টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

গাজীপুরের টঙ্গীতে একের পর এক পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা গভীর উদ্বেগের। খবরে এসেছে, দুই দিনের ব্যবধানে টঙ্গীর একই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি কোনোভাবেই স্বাভাবিক বলে ধরে নেওয়ার সুযোগ নেই। এটি কেবল একটি কারখানার স্বাস্থ্যঝুঁকির প্রশ্ন নয়, বরং দেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ, শ্রমিক সুরক্ষা ও তদারকির দুর্বলতার প্রতিফলন।

পোশাক খাত বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান চালিকা শক্তি। এই খাতের ওপর নির্ভর করে লাখ লাখ মানুষের জীবিকা। অথচ সেই খাতেই বারবার এমন ঘটনা ঘটছে। শ্রমিকেরা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন, আতঙ্ক ছড়িয়ে পড়ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এত বড় একটি শিল্পে শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশ কেন বারবার ব্যর্থ হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অসুস্থ শ্রমিকদের উপসর্গের মধ্যে রয়েছে বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তি। এগুলো একত্রে দেখলে পরিবেশগত কোনো ঝুঁকি, রাসায়নিক গ্যাস, বায়ু চলাচলের সমস্যা অথবা মানসিক চাপের বিষয়টি সামনে আসে। বিশেষ করে এর আগে বেতন বকেয়ার দাবিতে আন্দোলনের সময়েও একই ধরনের অসুস্থতার ঘটনা ঘটেছিল। ফলে কেবল শারীরিক কারণ নয়, কর্মপরিবেশের চাপ, উদ্বেগ ও নিরাপত্তাহীনতাও বিবেচনায় নেওয়া জরুরি।

দুঃখজনক হলো, এমন ঘটনার পরও প্রায়ই আমরা শুনি, ‘তাৎক্ষণিক কারণ জানা যায়নি’, ‘তদন্ত চলছে’। কিন্তু তদন্তের ফল কী হলো, দায় কার, ভবিষ্যতে কীভাবে এমন ঘটনা ঠেকানো হবে, সে বিষয়ে খুব কমই স্পষ্ট তথ্য সামনে আসে। এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা বাড়ে, মালিকপক্ষের ওপর আস্থা কমে এবং সামগ্রিকভাবে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হয়।

এ ধরনের পরিস্থিতিতে প্রথম দায়িত্ব কারখানা কর্তৃপক্ষের। কর্মস্থলে বায়ু চলাচল, রাসায়নিক ব্যবহারের নিরাপত্তা, আগুন ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিয়মিতভাবে পরীক্ষা করা জরুরি। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি সময়মতো পরিশোধ করা, তাঁদের অভিযোগ শোনার ব্যবস্থা রাখা এবং মানসিক চাপ কমানোর উদ্যোগ নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রের দায়িত্বও কম নয়। শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়মিত ও কার্যকর পরিদর্শন নিশ্চিত করতে হবে। কাগজে–কলমে নয়, বাস্তব পর্যায়ে তদারকি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত জরুরি, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

পোশাকশ্রমিকেরা কেবল উৎপাদনের যন্ত্র নন। তাঁরা মানুষ। তাঁদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে এই খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। টঙ্গীর ঘটনাটি যেন আরেকটি উপেক্ষিত সংখ্যায় পরিণত না হয়। এটি হোক শ্রমিক নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নের জন্য একটি সতর্কবার্তা।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rita Khatun

Started This Abedon.

15 January 2026   4.3 K

0 have signed. Let’s get to 1,000 !

0%
Treands

At 1,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading