবার। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা... Sign This
শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

গত বুধবার শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু দুঃখজনক হলেও আমাদের দেশের বাস্তবতায় নতুন... Sign This
কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনসম্পদ। পাহাড়, পানি আর মানুষের জীবিকা মিলিয়ে এ হ্রদ একটি সংবেদনশীল জনপরিসর।কিন্তু সেই পরিসর আজ... Sign This
প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

গত বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহ বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে অন্ধকারময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার... Sign This
শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সঙ্গে সাত দিন লড়াই করে সিঙ্গাপুরের... Sign This
সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল চ্যালেঞ্জ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তফসিল ঘোষণার এক দিনের মাথায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান... Sign This
দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দেশের সবচেয়ে ‘হাই সিকিউরিটি’ নামধারী দুই কারাগার হলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এই দুই... Sign This
দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

সম্মানিত পাঠক, একবার চোখ বন্ধ করে ভাবুন তো একজন ২৭ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে কিছু... Sign This
জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা...

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদ ভরাট করে রাস্তা নির্মাণের ঘটনা দেশের নদ–নদী, পরিবেশ এবং প্রশাসনিক জবাবদিহি—তিন দিক... Sign This
Loading