বাউলদের ওপর হামলা,সরকারের প্রতিশ্রুতি ও কাজে মিল দেখতে চাই

মানিকগঞ্জে বাউলশিল্পী ও ভক্ত-অনুরাগীদের ওপর হামলা ও হুমকি ধারাবাহিক মব সহিংসতা এবং তা ঠেকাতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সর্বশেষ দৃষ্টান্ত। গত সাড়ে ১৪ মাসে রাজনীতির নামে হোক আর ধর্মের নামে হোক বা যেকোনো স্বার্থসংশ্লিষ্ট কারণে দেশে মব সহিংসতার যে বিস্তার ঘটেছে, তা জননিরাপত্তা নিয়ে নাগরিক উদ্বেগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

মাজার, খানকা, দরগায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে শুরু করে বাউল–বয়াতিদের ওপর আক্রমণ—কোনো ঘটনাকেই বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। আইনের দৃষ্টিতে এসব ফৌজদারি অপরাধ। আর এসব কর্মকাণ্ড নিশ্চিতভাবেই যে সহনশীলতা ও বহুত্ববাদী সংস্কৃতি আমাদের সমাজকে ভেতর থেকে সম্প্রীতির সুতায় বেঁধে রেখেছে, তার মূলে আঘাত। নাজুক সম্প্রদায় ও জনগোষ্ঠীগুলোর সুরক্ষায় সরকারের প্রতিশ্রুতির বিপরীতে নেওয়া পদক্ষেপে বিস্তর ফারাক থাকায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে আমরা মনে করি।

৪ নভেম্বর মানিকগঞ্জের একটি পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকারের একটি মন্তব্য ঘিরে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়। তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

আবুল সরকারের ভক্ত-অনুরাগীরা তাঁর মুক্তির দাবিতে গত রোববার মানববন্ধন কর্মসূচির ডাক দেন। একই দিন ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’র ব্যানারে একদল লোক বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে তাদের একটি অংশ আবুল সরকারের অনুসারী ও ভক্তদের ওপর হামলা করে। লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মেরে কয়েকজনকে আহত করে। তাদেরও একজন আহত হয়।

কারও বক্তব্যে কেউ বিক্ষুব্ধ হলে সে ক্ষেত্রে আইনি প্রতিকারের সুযোগ রয়েছে। বাউলশিল্পী আবুল সরকারের মামলায় বিচারিক প্রক্রিয়া যখন চলমান, তখন কর্মসূচি দিয়ে হুমকি ও হামলা করা কেন হবে? পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকার পরও মানিকগঞ্জ প্রশাসন ও পুলিশ কেন কার্যকর পদক্ষেপ নিতে পারল না?

এর আগে রাজবাড়ীর গোয়ালন্দে একটি মাজারে হামলা ও কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেখা গিয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কার পরও আগাম কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল সেখানকার প্রশাসন ও পুলিশ।

চব্বিশের ৫ আগস্টের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ার সুযোগে দেশের বিভিন্ন জায়গায় মব সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে যায়। পুলিশ পুনর্গঠন করে তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকার যথেষ্ট সময় পেয়েছে বলে মনে করি। মানিকগঞ্জে বাউলদের ওপর যে সহিংসতা ঘটেছে, সেটা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে না পারাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নাজুক সম্প্রদায় ও জনগোষ্ঠীর ওপর একের পর এক হামলা হলেও সরকার হামলাকারীদের এই বার্তা দিতে ব্যর্থ হয়েছে, যে দল-মত-পথের অনুসারী হোক না কেন, একজন নাগরিকের জানমালের ওপর হামলা ও ধর্ম চর্চার স্বাধীনতার ওপর আক্রমণের অধিকার কারও নেই এবং এ রকম কোনো হামলা হলে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যর্থতা থেকেই একদল লোক মনে করছে, তারা চাইলেই যেকোনো ব্যক্তি, গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা করার অধিকার রাখে।

নাগরিক সমাজের নানা পক্ষ শুরু থেকেই মব সহিংসতা ঠেকাতে সরকারকে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। পরিতাপের বিষয় হলো, সরকারের কোনো কোনো অবস্থানের কারণে মব সহিংসতা প্রশ্রয় পাচ্ছে। আমরা দল-মত-পথনির্বিশেষ নাগরিকের জানমাল ও অধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি ও পদক্ষেপে মিল দেখতে চাই।

বাউল, সুফি দর্শন ও মানবতাবাদী চর্চা এ অঞ্চলের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। বাউল, বয়াতি, গায়েনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানিকগঞ্জে হামলার ঘটনায় যুক্তদের চিহ্নিত করে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Jannatul Prottasha

Started This Abedon.

25 November 2025   4.3 K

0 have signed. Let’s get to 15,000 !

0%
Treands

At 15,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে

হামলায় র‍্যাব সদস্যের মৃত্যু,সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং দেশের অবনতিশীল... Sign This
অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

অবৈধ অস্ত্র ও অপরাধ,ভোটের আগে সীমান্তে নজরদারি জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হয়েছে গত রোববার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বুধবার। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা... Sign This
শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

শরীয়তপুরে রোগী জিম্মি,বেপরোয়া অ্যাম্বুলেন্স চক্রকে থামান!

গত বুধবার শরীয়তপুর থেকে ঢাকায় রোগী নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু দুঃখজনক হলেও আমাদের দেশের বাস্তবতায় নতুন... Sign This
কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদে দুর্ঘটনা,অবৈধ নৌযান ঠেকাতে অভিযান বাড়ান

কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনসম্পদ। পাহাড়, পানি আর মানুষের জীবিকা মিলিয়ে এ হ্রদ একটি সংবেদনশীল জনপরিসর।কিন্তু সেই পরিসর আজ... Sign This
প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করুন

গত বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহ বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে অন্ধকারময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার... Sign This
শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

শরিফ ওসমান হাদির মৃত্যু,শোক শক্তিতে পরিণত হোক

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সঙ্গে সাত দিন লড়াই করে সিঙ্গাপুরের... Sign This
সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

সম্ভাব্য প্রার্থীকে গুলি,আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটাতেই হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল চ্যালেঞ্জ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তফসিল ঘোষণার এক দিনের মাথায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান... Sign This
দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দুই জেলখানার চিত্র,কারাগার যেন অপরাধের কেন্দ্র না হয়

দেশের সবচেয়ে ‘হাই সিকিউরিটি’ নামধারী দুই কারাগার হলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এই দুই... Sign This
দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই

সম্মানিত পাঠক, একবার চোখ বন্ধ করে ভাবুন তো একজন ২৭ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে কিছু... Sign This
জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জামালপুর শহরে নদ ভরাট,দখলদারি বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা...

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদ ভরাট করে রাস্তা নির্মাণের ঘটনা দেশের নদ–নদী, পরিবেশ এবং প্রশাসনিক জবাবদিহি—তিন দিক... Sign This
Loading