বরমচালের চা–শ্রমিক,অনুদানের অর্থ বেহাত হয় কীভাবে?

বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক ও নাজুক জনগোষ্ঠীর একটি চা–শ্রমিক, যাঁরা বংশপরম্পরায় চূড়ান্ত রকমের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। চুক্তিভিত্তিক শ্রমের মাধ্যমে বংশপরম্পরায় চা–বাগানের সঙ্গে তাঁদের বাঁধা পড়ার ব্যবস্থাকে রাজনৈতিক অর্থনীতিতে ‘আধা দাসতন্ত্র’ বলা যায়।

বহু বছরের আন্দোলনের ফসল হিসেবে একজন চা–শ্রমিক বর্তমানে দৈনিক ১৭০ থেকে ১৮০ টাকা মজুরি পান। কিন্তু বাংলাদেশের যেকোনো খাতের তুলনায় এটা সর্বনিম্ন মজুরি। এ বাস্তবতায় অর্থনীতিবিদেরা এই জনগোষ্ঠীর মানুষদের জন্য সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানোর পরামর্শ দিয়ে আসছেন।

সীমাহীন দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে থাকা চা-শ্রমিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করা সরকারি অনুদান যখন বেহাত হয়ে যায়, তার চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে। খবর জানাচ্ছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানে ২৪৯ শ্রমিককে এককালীন সরকারি অনুদান ৬ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও বিতরণের তালিকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি ও তাঁদের পরিবারের একাধিক সদস্যের নাম পাওয়া গেছে।

সম্প্রতি কয়েকজন চা-শ্রমিক অনুদান বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দেন বরমচাল ইউপি চেয়ারম্যানের কাছে। ইউনিয়ন পরিষদের গঠিত তদন্ত কমিটি এর সত্যতা পায়। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তালিকায় নাম তুলতে শ্রমিকদের কাছ থেকে উৎকোচ নেওয়া হয়েছে। আবার কারও নাম তালিকায় থাকলেও তাঁরা টাকা পাননি; অন্যদিকে তালিকায় নাম না থাকা একাধিক ব্যক্তি এ অনুদান পেয়েছেন।

ব্রিটিশ উপনিবেশ আমলে ভারতবর্ষের বিভিন্ন জায়গা, যেমন ওডিশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড চা–বাগানে কাজ করানোর জন্য এই জনগোষ্ঠীকে নিয়ে আসে। বর্তমানে বাংলাদেশে এই জনগোষ্ঠীর প্রায় পাঁচ লাখ মানুষ পরিবার নিয়ে বিভিন্ন চা–বাগানে বাস করছেন। তাঁদের অধিকাংশেরই জমি নেই, থাকেন কোম্পানির শ্রমিক কলোনিতে। স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানির মতো সেবা থেকেও তাঁরা বঞ্চিত।

এটা বলতেই হয় যে অবহেলিত ও বঞ্চনার শিকার চা-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার যে অনুদান দেয়, সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সেই সামান্য হক থেকেও তাঁরা কেন বঞ্চিত হবেন?

আমরা আশা করি, বরমচাল চা-বাগানের শ্রমিকদের অভিযোগ ও ইউনিয়ন পরিষদের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ যাতে প্রকৃত ভুক্তভোগীদের কাছে ঠিকমতো পৌঁছায়, সরকারকে সেই উদ্যোগ নিতে হবে। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান বাজার ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী ন্যায্য মজুরিই টেকসই সমাধান।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Sabbir

Started This Abedon.

31 August 2025   4.6 K

0 have signed. Let’s get to 10,000 !

0%
Treands

At 10,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

বেতনহীন অনেক শ্রমিক,ঈদের আগেই পাওনা মেটাতে হবে

বেতনহীন অনেক শ্রমিক,ঈদের আগেই পাওনা মেটাতে হবে

দেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রধান কারিগর আমাদের সাধারণ শ্রমিকেরা। মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা রপ্তানি আয়ের ঝুলি সমৃদ্ধ করেন।... Sign This
মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা,সরকারকে এখনই প্রস্তুতি নেওয়া দরকার

মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা,সরকারকে এখনই প্রস্তুতি নেওয়া দরকার

দেশে মূল্যস্ফীতি যে আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে, টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে ট্রাকের পেছনে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দীর্ঘ লাইনই... Sign This
মেঘনায় দাদনের ফাঁদ,জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করুন

মেঘনায় দাদনের ফাঁদ,জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করুন

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা চলছে। সে অনুসারে... Sign This
টিসিবির ট্রাকের পেছনে ভিড়,দরিদ্র মানুষের জীবনে স্বস্তি ফেরাতে হবে

টিসিবির ট্রাকের পেছনে ভিড়,দরিদ্র মানুষের জীবনে স্বস্তি ফেরাতে...

টানা উচ্চ মূল্যস্ফীতি দেশের নিম্ন আয়ের মানুষের জীবনযাপনে যে কত বড় সংকট তৈরি করেছে, তা টিসিবির ট্রাকের পেছনে ছুটতে গিয়ে... Sign This
রমজানে দাম বাড়ার ‘নিয়ম’,বাজার তদারকিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে!

রমজানে দাম বাড়ার ‘নিয়ম’,বাজার তদারকিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে...

প্রতিবছর রমজান মাস এলেই নিত্যপণ্যের দাম বাড়বে, এ যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। এটা... Sign This
ধার করে ঘি খাওয়ার প্রয়োজন কেন ?

ধার করে ঘি খাওয়ার প্রয়োজন কেন ?

আওয়ামী লীগ সরকারের মতোই অনেকটা বেপরোয়া বিদেশি ঋণে ঝুঁকেছিল অন্তর্বর্তী সরকার। রাজস্ব–ঘাটতির কারণে বাজেট সহায়তা এবং বড় প্রকল্পে অর্থছাড় বাড়ানোয়... Sign This
র‍্যাবের জন্য গাড়ি কেনা,এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়!

র‍্যাবের জন্য গাড়ি কেনা,এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়!

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার কারণে নানা পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ এসেছে জোরালোভাবে।... Sign This
বিদ্যুৎ খাতে অনিয়ম,হেক্সিংকে কালোতালিকাভুক্ত করা হয়নি কেন?

বিদ্যুৎ খাতে অনিয়ম,হেক্সিংকে কালোতালিকাভুক্ত করা হয়নি কেন?

দেশের সামষ্টিক অর্থনীতি ও বিনিয়োগে বর্তমান যে স্থবিরতা চলছে, নিশ্চিত করেই তার বড় দায় রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের। এ... Sign This
ক্ষুদ্রঋণে অব্যবস্থাপনা,প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন

ক্ষুদ্রঋণে অব্যবস্থাপনা,প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন

রাজশাহীর বাঘা, চারঘাট, পবা, মোহনপুর ও তানোর উপজেলার গ্রামগুলোতে ঋণের জালে পিষ্ট হওয়া মানুষের যে হাহাকার উঠছে, তা ক্ষুদ্রঋণ বিতরণে... Sign This
আলু চাষে লোকসান,সমন্বিত পরিকল্পনা দরকার

আলু চাষে লোকসান,সমন্বিত পরিকল্পনা দরকার

কয়েক মৌসুম ধরে যে ফসলের দাম নিয়ে দেশের বৃহৎ ভোক্তাসমাজে কোনো হা–হুতাশ দেখা যায়নি, আলু সেই ফসলের নাম। কিন্তু আলু... Sign This
Loading