ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চড়িয়ারবিল বাজার থেকে কুলচারা মোড় পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে গাছের গুঁড়ি রেখে ব্যবসা করা হচ্ছে। জাতীয় মহাসড়ক কোনো বাজারের সম্প্রসারিত অংশ নয়। এটি পণ্য পরিবহন ও আঞ্চলিক সংযোগের কেন্দ্রীয় রুট। সেই পথের ওয়াকওয়ে ও পাশ ঘেঁষে গাছের গুঁড়ি ফেলে রেখে ব্যবসা করা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ এবং বেআইনি।

খবর জানাচ্ছে, ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়ক ধরে প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চল থেকে খুলনা এবং মোংলা বন্দরের দিকে অসংখ্য দূরপাল্লার যানবাহন চলাচল করে। পাশাপাশি স্থানীয় ছোট যানবাহনও সড়কের কিনারা ব্যবহার করে। সেখানে বড় বড় গাছের গুঁড়ি স্তূপ করে রাখা মানে চলাচলের স্বাভাবিক পরিসর সংকুচিত করা। বিশেষ করে রাতে বা প্রতিকূল আবহাওয়ায় এই অবস্থা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।

কাঠ ব্যবসায়ীরা জানিয়েছেন, কেউ তাঁদের নিষেধ করেনি। অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রশাসনিক নীরবতা বা শিথিলতা এই অনিয়মকে প্রায় স্বীকৃত চর্চায় পরিণত করেছে। মিলকেন্দ্রিক ব্যবসার সুবিধা কিংবা ক্রেতার দৃষ্টি আকর্ষণের যুক্তি দিয়ে প্রধান সড়ক দখলকে বৈধতা দেওয়া যায় না। বাণিজ্যিক স্বার্থ কখনোই জননিরাপত্তার ঊর্ধ্বে হতে পারে না। পথের ওপর বা কিনারায় পণ্য সাজিয়ে রাখা সরাসরি আইনের লঙ্ঘন।

এখানে কেবল ব্যবসায়ীদের দায় দেখলে পূর্ণ চিত্র পাওয়া যাবে না। সংশ্লিষ্ট প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং সড়ক কর্তৃপক্ষের নিয়মিত তদারকি থাকলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়। বেআইনি দখলদারির ক্ষেত্রে শুরুতেই দৃঢ় পদক্ষেপ নেওয়া গেলে তা বিস্তার লাভ করত না। বরং বছরের পর বছর সহনশীল মনোভাব অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাধান খুঁজতে হবে। কাঠ ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা যেতে পারে, যেখানে নিরাপদে গুঁড়ি মজুত ও বিক্রি করা যাবে। মিলের ভেতরে জায়গা সীমিত হলে বিকল্প গুদাম বা পরিকল্পিত বাণিজ্যিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে রাস্তার পাশ অবিলম্বে দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করতে হবে এবং পুনর্দখল ঠেকাতে নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে।

জাতীয় সড়ক কেবল যান চলাচলের পথ নয়, এটি দেশের বাণিজ্য ও সরবরাহব্যবস্থার মূল অবকাঠামো। সেখানে সামান্য অবহেলাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরাতে জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। জননিরাপত্তার প্রশ্নে কোনো আপস গ্রহণযোগ্য নয়।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Ripon Ahmed

Started This Abedon.

23 February 2026   3.3 K

0 have signed. Let’s get to 2,000 !

0%
Treands

At 2,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
Loading