স্বাস্থ্যসেবার করুণ চিত্র, নিঝুম দ্বীপে দ্রুত হাসপাতাল স্থাপন করুন

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী রাষ্ট্রের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষত উপকূলীয় দ্বীপাঞ্চলগুলোর অবস্থা আরও শোচনীয়। নিঝুম দ্বীপের ৩৫ হাজার মানুষের জন্য নেই কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল। প্রসূতি মায়েদের প্রসবকালীন জটিলতায় মৃত্যু, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বিনা চিকিৎসায় মারা যাওয়া—এসব ঘটনা তাঁদের জীবনের অংশ।

সম্প্রতি রোকসানা নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু এই বাস্তবতাকে আরও করুণ করে তুলেছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা না পেয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ পথ ও অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত জেলা হাসপাতাল নেওয়ার পথে নদীতে নৌকাতেই তাঁর মৃত্যু হয়। নিঝুম দ্বীপে শুধু মাতৃস্বাস্থ্য নয়, সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাই নাজুক।

সাধারণ জ্বর, সর্দি থেকে শুরু করে বড় কোনো দুর্ঘটনা হলে চিকিৎসার জন্য দ্বীপবাসীকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা শহরে যেতে হয়। মূলত মৎস্যজীবী ও কৃষক দরিদ্র জনগোষ্ঠীর অনেকের পক্ষেই তা সম্ভব হয় না। আর প্রসূতিদের দ্বীপের ভেতরেও যে চিকিৎসা দেওয়া যাবে, তা–ও সমস্যাসংকুল। নিঝুম দ্বীপের ভেতরে যাতায়াতব্যবস্থা খুব নাজুক। দ্বীপের একমাত্র পাকা সড়কটি জোয়ারের পানির তোড়ে অনেক স্থানে ভেঙে গেছে। সড়কের একাধিক জায়গায় কালভার্ট ভেঙে গেছে জোয়ারের তোড়ে। বহু বছরেও ভাঙা সড়কটি সংস্কার হয়নি। 

নিঝুম দ্বীপে তিনটি কমিউনিটি ক্লিনিক থাকলেও সেখানে চিকিৎসক নেই, প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে, এমনকি স্বাস্থ্যকর্মীরাও নিয়মিত থাকেন না। দ্বীপে নারী স্বাস্থ্যসেবা ভয়াবহ অবস্থা পার করছে। স্থানীয় ফার্মেসি বা কবিরাজদের মাধ্যমে নারীরা চিকিৎসাসেবা নিয়ে থাকেন। বাল্যবিবাহ এই অঞ্চলে বেশি। অপুষ্টি, রক্তস্বল্পতা এবং নিরাপদ প্রসবের অভাবে গর্ভবতী নারীরা মারাত্মক ঝুঁকিতে থাকেন।

আগে মা-মণি প্রকল্পের আওতায় কিছুটা সেবা পাওয়া গেলেও, সেটিও বর্তমানে বন্ধ হয়ে গেছে। নারী চিকিৎসক না থাকার কারণে অনেক নারী সেবা নিতেও পারেন না। নিঝুম দ্বীপের বেশির ভাগ নারী প্রসব-পরবর্তী জটিলতায় ভোগেন। মাতৃত্বজনিত জটিলতা যেমন বেশি, তেমনি বেশি শিশুদের অপুষ্টিও।

এই চরম সংকটের স্থায়ী সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। স্বাস্থ্যসেবার এমন অবস্থা দেখে স্থানীয় ব্যক্তিরা একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ১০ জানুয়ারি ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালের দাবিতে অঞ্চলের বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সিভিল সার্জন জানিয়েছেন যে ১০ শয্যার হাসপাতালের পরিকল্পনা করা হয়েছে। এর আশু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সরকারের উচিত অবিলম্বে এই অঞ্চলে আধুনিক হাসপাতালটি স্থাপন নিশ্চিত করা, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া এবং যাতায়াতব্যবস্থা উন্নত করা। নিঝুম দ্বীপবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত না করা হলে আরও কত রোকসানার জীবন অকালে ঝরে যাবে! 

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rasel

Started This Abedon.

01 February 2025   3.3 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশনের হার যে পর্যায়ে পৌঁছেছে, তাকে কেবল ‘উদ্বেগজনক’ বললে ভুল হবে; এটি এখন... Sign This
পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ—এ তথ্য নতুন নয়। ২০০২ সালে আইন হয়েছে, জরিমানার বিধান আছে, পরিবেশের ক্ষতির বিষয়টিও বহুবার আলোচিত হয়েছে। কিন্তু... Sign This
হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালে মানুষ আসে শারীরিক ভোগান্তি থেকে মুক্তির আশায়, কিন্তু সেই হাসপাতালে আসার পথটাই রোগীদের জন্য আরও বড় ভোগান্তির কারণ হয়ে... Sign This
বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে যাবে?

বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে...

একটি নয়তলা ভবন নির্মাণে কি আট বছর সময় লাগে? বান্দরবান সদর হাসপাতালের ১০০ শয্যাকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্পটি যে... Sign This
হাসপাতালে পানির সংকট

হাসপাতালে পানির সংকট

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী এখানে আসেন। হাসপাতালের... Sign This
স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

গত বছর সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই স্বাস্থ্য সেক্টর কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ প্রশাসনের পুনর্গঠনের... Sign This
স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্যস্ত করিডরে সম্প্রতি এমন একটি দৃশ্য দেখেছি, যা কয়েক সপ্তাহ ধরে আমাকে... Sign This
বেদে শিশুদের টিকাদানে বিলম্ব,প্রচারণা ও সরকারি উদ্যোগ বাড়াতে হবে!!!

বেদে শিশুদের টিকাদানে বিলম্ব,প্রচারণা ও সরকারি উদ্যোগ বাড়াতে...

দেশব্যাপী যখন টাইফয়েডের টিকাদান কর্মসূচি শেষ হলো, তখন গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া গ্রামের বেদে সম্প্রদায়ের যাযাবর পরিবারগুলো এ সম্পর্কে কিছুই... Sign This
আর্সেনিক কমলে জীবন বাঁচে,দরকার নিরাপদ পানীয় জলের ব্যবস্থাপনা

আর্সেনিক কমলে জীবন বাঁচে,দরকার নিরাপদ পানীয় জলের ব্যবস্থাপনা

বাংলাদেশে পানির আর্সেনিক সমস্যা নতুন নয়। তবে ১৭ নভেম্বর ২০২৫-এ প্রকাশিত নিউইয়র্ক ইউনিভার্সিটি ও কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষক দলের ‘জার্নাল অব... Sign This
চিকিৎসাসেবাবঞ্চিত বন্দীরা,কারাগারে চিকিৎসক নিয়োগে কেন গড়িমসি

চিকিৎসাসেবাবঞ্চিত বন্দীরা,কারাগারে চিকিৎসক নিয়োগে কেন গড়িমসি

সাম্প্রতিক বছরগুলোতে কারাগারকে সংশোধনাগার বলার একটা রেওয়াজ চালু হয়েছে আমাদের নীতিনির্ধারকদের মধ্যে। তবে বাস্তবে ঔপনিবেশিক আমলের অমানবিক পরিবেশ থেকে দেশের... Sign This
Loading