বেহাল প্রাথমিক বিদ্যালয় এর জমির বিরোধ মেটান, শিক্ষার পরিবেশ ফেরান

দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে। প্রতিষ্ঠানের উন্নয়নে নানা বরাদ্দও দেওয়া হচ্ছে। সেই বরাদ্দ কাজে লাগিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে। শিক্ষক–শিক্ষার্থীরা মনে আনন্দ নিয়ে শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন। তবে ফরিদপুরের কুমারকান্দার একটি সরকারি বিদ্যালয় উন্নয়নের সেসব আলো থেকে একেবারেই বঞ্চিত। রংহীন এক জীর্ণ পরিবেশে পাঠদান চলছে। জমির বিরোধের কারণে বিদ্যালয়টির অবস্থা বেহাল।

প্রতিবেদন জানাচ্ছে, ১৯৭৩ সালে এলাকার এক পরিবারের তিন ভাইয়ের দান করা জমির ওপর গড়ে ওঠে ফরিদপুরের কুমারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই জমিতে ১৯৯২ সালে নির্মিত হয় চার কক্ষের বর্তমান একতলা ভবন। ২০১৩ সালে জাতীয়করণ হওয়ার পর ওই বিদ্যালয়ের জমির মালিকানা দাবি করে মামলা করে আরেকটি পক্ষ। তবে নিম্ন আদালত, হাইকোর্টসহ তিনটি মামলার রায় যায় বিদ্যালয়ের পক্ষে। অপর পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে, যা এখন হাইকোর্টে বিচারাধীন।

জমির মালিকানা নিয়ে একের পর এক মামলার কারণে বিদ্যালয়টির উন্নয়ন থমকে আছে। বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক রয়েছেন এ বিদ্যালয়ে। মাত্র চারটি কক্ষ নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে একটি কক্ষ ব্যবহার করা হয় শিক্ষকদের বসার জন্য। বৃষ্টি হলে ছাদ থেকে শ্রেণিকক্ষে পানি পড়ে। মাঝেমধ্যে পলেস্তারা খসে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করে। বিদ্যালয়ের মাঠ খানাখন্দে ভরা, খেলাধুলার অনুপযোগী। মাঠের এক পাশে বিদ্যালয়ের সঙ্গে মিশিয়ে গোয়ালঘর নির্মাণ করেছেন জমির মালিকানা দাবি করা একটি পক্ষ। আবার ২৫০ শিক্ষার্থীর জন্য বিদ্যালয়টিতে রয়েছে একটিমাত্র শৌচাগার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকায় ওয়াশ ব্লক নির্মাণ, আর্সেনিকমুক্ত টিউবওয়েল ও একাধিক শৌচাগার স্থাপন, শহীদ মিনার ও নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। এগুলোর জন্য বরাদ্দ দেওয়া হলেও কাজ করা যাচ্ছে না বিরোধিতার কারণে। শেখ রাসেল কর্নার ও প্রাক্‌-প্রাথমিকের কক্ষ তৈরি করা যাচ্ছে না। বাগান করা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাসহ সরকারের নানা উদ্যোগ ব্যাহত হচ্ছে। আমরা দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছি।’

প্রাথমিক বিদ্যালয়টি ওই এলাকার একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে অভিভাবকেরা বিদ্যালয়টির এমন দুরবস্থা মেনে নিতে পারছেন না। প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন তাঁরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও জমিদাতার সঙ্গে কথা বলেছেন। কিন্তু মামলা থাকায় কিছু করা যাচ্ছে না।

আমরা আশা করব, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সব পক্ষকে নিয়ে একসঙ্গে বসে বিরোধ মেটানোর উদ্যোগ নেবেন। দ্রুত আইনি জটিলতা নিষ্পত্তি হোক, বিদ্যালয়টিতে শিক্ষার সুন্দর ও সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Nazma Akter

Started This Abedon.

27 December 2023   3 K

0 have signed. Let’s get to 50,000 !

0%
Treands

At 50,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

বেহাল উচ্চশিক্ষার হাল ধরবে কে?

বেহাল উচ্চশিক্ষার হাল ধরবে কে?

দীর্ঘ প্রতীক্ষার পর দেশ আবার নির্বাচনী ট্রেনে উঠেছে। নির্বাচনী প্রচারণায় চলছে প্রতিশ্রুতি আর বয়ান-পুনর্বয়ানের প্রতিযোগিতা; কিন্তু একটি জায়গায় যুযুধান দুই... Sign This
পাহাড়ের প্রাথমিক শিক্ষা,৯৯১টি শূন্য পদ থাকাটা হতাশাজনক

পাহাড়ের প্রাথমিক শিক্ষা,৯৯১টি শূন্য পদ থাকাটা হতাশাজনক

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতির বিষয়টি কারও অজানা নয়। শিক্ষার ক্ষেত্রে এ বাস্তবতার প্রকাশ ঘটে, যখন আমরা জানতে পারি,... Sign This
শিক্ষার্থীরা কেন প্রথম দিনই সব বই হাতে পাবে না

শিক্ষার্থীরা কেন প্রথম দিনই সব বই হাতে পাবে...

২০১০ সাল থেকে স্কুলগুলোতে বই বিতরণের উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন এক সেট পাঠ্যবই তুলে... Sign This
এবারও পাঠ্যবই–সংকট,শিক্ষার্থীদের এই ক্ষতিটা অপূরণীয়

এবারও পাঠ্যবই–সংকট,শিক্ষার্থীদের এই ক্ষতিটা অপূরণীয়

এবারও কেন প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে বছরের শুরুর দিন সব পাঠ্যবই পৌঁছানো সম্ভব হবে না? আগের শিক্ষাবর্ষের তিক্ত... Sign This
মাধ্যমিকে প্রধান শিক্ষকের পদ খালি: পদোন্নতি জটিলতা নিরসন জরুরি

মাধ্যমিকে প্রধান শিক্ষকের পদ খালি: পদোন্নতি জটিলতা নিরসন...

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ অনুসারে, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকেরা সহকারী প্রধান শিক্ষক (ক্যাডার পদ-৯ম গ্রেড) হয়ে যেতেন পাঁচ বছর... Sign This
রাঙামাটিতে শিক্ষকসংকট,সমাধানে প্রয়োজন জরুরি উদ্যোগ

রাঙামাটিতে শিক্ষকসংকট,সমাধানে প্রয়োজন জরুরি উদ্যোগ

ভৌগোলিক ও অবকাঠামোগত কারণে পার্বত্য তিন জেলা এমনিতেই রাষ্ট্রীয় অনেক সুবিধা থেকে পিছিয়ে পড়া। এর মধ্যে খবরে এসেছে, রাঙামাটির সরকারি... Sign This
সাত কলেজের সেশনজট,সিদ্ধান্তহীনতার মূল্য শিক্ষার্থীরা কেন দেবেন

সাত কলেজের সেশনজট,সিদ্ধান্তহীনতার মূল্য শিক্ষার্থীরা কেন দেবেন

২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকার বড় সাতটি সরকারি কলেজের জন্য নতুনভাবে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ অধীন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এর... Sign This
চিলমারীতে বিদ্যালয়ের পথরোধ প্রশাসনের দ্রুত পদক্ষেপই সমাধান

চিলমারীতে বিদ্যালয়ের পথরোধ প্রশাসনের দ্রুত পদক্ষেপই সমাধান

কুড়িগ্রামের চিলমারীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ পথহীন। শিক্ষকেরা গাছতলায় বসে ক্লাস নেন, শিক্ষার্থীরা ধুলা, ময়লা আর যানবাহনের শব্দের মধ্যে... Sign This
মাধ্যমিকের বই এবারও কেন শিক্ষার্থীরা সময়মতো বই পাবে না ?

মাধ্যমিকের বই এবারও কেন শিক্ষার্থীরা সময়মতো বই পাবে...

অতীতের ভুল থেকে আমাদের নীতিনির্ধারক, আমলাতন্ত্র ও প্রতিষ্ঠানগুলো যে কোনো শিক্ষা নেয় না—এটিই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। বই ছাপাতে দেরি... Sign This
থুতু থেকে ভয়াবহ সংঘাত,শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যের অবসান হতে হবে

থুতু থেকে ভয়াবহ সংঘাত,শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যের অবসান হতে হবে

অসতর্কতাবশত এক শিক্ষার্থীর ফেলা থুতু অন্য এক শিক্ষার্থীর শরীরে লাগাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনাকে... Sign This
Loading