এল নিনোর নতুন ঝুঁকি,দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সতর্কতা জরুরি

প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উষ্ণ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশকে তাপপ্রবাহ ও অতিরিক্ত বৃষ্টির মতো চরমভাবাপন্ন আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে। এল নিনো নামে পরিচিত বৈশ্বিক আবহাওয়ার এই প্রবণতা স্বাভাবিক হলেও এবার এর তীব্রতা অনেকটাই বেশি। সে কারণে বিজ্ঞানীরা এটিকে ‘সুপার এল নিনো’ বলছেন। গত ১১ জুন ঘটা করে এর আগমন হয়েছে এবং কমবেশি প্রভাব থাকবে ১২ থেকে ১৮ মাস। এল নিনো এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান একটি সংবাদ হয়ে উঠেছে। জুন-জুলাই মাসের তাপপ্রবাহে ইউরোপে অতিরিক্ত ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ এল নিনোর প্রভাব মোকাবিলায় কতটা প্রস্তুত, তা নিয়ে প্রশ্ন তৈরি হওয়াটা স্বাভাবিক।

সম্প্রতি আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) তাদের বিবৃতিতে এল নিনোর প্রভাব নিয়ে যে সতর্কবার্তা দিয়েছে, তাতে দুর্যোগ মোকাবিলায় আগেভাগে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আইআরসি বলেছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বৈরিতা আরও বাড়তে পারে। এ কারণে বাংলাদেশে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঝুঁকি অব্যাহত থাকার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, এল নিনোর বিপরীতমুখী প্রবণতা হলো অল্প সময়ে অতিবৃষ্টি। এ ধরনের আবহাওয়া সাময়িক স্বস্তি এনে দিলেও দীর্ঘ মেয়াদে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এ ধরনের অস্বাভাবিক আবহাওয়া কত বড় দুর্যোগ ডেকে আনতে পারে, চট্টগ্রামসহ সারা দেশে সাম্প্রতিক টানা ভারী বৃষ্টি, পাহাড়ধস ও বন্যা তার প্রমাণ দেয়। আইআরসিও সতর্ক করেছে, এল নিনোর প্রভাবে বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহে বন্যা, ভূমিধস ও সংক্রামক রোগের প্রাদুর্ভাব হতে পারে।

বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি মৌসুমি বায়ু ও বৃষ্টির ওপর এখনো অনেকখানি নির্ভরশীল। ফলে এল নিনোর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এ দুটি খাতেই। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোসহ দেশের প্রায় ৪৩টি জেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট এক লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যায় আমন ধানের উৎপাদন ৩ শতাংশ কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষি অর্থনীতিবিদেরা। এ ছাড়া সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার প্রভাব পড়েছে বাজারে। শুধু কৃষি নয়, এই বন্যা মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও বড় ক্ষতি করেছে।

এল নিনোর প্রভাবে অতি ভারী বৃষ্টির শঙ্কা থাকায় আগামী কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় এ রকম আকস্মিক বন্যা হতে পারে। এতে কৃষির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ ক্ষতিগ্রস্ত হলে খাদ্যনিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে। নতুন করে মূল্যস্ফীতিও উসকে দিতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার বড়সড় ঘাটতি রয়েছে। কিন্তু এই সীমিত সক্ষমতা বেশির ভাগ ক্ষেত্রেই কাজে লাগানো যায় না। তার মূল কারণ হলো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিরোধমূলক নয়; বরং প্রতিক্রিয়ামূলক। এর অর্থ কোনো দুর্যোগ দেখা দিলেই কেবল আমরা সক্রিয় হয়ে উঠি। এই নীতিগত দুর্বলতা নাগরিকের জানমালের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, সাম্প্রতিক পাহাড়ধস ও প্রাণহানির ঘটনাগুলো তার প্রমাণ দেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা আগে থেকে জানা সত্ত্বেও কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

আমরা মনে করি, এল নিনো নিয়ে আইআরসির সতর্কবার্তা সরকারের জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়ার বার্তা। অতিবৃষ্টি, তাপপ্রবাহ খরার মতো চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে সম্ভাব্য দুর্যোগ সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারকে অবশ্যই একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নাগরিকদের জীবন, জীবিকা অর্থনীতি রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Jarin Anjum

Started This Abedon.

21 July 2026   2.7 K

0 have signed. Let’s get to 2,000 !

0%
Treands

At 2,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

পুকুর মানেই স্মৃতি,বরিশালও কি ঢাকার মতো সংকটাপন্ন হবে

পুকুর মানেই স্মৃতি,বরিশালও কি ঢাকার মতো সংকটাপন্ন হবে

‘সবুজ প্রকৃতি আর জালের মতো বিস্তৃত খাল-দিঘি মিলিয়ে অপার্থিব এক আবহ’—যে বরিশালের পরিচয় ছিল এমন রূপময়তায়, তা আজ ভরাট ও... Sign This
কমিশনহীন দুদক দ্রুত চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিন

কমিশনহীন দুদক দ্রুত চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অবনমন ঘটেছে। এই বাস্তবতায় দেশের প্রধান দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান... Sign This
খাগড়াছড়িতে পরিত্যক্ত ইটভাটা,দূষণের চিত্রে পরিবেশবান্ধব উদ্যোগ

খাগড়াছড়িতে পরিত্যক্ত ইটভাটা,দূষণের চিত্রে পরিবেশবান্ধব উদ্যোগ

দেশের বেশির ভাগ ইটভাটা পরিবেশদূষণের প্রতীক হিসেবে পরিচিত। তবে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুড়াপাড়ায় একটি উদ্যোগ বদলে ফেলেছে ইটভাটার সেই পরিচিতি।... Sign This
উন্নয়নের বলি শতবর্ষী গাছ,কুমিল্লায় দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিন

উন্নয়নের বলি শতবর্ষী গাছ,কুমিল্লায় দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা...

একটি শহর শুধু ইটের দেয়াল আর পিচঢালা পথ দিয়ে তৈরি হয় না; শহরের প্রাণভোমরা থাকে তার প্রকৃতি আর ইতিহাসের মধ্যে।... Sign This
অনুমোদনহীন স্লিপার বাস,যাত্রীনিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিন

অনুমোদনহীন স্লিপার বাস,যাত্রীনিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজনের প্রাণহানির ঘটনায় সড়কে আরেকটি বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে... Sign This
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি: রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ নেই

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি: রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ...

প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষে, ভালো থাকার এবং অন্যকে ভালো রাখার অঙ্গীকার নিয়ে আমাদের জীবনে আসে নতুন বছর। তবে এখন... Sign This
বাগমারার সড়কে তালগাছ,পরিবেশ রক্ষায় এক ব্যক্তির অনন্য দৃষ্টান্ত

বাগমারার সড়কে তালগাছ,পরিবেশ রক্ষায় এক ব্যক্তির অনন্য দৃষ্টান্ত

একজন সাধারণ মানুষের নীরব উদ্যোগও যে প্রকৃতির জন্য বড় আশীর্বাদ হতে পারে, বাগমারার তালগাছগুলো যেন তারই প্রমাণ। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ-বান্দাইখাঁড়া... Sign This
নবায়নযোগ্য জ্বালানি,কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

নবায়নযোগ্য জ্বালানি,কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

১০ বছরে প্রায় চার গুণ বেড়েছে কক্সবাজারে বিদ্যুতের চাহিদা। ২০১৪ সালে উপকূলের এই জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ছিল ৪২ মেগাওয়াট।... Sign This
কক্সবাজার বিমানবন্দর,যাচাই ও প্রস্তুতি ছাড়াই কেন আন্তর্জাতিক মর্যাদা ?

কক্সবাজার বিমানবন্দর,যাচাই ও প্রস্তুতি ছাড়াই কেন আন্তর্জাতিক মর্যাদা...

কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির মাত্র ১১ দিনের মাথায় সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত মোটেই... Sign This
সড়কে ধানমাড়াই,দুর্ঘটনা রোধে এ কাজ বন্ধ করতেই হবে

সড়কে ধানমাড়াই,দুর্ঘটনা রোধে এ কাজ বন্ধ করতেই হবে

সড়কে ধানমাড়াইয়ের ঘটনা এ দেশে নতুন নয়। ধান কাটার পর গ্রামগঞ্জ বা মফস্‌সলের সড়কগুলোতে এ দৃশ্য অহরহ দেখা যায়। কিন্তু... Sign This
Loading