অনুমোদনহীন স্লিপার বাস,যাত্রীনিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজনের প্রাণহানির ঘটনায় সড়কে আরেকটি বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে যথাযথ অনুমোদন ছাড়াই অনেকগুলো কোম্পানি স্লিপার বাস নামিয়েছে। বাসগুলো নামকাওয়াস্তে স্লিপার ও কাঠামোগতভাবে বেশ ঝুঁকিপূর্ণ। অনুমোদনহীন এসব বাসের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি সড়ক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনাটি মহাসড়কে পরিবহন থামিয়ে তল্লাশির বিষয়টিও গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। বন বিভাগের তল্লাশিচৌকিতে তল্লাশির জন্য কাঠবোঝাই ট্রাকটি সড়কের ওপর রাখা হয়েছিল। একটি ব্যস্ততম মহাসড়কে, যেখানে দ্রুতগতির যানবাহন চলাচল করে, সেখানে অপরিকল্পিতভাবে সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখা কতটা বিপজ্জনক হতে পারে, তা এ দুর্ঘটনাই স্পষ্ট করে দিল। হাইওয়ে পুলিশের ভাষ্য অনুযায়ী, সড়কের ওপর গাড়ি রেখে কাগজপত্র পরীক্ষার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন জাগে, মহাসড়কের মতো জায়গায় যানবাহন থামিয়ে তল্লাশি করার জন্য কোনো নিরাপদ বিকল্প ব্যবস্থা কি বন বিভাগ বা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নেই? সড়কের ওপর আড়াআড়ি বা বিপজ্জনকভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখা সরাসরি সড়ক নিরাপত্তা আইনের পরিপন্থী। এর দায় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপরও বর্তায়।

অন্যদিকে কথিত স্লিপার বাসগুলোর যাত্রাপথে নানা জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানো–নামানো নিয়ে অসন্তোষ প্রকাশ করে থাকেন যাত্রীরা। এসব বাসের গতি ও চালকের দক্ষতা নিয়েও প্রশ্ন থেকে যায়। তা ছাড়া গভীর রাতে সাধারণত মহাসড়ক ফাঁকা থাকে এবং চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। দ্বিতল স্লিপার কোচের মতো ভারী যানবাহন চালানোর জন্য যে অভিজ্ঞতা ও একাগ্রতা প্রয়োজন, অনেক চালকের তা থাকে না।

মহাসড়কে প্রাণহানি কমাতে হলে কেবল তদন্ত কমিটি গঠন বা মামলা করেই দায়িত্ব শেষ করা যাবে না। তল্লাশির জন্য মহাসড়কের মূল লেনের বাইরে আলাদা ‘বে’ বা জায়গা নির্দিষ্ট করা জরুরি। বিশেষ করে রাতের বেলা পর্যাপ্ত সংকেত বা আলোর ব্যবস্থা না করে মহাসড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা অপরাধের শামিল।

আমরা আশা করব, অনুমোদনহীন কথিত স্লিপার বাসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে এসব ঝুঁকিপূর্ণ স্লিপার বাস রাস্তায় চলার সুযোগ পায়? বাসগুলোতে এমনভাবে খোপের মতো স্লিপার সিট তৈরি করা হয়, তা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। সড়কে শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষগুলোকে এসব পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যাচাই–বাছাই করে যথাযথ অনুমোদন ছাড়া দ্বিতল স্লিপার বাস সড়কে চলার সুযোগ নেই। সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর হতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Khalid Haque

Started This Abedon.

11 January 2026   3.6 K

0 have signed. Let’s get to 1,000 !

0%
Treands

At 1,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

উন্নয়নের বলি শতবর্ষী গাছ,কুমিল্লায় দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিন

উন্নয়নের বলি শতবর্ষী গাছ,কুমিল্লায় দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা...

একটি শহর শুধু ইটের দেয়াল আর পিচঢালা পথ দিয়ে তৈরি হয় না; শহরের প্রাণভোমরা থাকে তার প্রকৃতি আর ইতিহাসের মধ্যে।... Sign This
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি: রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ নেই

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি: রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ...

প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষে, ভালো থাকার এবং অন্যকে ভালো রাখার অঙ্গীকার নিয়ে আমাদের জীবনে আসে নতুন বছর। তবে এখন... Sign This
বাগমারার সড়কে তালগাছ,পরিবেশ রক্ষায় এক ব্যক্তির অনন্য দৃষ্টান্ত

বাগমারার সড়কে তালগাছ,পরিবেশ রক্ষায় এক ব্যক্তির অনন্য দৃষ্টান্ত

একজন সাধারণ মানুষের নীরব উদ্যোগও যে প্রকৃতির জন্য বড় আশীর্বাদ হতে পারে, বাগমারার তালগাছগুলো যেন তারই প্রমাণ। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ-বান্দাইখাঁড়া... Sign This
নবায়নযোগ্য জ্বালানি,কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

নবায়নযোগ্য জ্বালানি,কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

১০ বছরে প্রায় চার গুণ বেড়েছে কক্সবাজারে বিদ্যুতের চাহিদা। ২০১৪ সালে উপকূলের এই জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ছিল ৪২ মেগাওয়াট।... Sign This
কক্সবাজার বিমানবন্দর,যাচাই ও প্রস্তুতি ছাড়াই কেন আন্তর্জাতিক মর্যাদা ?

কক্সবাজার বিমানবন্দর,যাচাই ও প্রস্তুতি ছাড়াই কেন আন্তর্জাতিক মর্যাদা...

কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির মাত্র ১১ দিনের মাথায় সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত মোটেই... Sign This
সড়কে ধানমাড়াই,দুর্ঘটনা রোধে এ কাজ বন্ধ করতেই হবে

সড়কে ধানমাড়াই,দুর্ঘটনা রোধে এ কাজ বন্ধ করতেই হবে

সড়কে ধানমাড়াইয়ের ঘটনা এ দেশে নতুন নয়। ধান কাটার পর গ্রামগঞ্জ বা মফস্‌সলের সড়কগুলোতে এ দৃশ্য অহরহ দেখা যায়। কিন্তু... Sign This
খালেই রাখা খননের মাটি, বাউনিয়া নিয়ে খোঁড়া যুক্তি নয়

খালেই রাখা খননের মাটি, বাউনিয়া নিয়ে খোঁড়া যুক্তি...

রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের উদ্যোগ ইতিবাচক। তবে পরিকল্পনা ও বাস্তবায়নের দুর্বলতা প্রকল্পগুলোর কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। মিরপুরের বাউনিয়া... Sign This
বন্যাদুর্গত কৃষককে , বীজ ও সার সরবরাহ নিশ্চিত করুন

বন্যাদুর্গত কৃষককে , বীজ ও সার সরবরাহ নিশ্চিত...

বন্যার পর দুর্গত এলাকায় অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়। যেমন বন্যার কারণে কৃষির ব্যাপক ক্ষতি হয়। আবার নতুন করে কৃষি উৎপাদন... Sign This
পুরো ঢাকা শহরটাকে বাজার বানিয়ে আমরা কী পাচ্ছি ?

পুরো ঢাকা শহরটাকে বাজার বানিয়ে আমরা কী পাচ্ছি...

প্রতিবছর রোজার মাস এলেই শহরজুড়ে এক অভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়। সেটা হলো ভ্রাম্যমাণ মানুষে শহর ভরে যাওয়া, এই ভ্রাম্যমাণ মানুষেরা... Sign This
Loading