লবণ চাষে সংকট, চাষিদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নিন

ভরা মৌসুমে টানা ১৫ দিন মাঠে নেই কক্সবাজারের লবণচাষিরা। উৎপাদন খরচের প্রায় অর্ধেক দামে লবণ বিক্রি করে লোকসান দিতে চান না কেউ। পরিস্থিতি বিচার করলে স্পষ্ট বোঝা যায়, লবণশিল্প ও চাষিরা দাঁড়িয়ে আছেন এক গভীর সংকটের মুখে।

খবরে এসেছে, লবণ চাষের প্রয়োজনীয় জমির ইজারামূল্য অস্বাভাবিকভাবে বেড়ে ৭০-৮০ হাজার টাকায় পৌঁছেছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। অন্যদিকে গত মৌসুমে উৎপাদিত লবণের দাম বাজারে না ওঠায় চাষিরা লোকসানে পড়েছেন। উৎপাদন খরচ যেখানে প্রতি মণে প্রায় ৪০০ টাকা, সেখানে বাজারদর নেমে এসেছে ২৩০ টাকায়। ফলে অনেক চাষিই নতুন মৌসুমে মাঠে নামতে ভয় পাচ্ছেন। এ পরিস্থিতি শুধু চাষির জীবিকাকেই হুমকিতে ফেলে না, দেশের লবণশিল্প ও খাদ্যনিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ঠেলে দেয়।

দেশে বার্ষিক লবণের চাহিদা ২৭ লাখ টনের কাছাকাছি। অথচ মাঠে এখনো আগের মৌসুমের সাড়ে পাঁচ লাখ টন লবণ মজুত রয়ে গেছে। নতুন মৌসুমে উৎপাদন বিলম্বিত হলে ডিসেম্বর নয়, জানুয়ারিতেই দেশে লবণের ঘাটতি দেখা দিতে পারে। এমন আশঙ্কা করছেন বিসিকের কর্মকর্তারাও। পরিস্থিতি এমন হলে সরকারকে বাধ্য হয়ে লবণ আমদানির দিকে ঝুঁকতে হবে। ইতিমধ্যে দেড় লাখ টন আমদানির আবেদন জমা পড়েছে, যদিও প্রান্তিক চাষিদের স্বার্থ বিবেচনায় সরকার আবেদনগুলো স্থগিত রেখেছে। কিন্তু দীর্ঘসূত্রতা বজায় থাকলে সংকট আরও ঘনীভূত হতে পারে।

সরকারের এখন জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় কঠোর মনিটরিং চালু করতে হবে এবং প্রান্তিক চাষিদের জন্য ন্যূনতম মূল্য ঘোষণার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, লবণ চাষের জমির ইজারামূল্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে, যাতে অযৌক্তিক ইজারা বৃদ্ধির কারণে চাষ বাধাগ্রস্ত না হয়। তৃতীয়ত, লবণ সংরক্ষণ, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ জরুরি। প্রয়োজনে কৃষিঋণ ও ভর্তুকিও দেওয়া যেতে পারে।

লবণ আমদানি বন্ধ, উৎপাদিত লবণের ন্যায্যমূল্যসহ ১৩ দফা দাবি জানিয়েছেন কক্সবাজারের চাষিরা। তাঁদের দাবিগুলো দীর্ঘদিনের বঞ্চনার প্রতিফলন। এসব দাবি বাস্তবায়ন হলে চাষে স্থিতিশীলতা ফিরবে। লবণশিল্পে সাত লাখ মানুষের জীবিকা জড়িয়ে আছে। তাঁদের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত, সমন্বিত ও কার্যকর সরকারি পদক্ষেপ এখন সময়ের দাবি।

আমরা আশা করি, লবণ চাষের সংকট সমাধানে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেবে সরকার। নয়তো যেমন ঝুঁকির মধ্যে পড়বে দেশের লবণশিল্প, তেমনই সেই সংকট নিরসনে লবণ আমদানি করা হলে তা হবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতের দেশের জন্য চূড়ান্ত লজ্জার।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Shohan Islam

Started This Abedon.

18 November 2025   3.3 K

0 have signed. Let’s get to 15,000 !

0%
Treands

At 15,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading