এইচএসসিতে শূন্য পাস, এসব কলেজ কীভাবে চলছে, কেন চলছে

গত রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ১২ হাজার ৩৭২ জন। পাস করেছেন ৮ লাখ ৪৪ হাজার ২৬৯ জন।

প্রায় এক–চতুর্থাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বলা যায়। দুঃখজনক হচ্ছে, ৪২টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেননি। সেই তালিকায় আছে ঢাকার একটি কলেজও। এসব কলেজ কীভাবে চলছে, সেটিই এখন প্রশ্ন।

শূন্য পাস ৪২ কলেজের মধ্যে সবচেয়ে বেশি দিনাজপুর শিক্ষা বোর্ডে—১৬টি। এ ছাড়া যশোরে সাতটি, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি, রাজশাহীতে চারটি, ময়মনসিংহে চারটি, চট্টগ্রামে তিনটি এবং কুমিল্লায় একটি কলেজ থেকে কেউ পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫টিতে পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন করে। কেবল একটিতে সর্বোচ্চ ২১ জন, আরেকটিতে ১৯ জন পরীক্ষার্থী ছিলেন। বাকিগুলোতে কয়েকজন করে পরীক্ষার্থী ছিলেন।

কলেজগুলোতে খোঁজখবর নিয়ে ও সরেজমিন প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। এতে যে চিত্র দেখা গেছে, তা ভয়াবহ। রাজধানীর উত্তর মুগদায় এশিয়ান আইডিয়াল কলেজের সামনে ডিজিটাল ব্যানারে ভর্তির বিজ্ঞাপনে লিখে রাখা হয়েছে সব শ্রেণির মতো এইচএসসিতেও তাদের পাসের হার শতভাগ। অথচ এবার কলেজটি থেকে একজন মাত্র শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তিনি উত্তীর্ণ হতে পারেননি।

কলেজগুলোর বেহালই বলে দিচ্ছে, সেসব প্রতিষ্ঠান থেকে কীভাবে পাস করা সম্ভব। গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের ডা. দেলোয়ার হোসেন মেমোরিয়াল কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ দুই বছর ধরে। অধ্যক্ষ থাকেন আরেক উপজেলায়, মাঝে মাঝে কলেজে আসেন।

কলেজ থেকে কোনো বেতন-ভাতা দেওয়া হয় না। বেশির ভাগ সময় দোতলা ভবনের দরজায় তালা দেওয়াই থাকে। দরজা-জানালায় ধুলাবালুর স্তর। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ আদর্শ কলেজে গিয়েও দেখা যায়, শ্রেণিকক্ষে ঝুলছে তালা। চারপাশে ময়লা-আবর্জনা। শিক্ষা বোর্ড ও কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়িক মনোবৃত্তি থেকেই চালু রয়েছে বেশির ভাগ কলেজ। কোনো কোনো প্রতিষ্ঠান কোনোরকমে টিকিয়ে রাখা হয়েছে এমপিওভুক্তির আশায়।

২০২১ সালে শূন্য পাস করা কলেজের সংখ্যা ছিল মাত্র পাঁচটি। গত বছর সেটি দাঁড়ায় ৫০–এ। শিক্ষার্থী নেই, শিক্ষকসংকট—এমন কলেজগুলো কেন, কীভাবে চালু থাকে? এসব প্রতিষ্ঠান কীভাবে স্বীকৃতি পায়, এটিও একটি রহস্য! আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের বক্তব্য, কলেজগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাঁর প্রতি আস্থা রাখতে চাই।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Hasan

Started This Abedon.

04 December 2023   4.7 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

বেহাল উচ্চশিক্ষার হাল ধরবে কে?

বেহাল উচ্চশিক্ষার হাল ধরবে কে?

দীর্ঘ প্রতীক্ষার পর দেশ আবার নির্বাচনী ট্রেনে উঠেছে। নির্বাচনী প্রচারণায় চলছে প্রতিশ্রুতি আর বয়ান-পুনর্বয়ানের প্রতিযোগিতা; কিন্তু একটি জায়গায় যুযুধান দুই... Sign This
পাহাড়ের প্রাথমিক শিক্ষা,৯৯১টি শূন্য পদ থাকাটা হতাশাজনক

পাহাড়ের প্রাথমিক শিক্ষা,৯৯১টি শূন্য পদ থাকাটা হতাশাজনক

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতির বিষয়টি কারও অজানা নয়। শিক্ষার ক্ষেত্রে এ বাস্তবতার প্রকাশ ঘটে, যখন আমরা জানতে পারি,... Sign This
শিক্ষার্থীরা কেন প্রথম দিনই সব বই হাতে পাবে না

শিক্ষার্থীরা কেন প্রথম দিনই সব বই হাতে পাবে...

২০১০ সাল থেকে স্কুলগুলোতে বই বিতরণের উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন এক সেট পাঠ্যবই তুলে... Sign This
এবারও পাঠ্যবই–সংকট,শিক্ষার্থীদের এই ক্ষতিটা অপূরণীয়

এবারও পাঠ্যবই–সংকট,শিক্ষার্থীদের এই ক্ষতিটা অপূরণীয়

এবারও কেন প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে বছরের শুরুর দিন সব পাঠ্যবই পৌঁছানো সম্ভব হবে না? আগের শিক্ষাবর্ষের তিক্ত... Sign This
মাধ্যমিকে প্রধান শিক্ষকের পদ খালি: পদোন্নতি জটিলতা নিরসন জরুরি

মাধ্যমিকে প্রধান শিক্ষকের পদ খালি: পদোন্নতি জটিলতা নিরসন...

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ অনুসারে, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকেরা সহকারী প্রধান শিক্ষক (ক্যাডার পদ-৯ম গ্রেড) হয়ে যেতেন পাঁচ বছর... Sign This
রাঙামাটিতে শিক্ষকসংকট,সমাধানে প্রয়োজন জরুরি উদ্যোগ

রাঙামাটিতে শিক্ষকসংকট,সমাধানে প্রয়োজন জরুরি উদ্যোগ

ভৌগোলিক ও অবকাঠামোগত কারণে পার্বত্য তিন জেলা এমনিতেই রাষ্ট্রীয় অনেক সুবিধা থেকে পিছিয়ে পড়া। এর মধ্যে খবরে এসেছে, রাঙামাটির সরকারি... Sign This
সাত কলেজের সেশনজট,সিদ্ধান্তহীনতার মূল্য শিক্ষার্থীরা কেন দেবেন

সাত কলেজের সেশনজট,সিদ্ধান্তহীনতার মূল্য শিক্ষার্থীরা কেন দেবেন

২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকার বড় সাতটি সরকারি কলেজের জন্য নতুনভাবে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ অধীন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এর... Sign This
চিলমারীতে বিদ্যালয়ের পথরোধ প্রশাসনের দ্রুত পদক্ষেপই সমাধান

চিলমারীতে বিদ্যালয়ের পথরোধ প্রশাসনের দ্রুত পদক্ষেপই সমাধান

কুড়িগ্রামের চিলমারীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ পথহীন। শিক্ষকেরা গাছতলায় বসে ক্লাস নেন, শিক্ষার্থীরা ধুলা, ময়লা আর যানবাহনের শব্দের মধ্যে... Sign This
মাধ্যমিকের বই এবারও কেন শিক্ষার্থীরা সময়মতো বই পাবে না ?

মাধ্যমিকের বই এবারও কেন শিক্ষার্থীরা সময়মতো বই পাবে...

অতীতের ভুল থেকে আমাদের নীতিনির্ধারক, আমলাতন্ত্র ও প্রতিষ্ঠানগুলো যে কোনো শিক্ষা নেয় না—এটিই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। বই ছাপাতে দেরি... Sign This
থুতু থেকে ভয়াবহ সংঘাত,শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যের অবসান হতে হবে

থুতু থেকে ভয়াবহ সংঘাত,শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যের অবসান হতে হবে

অসতর্কতাবশত এক শিক্ষার্থীর ফেলা থুতু অন্য এক শিক্ষার্থীর শরীরে লাগাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনাকে... Sign This
Loading