শরীয়তপুরে সড়ক নির্মাণ প্রকল্প,দ্রুত জমি অধিগ্রহণ শেষ করুন

শরীয়তপুর জেলা শহর থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কটি কেবল একটি যোগাযোগ অবকাঠামো নয়; এটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের জীবনযাত্রা, বাণিজ্য ও যোগাযোগের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি অর্থনৈতিক ধমনি। সেই সড়ক আজ পাঁচ বছরের অবহেলা, প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্বহীনতার কারণে প্রায় অচল হয়ে পড়েছে।

৯৫ হেক্টর জমি অধিগ্রহণের জন্য ৪৩১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এত বড় অঙ্কের অর্থ ব্যয় হওয়ার পরও এখনো ৪৬ হেক্টর জমি অধিগ্রহণ হয়নি। এই ব্যর্থতার দায় এড়ানোর কোনো সুযোগ নেই; দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই।

প্রকল্প অনুমোদনের সময়ই স্পষ্ট ছিল, জমি অধিগ্রহণ এই সড়ক নির্মাণের প্রধান পূর্বশর্ত। অথচ বাস্তবে দেখা গেল, ৪৯ হেক্টর জমি অধিগ্রহণ করেই বরাদ্দের প্রায় পুরো টাকা শেষ হয়ে গেল। অবশিষ্ট রইল মাত্র দেড় কোটি টাকার মতো, যা দিয়ে বাকি ৪৬ হেক্টর জমি অধিগ্রহণ অসম্ভব।

প্রশ্ন জাগে,  প্রাক্কলন কি বাস্তবসম্মত ছিল? নাকি শুরু থেকেই উদাসীনতা ও দায়সারা মানসিকতা প্রকল্পটিকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে?

এই প্রশাসনিক ব্যর্থতার সবচেয়ে বড় শিকার জমির মালিকেরা। ভূমি অধিগ্রহণ আইনের নোটিশ ঝুলে আছে বছরের পর বছর, অথচ ক্ষতিপূরণের টাকা নেই। ফলে মানুষ ঘর মেরামত করতে পারে না, জমি বিক্রি করতে পারে না, জীবনের স্বাভাবিক সিদ্ধান্তগুলো আটকে যায় অনিশ্চয়তার দেয়ালে। এটি রাষ্ট্রীয় দায়িত্ববোধের চরম ঘাটতির দিকেই আঙুল তোলে।

ভোগান্তির আরেক প্রান্তে রয়েছে সড়ক ব্যবহারকারীরা। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। সময় নষ্ট হচ্ছে, খরচ বাড়ছে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। একটি আঞ্চলিক সড়কের এই দশা শুধু স্থানীয় সমস্যা নয়; এটি জাতীয় অর্থনীতির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এত বছরেও মাত্র ছয় কিলোমিটার সড়ক নির্মাণ হয়েছে। এটি উন্নয়নের নয়, বরং ব্যর্থতার প্রতীক। ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় ঠিকাদার কাজ শুরু করেননি, আবার নির্মাণ ব্যয় পুরোনো বাজারদরে নির্ধারণ করায় আগ্রহী ঠিকাদারও পাওয়া যাচ্ছে না।

এ সবই প্রশাসনিক সমন্বয়হীনতা ও দূরদর্শিতার অভাবের ফল। প্রকল্প বাস্তবায়নে সময়মতো ডিপিপি সংশোধন, বাস্তবসম্মত ব্যয় নির্ধারণ এবং জমি অধিগ্রহণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ—এ সবই ছিল কর্তৃপক্ষের করণীয়, যা তারা করতে ব্যর্থ হয়েছে।

এখন প্রয়োজন স্পষ্ট ও কঠোর পদক্ষেপ। কেন ৪৩১ কোটি টাকা খরচের পরও ৪৬ হেক্টর জমি অধিগ্রহণ হলো না—এর দায় নির্ধারণ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত ডিপিপি সংশোধন করে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ, জমি অধিগ্রহণ সম্পন্ন এবং সড়ক নির্মাণের কাজ পুনরায় শুরু করতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rion Rana

Started This Abedon.

24 December 2025   5 K

0 have signed. Let’s get to 12,000 !

0%
Treands

At 12,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading