পুকুর মানেই স্মৃতি,বরিশালও কি ঢাকার মতো সংকটাপন্ন হবে

‘সবুজ প্রকৃতি আর জালের মতো বিস্তৃত খাল-দিঘি মিলিয়ে অপার্থিব এক আবহ’—যে বরিশালের পরিচয় ছিল এমন রূপময়তায়, তা আজ ভরাট ও দখলের করালগ্রাসে ক্লান্ত এক কংক্রিটের নগরে পরিণত হতে চলেছে। বরিশালের এই রূপান্তর কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতা ও অপরিকল্পিত নগরায়ণের খেসারত। একের পর এক খাল বেদখল ও জলাশয় ভরাটের কারণে ঐতিহ্যবাহী এই নদীমাতৃক শহরের অবস্থা এখন রাজধানী ঢাকার মতোই সংকটাপন্ন হয়ে উঠছে।  

১৫৭ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী শহরে একসময় সগৌরবে টিকে ছিল ২৪টি খাল। অথচ আজ মাত্র চারটি খালে কোনোমতে পানিপ্রবাহ অবশিষ্ট আছে। বাকিগুলোর মধ্যে সাতটির কোনো অস্তিত্বই নেই এবং ১৩টি প্রায় মৃত। ফলে অল্প বৃষ্টি হলেই ডুবছে বরিশালের অলিগলি। দুঃখজনক বিষয় হলো, খোদ সিটি করপোরেশনই ২০০২ সালে দুই লেনের সড়ক করার জন্য ঐতিহাসিক নবগ্রাম খালটি ভরাট করেছিল। আর বর্তমানে টিকে থাকা জেল খালের মতো গুরুত্বপূর্ণ প্রবাহগুলোর দুই পাড় দখল করে আরসিসি পিলার দিয়ে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন; ফেলা হচ্ছে বাজারের টন টন বর্জ্য। শুধু খালই নয়, ২০১১ সালের মহাপরিকল্পনায় থাকা ৪৩৬টি সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরের অর্ধেকের বেশি আজ গায়েব। ব্যক্তিমালিকানাধীন প্রায় দেড় হাজার পুকুরের বেশির ভাগই ভরাট করে ফেলা হয়েছে। এমনকি গৃহায়ণ কর্তৃপক্ষের মতো সরকারি প্রতিষ্ঠানও শতবর্ষী লালার দিঘি বালু দিয়ে ভরাট করে প্লট তৈরির অন্যায্য উৎসবে মেতেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৬ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকা যখন বিশ্বের অন্যতম বাসযোগ্যতাহীন শহরের তালিকায় তলানিতে অবস্থান করছে, তখন বরিশালকে সেই একই আত্মঘাতী ধ্বংসের পথে ঠেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খাল ও জলাভূমি হলো একটি শহরের ফুসফুস ও প্রাকৃতিক নিষ্কাশন পথ। এগুলোকে গলা টিপে হত্যা করার কারণে বরিশালের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাচ্ছে এবং শহরের গড় তাপমাত্রা বাড়ছে।

আমরা মনে করি, বরিশালে এখনো যেটুকু স্বস্তি অবশিষ্ট আছে, তাকে রক্ষায় এখনই চূড়ান্ত সময়। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া জলাশয়ের শ্রেণি পরিবর্তন করা যেখানে সম্পূর্ণ বেআইনি, সেখানে কেন প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে, সেই জবাবদিহি নিশ্চিত করতে হবে। অবিলম্বে জেলা প্রশাসন, সিটি করপোরেশন পরিবেশ অধিদপ্তরকে যৌথভাবে মাঠে নামতে হবে। দখল হওয়া খালের সীমানা মৌজা ম্যাপ অনুযায়ী চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মৃতপ্রায় খালগুলো পুনঃখনন করে কীর্তনখোলা কালিজিরা নদীর সঙ্গে পুনঃসংযোগ স্থাপন করতে হবে। প্রশাসনিক ব্যর্থতা, অবহেলা উদাসীনতার জন্যও শাস্তিমূলক ব্যবস্থা রাখতে হবে। নয়তো এই শহরকে বাঁচানো যাবে না।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rumi Khatun

Started This Abedon.

21 July 2026   3.3 K

0 have signed. Let’s get to 3,000 !

0%
Treands

At 3,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

এল নিনোর নতুন ঝুঁকি,দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সতর্কতা জরুরি

এল নিনোর নতুন ঝুঁকি,দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সতর্কতা...

প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উষ্ণ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশকে তাপপ্রবাহ ও অতিরিক্ত বৃষ্টির মতো চরমভাবাপন্ন আবহাওয়ার মুখোমুখি হতে... Sign This
কমিশনহীন দুদক দ্রুত চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিন

কমিশনহীন দুদক দ্রুত চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অবনমন ঘটেছে। এই বাস্তবতায় দেশের প্রধান দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান... Sign This
খাগড়াছড়িতে পরিত্যক্ত ইটভাটা,দূষণের চিত্রে পরিবেশবান্ধব উদ্যোগ

খাগড়াছড়িতে পরিত্যক্ত ইটভাটা,দূষণের চিত্রে পরিবেশবান্ধব উদ্যোগ

দেশের বেশির ভাগ ইটভাটা পরিবেশদূষণের প্রতীক হিসেবে পরিচিত। তবে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুড়াপাড়ায় একটি উদ্যোগ বদলে ফেলেছে ইটভাটার সেই পরিচিতি।... Sign This
উন্নয়নের বলি শতবর্ষী গাছ,কুমিল্লায় দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিন

উন্নয়নের বলি শতবর্ষী গাছ,কুমিল্লায় দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা...

একটি শহর শুধু ইটের দেয়াল আর পিচঢালা পথ দিয়ে তৈরি হয় না; শহরের প্রাণভোমরা থাকে তার প্রকৃতি আর ইতিহাসের মধ্যে।... Sign This
অনুমোদনহীন স্লিপার বাস,যাত্রীনিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিন

অনুমোদনহীন স্লিপার বাস,যাত্রীনিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজনের প্রাণহানির ঘটনায় সড়কে আরেকটি বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে... Sign This
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি: রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ নেই

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি: রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ...

প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষে, ভালো থাকার এবং অন্যকে ভালো রাখার অঙ্গীকার নিয়ে আমাদের জীবনে আসে নতুন বছর। তবে এখন... Sign This
বাগমারার সড়কে তালগাছ,পরিবেশ রক্ষায় এক ব্যক্তির অনন্য দৃষ্টান্ত

বাগমারার সড়কে তালগাছ,পরিবেশ রক্ষায় এক ব্যক্তির অনন্য দৃষ্টান্ত

একজন সাধারণ মানুষের নীরব উদ্যোগও যে প্রকৃতির জন্য বড় আশীর্বাদ হতে পারে, বাগমারার তালগাছগুলো যেন তারই প্রমাণ। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ-বান্দাইখাঁড়া... Sign This
নবায়নযোগ্য জ্বালানি,কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

নবায়নযোগ্য জ্বালানি,কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

১০ বছরে প্রায় চার গুণ বেড়েছে কক্সবাজারে বিদ্যুতের চাহিদা। ২০১৪ সালে উপকূলের এই জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ছিল ৪২ মেগাওয়াট।... Sign This
কক্সবাজার বিমানবন্দর,যাচাই ও প্রস্তুতি ছাড়াই কেন আন্তর্জাতিক মর্যাদা ?

কক্সবাজার বিমানবন্দর,যাচাই ও প্রস্তুতি ছাড়াই কেন আন্তর্জাতিক মর্যাদা...

কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির মাত্র ১১ দিনের মাথায় সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত মোটেই... Sign This
সড়কে ধানমাড়াই,দুর্ঘটনা রোধে এ কাজ বন্ধ করতেই হবে

সড়কে ধানমাড়াই,দুর্ঘটনা রোধে এ কাজ বন্ধ করতেই হবে

সড়কে ধানমাড়াইয়ের ঘটনা এ দেশে নতুন নয়। ধান কাটার পর গ্রামগঞ্জ বা মফস্‌সলের সড়কগুলোতে এ দৃশ্য অহরহ দেখা যায়। কিন্তু... Sign This
Loading