সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে কোল জাতিসত্তার পাঁচটি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি আমাদের উন্নয়নের ভিড়ে হারিয়ে যাওয়া এক নির্মম সত্যকে আবারও সামনে এনেছে। ২৫ বছর ধরে বসবাস করা ভিটে থেকে উচ্ছেদ হয়ে তাঁরা আজ নিজ দেশেই উদ্বাস্তু। আদালতের রায়ের দোহাই দিয়ে এই উচ্ছেদ করা হলেও প্রশ্ন থেকে যায়, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে খোলা আকাশের নিচে একদল মানুষকে ছুড়ে ফেলা কতটা মানবিক? স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তার মুখ থেকেও যখন ‘কী করার আছে’ এমন অসহায় উক্তি বের হয়, তখন রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

গোদাগাড়ীর এই ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়; বরং এটি সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা ও ভূমিহীনতার একটি করুণ উদাহরণ মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৮০ শতাংশ ক্ষুদ্র জাতিসত্তার মানুষ ভূমিহীন। পটুয়াখালী ও বরগুনার রাখাইনপল্লি থেকে শুরু করে মধুপুরের গারো জনপদ—সবখানেই চলছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে ভূমি থেকে উচ্ছেদ ও জমি দখলের ঘটনা। ১৯৩০-এর দশকে যেখানে উপকূলীয় অঞ্চলে ২৩৭টি রাখাইন গ্রাম ছিল, আজ তা বিলুপ্তির পথে। জাল দলিল, হুমকি আর আইনের ফাঁকফোকর ব্যবহার করে এই প্রান্তিক মানুষদের পৈতৃক ভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে।

সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি সুরক্ষায় ‘বঙ্গীয় প্রজাস্বত্ব আইন’-এর ৯৭ ধারা থাকলেও তার প্রয়োগ কার্যত শূন্য। রাজস্ব কর্মকর্তার অনুমতি ছাড়া এসব জমি হস্তান্তরের নিয়ম থাকলেও প্রভাবশালীরা তা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। মধুপুর শালবনে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা গারোরা আজ বন বিনাশের মামলার বোঝা নিয়ে উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছেন। অথচ সেই বনের জমি দখল করে বাঙালিদের বাণিজ্যিক বাগান তৈরিতে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই।

রাখাইন অধিকারকর্মী মেইনথিন প্রমীলা আক্ষেপ করে বলেছেন, ‘সরকার বদলালে দখলদারও বদলায়, দখলদারি বন্ধ হয় না।’ এই নির্মম সত্যটিই আজ সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। শ্মশানের জমিও আজ সুরক্ষিত নয়। এই জনগোষ্ঠীগুলো শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের প্রতিটি সূচকে পিছিয়ে পড়ছে কেবল তাদের অস্তিত্বের ভিত্তি ‘ভূমি’ হারিয়ে ফেলার কারণে।

আমরা মনে করি, কেবল শোক প্রকাশ বা টিন বিতরণ করে এই সংকটের সমাধান সম্ভব নয়। সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমির অধিকার সুরক্ষায় অনতিবিলম্বে একটি ‘পৃথক ভূমি কমিশন’ গঠন করতে হবে। একই সঙ্গে সরকারি খাসজমি বণ্টনের ক্ষেত্রে এই প্রান্তিক ও ভূমিহীন মানুষদের অগ্রাধিকার দেওয়া জরুরি। রাষ্ট্রকে বুঝতে হবে, নাগরিকদের নিরাপত্তা দেওয়া কেবল আদালতের রায়ের আক্ষরিক প্রয়োগ নয়, বরং তাদের জীবন ও জীবিকার নিশ্চয়তা প্রদান করাও বড় দায়িত্ব।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Arifa

Started This Abedon.

20 January 2026   3.5 K

0 have signed. Let’s get to 1,600 !

0%
Treands

At 1,600 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading