খাদ্যসংকটে দেড় কোটি মানুষ,দারিদ্র্য ও বৈষম্য কমাতে কার্যকর উদ্যোগ চাই

অর্থনীতির স্বাস্থ্য যে মোটেই সুবিধাজনক নয়, দেশি ও আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনগুলো সেই বার্তাই দিয়ে আসছিল। দারিদ্র্যের হার বৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা, মূল্যস্ফীতির চাপ—সব মিলিয়ে নাগরিকদের বিশাল একটি অংশকে কায়দা করেই জীবন যাপন করতে হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের তিন সংস্থা যৌথ প্রতিবেদনে খাদ্যনিরাপত্তা ও অপুষ্টি নিয়ে যে তথ্য দিয়েছে, তাতে উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই।

খবর জানাচ্ছে, বুধবার খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের এফএও, ডব্লিউএফপি ও ইউনিসেফের আইপিসি প্রতিবেদনে জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যাগপ্রবণ জেলাগুলোর ১ কোটি ৬০ লাখ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় পড়তে যাচ্ছে। চরম অপুষ্টির শিকার হতে পারে ১৬ লাখ শিশু। দেশের ৩৬টি জেলায় বসবাসকারী ৯ কোটি ৬৬ লাখ মানুষের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে।

খাদ্যঘাটতি, অপুষ্টি ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে মূল্যায়নের জন্য যে পাঁচটি ধাপ নির্ধারণ করা হয়েছে তার তৃতীয় ধাপ, অর্থাৎ সংকটে রয়েছে ১৩ জেলার ১ কোটি ৬০ লাখ মানুষ। এই জেলাগুলোর মধ্যে উপকূলীয়, পাহাড়ি জেলাগুলো যেমন আছে, আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলাও আছে। রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেওয়া কক্সবাজার জেলাও রয়েছে।

সার্বিকভাবে গত বছরের তুলনায় এ বছর খাদ্যসংকটে থাকা মানুষের সংখ্যা কিছুটা কমলেও প্রাথমিকভাবে যে কারণগুলো এই পরিস্থিতি তৈরি করছে, তার সবগুলোই বিদ্যমান রয়েছে। অর্থনৈতিক মন্দা, জলবায়ু বিপর্যয়, তহবিলের ঘাটতি, খাদ্যবৈচিত্র্যের অভাব—এই কারণগুলো বিশ্লেষণ করলে এই পরিস্থিতি মোকাবিলায় যে ধরনের পরিকল্পনা ও ব্যবস্থাপনা দরকার, নীতিনির্ধারণী জায়গায় তার বিস্তর ঘাটতি দেখা যায়। তবে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা গেলে অর্থনীতিতে গতিসঞ্চার করা যেমন সম্ভব নয়, মানুষকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের করে আনাও দুরূহ। রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় যে বহুমাত্রিক সংকট ডেকে আনতে পারে, খাদ্যনিরাপত্তার ঝুঁকি তার বড় একটা দৃষ্টান্ত।

প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ডিসেম্বরের মধ্যে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ ৬০ হাজার মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার জরুরি অবস্থায় পড়তে পারে। কক্সবাজারে, বিশেষ করে উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দারা সবচেয়ে বেশি খ্যাদ্যসংকটে পড়তে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই জেলার ৩০ শতাংশ মানুষ খাদ্যসংকটের সম্মুখীন। ফলে কক্সবাজারসহ অত্যধিক ঝুঁকিতে থাকা ১৩ জেলাকে নিয়ে সরকারের আশু বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। প্রতিটি জেলায় খাদ্যনিরাপত্তাহীনতার মূল কারণগুলো চিহ্নিত করে তার সমাধান করতে হবে। বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও প্রাকৃতিকভাবে দুর্গম জেলাগুলোতে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। কৃষির বহুমুখীকরণের পাশাপাশি কৃষকেরা যাতে তাঁদের ফসলের ন্যায্যমূল্য পান, সেদিকেও সরকারকে নজর দিতে হবে।

যৌথ প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৮টি দুর্যোগপ্রবণ জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১৬ লাখ শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন হচ্ছে। ১ লাখ ১৭ হাজার অন্তঃসত্ত্বা ও শিশুকে বুকের দুধ পান করানো মা তীব্র অপুষ্টিতে ভুগতে যাচ্ছে। মা ও শিশুর অপুষ্টিতে ভোগার প্রভাব বহুমুখী ও দীর্ঘমেয়াদি। অপুষ্টি নিয়ে বেড়ে ওঠা শিশু পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। ফলে অর্থনীতিও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে না।

খাদ্যনিরাপত্তাহীনতা ও অপুষ্টির এই তথ্য কারও জন্যই স্বস্তিদায়ক নয়। সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি উদ্যোক্তা সবাইকেই খাদ্যনিরাপত্তাহীনতা ও অপুষ্টি কমাতে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। দারিদ্র্য ও বৈষম্য কমাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rocky Ahmed

Started This Abedon.

01 November 2025   3.5 K

0 have signed. Let’s get to 10,000 !

0%
Treands

At 10,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading