তেঁতুলিয়ার পাথরমহাল,পরিবেশঘাতী ‘বোমা মেশিন’ আর না

পঞ্চগড়ের পাথরমহালে আপাতত ‘বোমা মেশিন’ নেই—এই তথ্য স্বস্তির হলেও আত্মতুষ্টির কারণ নেই। অভিজ্ঞতা বলছে, প্রশাসনিক নজরদারিতে সামান্য শৈথিল্য এলেই এই পরিবেশবিধ্বংসী অবৈধ যন্ত্র আবার ফিরে আসতে পারে। অতীতে বারবার তা ঘটেছে। ফলে প্রশ্নটি আর ‘আছে কি নেই’-এর মধ্যে সীমিত নয়; বরং প্রশ্নটি হলো, রাষ্ট্র ও সমাজ কি এই ধ্বংসাত্মক প্রবণতাকে স্থায়ীভাবে রুখতে প্রস্তুত?

বোমা মেশিনের ব্যবহার প্রকৃতপক্ষে উন্নয়ন বা উৎপাদনের কোনো যুক্তিসংগত পদ্ধতি নয়। এটি নদীর তলদেশকে অস্বাভাবিকভাবে ক্ষতবিক্ষত করে, মাটির প্রাকৃতিক স্তর ভেঙে দেয়, ভূগর্ভস্থ পানির ভারসাম্য নষ্ট করে। পঞ্চগড় হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই ভূপ্রাকৃতিক বাস্তবতায় নির্বিচারভাবে শক্তিশালী পাম্প দিয়ে পাথর উত্তোলন মানে ভূমিধস, নদীর গতিপথ বদল এবং দীর্ঘ মেয়াদে ভূমিকম্পঝুঁকি বাড়িয়ে দেওয়া।

বোমা মেশিন দিয়ে অতিরিক্ত পরিমাণে পাথর তোলায় ইতিমধ্যে তেঁতুলিয়ার বিস্তীর্ণ এলাকায় সমতল জমি গভীর গর্তে পরিণত হয়েছে, বহু একর জমি বছরের পর বছর অনাবাদি পড়ে আছে। এই ক্ষতি কেবল আজকের নয়; এর বোঝা বহন করতে হবে আগামী প্রজন্মকেও।

এই ধ্বংসের পেছনে যারা আছে, তারা অচেনা কেউ নয়। একটি সুসংগঠিত স্বার্থান্বেষী চক্র—যাদের মধ্যে প্রভাবশালী ব্যবসায়ী, ইজারাব্যবস্থার সুবিধাভোগী এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে বড় হয়ে ওঠা লোকজন রয়েছে, তারাই বোমা মেশিনকে বারবার ফিরিয়ে আনে।

রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য নয়; অতীতে যেমন ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় এই অবৈধ কাজ চলেছে, সাম্প্রতিক মামলার নথিতে দেখা যাচ্ছে, ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষও এতে জড়িত; অর্থাৎ সমস্যাটি দলীয় নয়, এটি ক্ষমতার অপব্যবহার ও লোভের রাজনীতি। এই বাস্তবতা এড়িয়ে গিয়ে যদি দায় কেবল ‘পরিস্থিতির’ ঘাড়ে চাপানো হয়, তবে তা হবে আত্মপ্রবঞ্চনা।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই চক্র নিজেদের স্বার্থ রক্ষায় সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে। বাস্তবে পাথরমহালের শ্রমিকদের বড় অংশই বোমা মেশিনের বিরুদ্ধে। কারণ, তারা জানে, যন্ত্র মানেই শ্রমিকের কাজ কমে যাওয়া, দ্রুত পাথর শেষ হয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত নিজেদেরই জীবিকা হারানো। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন শ্রমসাপেক্ষ, কিন্তু এতে হাজারো মানুষের রুটি-রুজির সুযোগ তৈরি হয়।

তাই আইন প্রয়োগের নামে যদি নির্বিচার শ্রমিকদের হয়রানি করা হয়, অথচ মূল উদ্যোক্তা ও পৃষ্ঠপোষকেরা যদি থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, তাহলে তা ন্যায়ের পরিপন্থী হবে।

এই সংকট মোকাবিলার পথ একটাই—আইনের নিরপেক্ষ ও ধারাবাহিক প্রয়োগ। বোমা মেশিন বসানো, পরিচালনা করা এবং এতে অর্থায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের জন্য সনাতন, পরিবেশসম্মত পদ্ধতিতে কাজের সুযোগ টিকিয়ে রাখা এবং তা আরও নিরাপদ করার উদ্যোগ প্রয়োজন।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Dolna Khatun

Started This Abedon.

25 December 2025   5.2 K

0 have signed. Let’s get to 15,000 !

0%
Treands

At 15,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading