খুলনায় অবৈধ ইটভাটা ,উচ্ছেদের পর ফের চালু করতে দেওয়া যাবে না

খুলনার পাইকগাছার চাঁদখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ও কাঠভিত্তিক কয়লার চুল্লি উচ্ছেদ করেছিল প্রশাসন। অবৈধ ওই স্থাপনাগুলো ছিল প্রাণ ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে খবরে এসেছে, উচ্ছেদ করা অবৈধ স্থাপনা মেরামত করে সেখানে আবারও শুরু হয়েছে চুল্লির কাজ। ফলে এই ধরনের অভিযানের স্থায়িত্ব ও প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। 

চাঁদখালী অঞ্চলে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে কয়লার চুল্লি ও ইটভাটা চলেছে। প্রশাসনের অভিযানে ছিল ইতিবাচক পদক্ষেপ। তবে স্থানীয় মানুষের বক্তব্যে যে বাস্তবতা উঠে এসেছে, তা বেশ উদ্বেগের। শ্রমিকেরা জানেন কাজটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ধোঁয়া আর ছাইয়ের মধ্যে কাজ করলে শরীর দ্রুত সক্ষমতা হারায়। তবু বিকল্প আয়ের পথ না থাকায় তাঁরা এ কাজেই ফিরে যেতে বাধ্য হন। ভাঙা চুল্লির পাশে দাঁড়িয়ে কেউ কেউ বলছেন, আবার এখানেই কারখানা হবে। এই কথার ভেতর আছে দারিদ্র্য, অনিশ্চয়তা আর রাষ্ট্রীয় ব্যবস্থার সীমাবদ্ধতার স্বীকারোক্তি। 

পরিবেশের ক্ষতির চিত্রও স্পষ্ট। প্রতি মাসে বিপুল পরিমাণ কাঠ পোড়ানো হয়েছে। এতে বায়ুদূষণ বেড়েছে। আশপাশে ফসলের ফলন কমেছে। শ্বাসকষ্টসহ নানা রোগ বাড়ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এর পাশাপাশি কপোতাক্ষ নদের বেড়িবাঁধ কেটে মাটি নেওয়ার ফলে নদী ও বাঁধের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এসব কর্মকাণ্ড শুধু পরিবেশ নয়, জননিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলেছে। আশপাশে স্কুল, মাদ্রাসা থাকার পরও এই অবৈধ স্থাপনা দীর্ঘদিন টিকে কীভাবে ছিল—এই প্রশ্ন প্রশাসনিক নজরদারির ঘাটতির দিকেই ইঙ্গিত করে।

আরেকটি বাস্তবতা হলো, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে প্রভাবশালী মহলের যোগসূত্রের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে অভিযান হলেও তা নিয়মিত ছিল না। অভিযানের নামে কিছু অবকাঠামো ভেঙে ছবি তুলে চলে যাওয়ার নজির রয়েছে। ফলে ভাঙা স্থাপনা আবার গড়ে উঠেছে। এই চক্র ভাঙতে না পারলে একের পর এক অভিযান কেবল সাময়িক স্বস্তি দেবে; দীর্ঘমেয়াদি সমাধান আসবে না।

এই প্রেক্ষাপটে প্রয়োজন ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগ। নিয়মিত নজরদারি ছাড়া উচ্ছেদ কার্যক্রম অর্থহীন হয়ে পড়ে। একই সঙ্গে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা জরুরি। শুধু নিষেধাজ্ঞা আর উচ্ছেদ দিয়ে সমস্যার মূল সুরাহা হয় না। পরিবেশ রক্ষা ও মানুষের জীবিকা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য না আনলে অবৈধ কর্মকাণ্ড অন্য রূপে ফিরে আসবে। 

পাইকগাছার অভিযানের ঘোষিত লক্ষ্য যদি সত্যিই পরিবেশ ও জনস্বার্থ রক্ষা হয়, তবে সেটি কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। ধারাবাহিকতা, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলেই কেবল এ ধরনের অভিযান অর্থবহ হবে। নইলে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আবারও নতুন চুল্লি ওঠার আশঙ্কা থেকেই যাবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Taskin Ahmed

Started This Abedon.

25 January 2026   4.3 K

0 have signed. Let’s get to 2,000 !

0%
Treands

At 2,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

প্লাস্টিকের বিকল্প,সুপারিগাছের খোলের সম্ভাবনা কাজে লাগান

প্লাস্টিকের বিকল্প,সুপারিগাছের খোলের সম্ভাবনা কাজে লাগান

প্লাস্টিক ও পলিথিনের ওপর মানুষ দিন দিন এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে তা থেকে মুক্তি পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।... Sign This
পেকুয়া–বাঁশখালীর ভাঙা সাঁকো,স্থায়ী অবকাঠামো নির্মাণ করা দরকার

পেকুয়া–বাঁশখালীর ভাঙা সাঁকো,স্থায়ী অবকাঠামো নির্মাণ করা দরকার

কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালীর মধ্যে সংযোগকারী বাঁশের সাঁকোটি ভেঙে পড়ার দুই মাস পার হলেও এখনো মেরামত করা হয়নি। ফলে... Sign This
টেংরাগিরি ইকোপার্ক,অবহেলায় নষ্ট হচ্ছে সম্ভাবনার দ্বার

টেংরাগিরি ইকোপার্ক,অবহেলায় নষ্ট হচ্ছে সম্ভাবনার দ্বার

প্রকৃতি সংরক্ষণ, প্রাণবৈচিত্র্য রক্ষা এবং মানুষকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসার লক্ষ্য নিয়ে মূলত ইকোপার্ক গড়ে তোলা হয়। ফলে ইকোপার্ককে ঘিরে... Sign This
কাপ্তাই হ্রদে রিসোর্ট,পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত হোক

কাপ্তাই হ্রদে রিসোর্ট,পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত হোক

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির পর্যটনের সবচেয়ে বড় আকর্ষণ কাপ্তাই হ্রদ। একটা সময় এ হ্রদকে ঘিরে রাঙামাটিতে পর্যটকদের বেশি ভিড় জমলেও পরে... Sign This
যশোরে কম উচ্চতার সেতু, আর কত নদীর সর্বনাশ ঘটবে?

যশোরে কম উচ্চতার সেতু, আর কত নদীর সর্বনাশ...

যশোরে একের পর এক নদীর সর্বনাশ ঘটিয়েছে কম উচ্চতার ও অপরিকল্পিতভাবে নির্মিত সেতু ও কালভার্ট। যশোরে কম উচ্চতার ১১ সেতুতে... Sign This
চট্টগ্রাম মহানগর: জলাবদ্ধতার সমাধান কীভাবে হতে পারে ?

চট্টগ্রাম মহানগর: জলাবদ্ধতার সমাধান কীভাবে হতে পারে ?

জলাবদ্ধতার কারণগুলো১. অপরিকল্পিত নগরায়ণ: দ্রুত বর্ধিষ্ণু চট্টগ্রাম নগর বেড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। এতে পানিনিষ্কাশনের বা পানি ধারণের এলাকা ক্রমেই সংকুচিত হয়েছে... Sign This
টেংরাগিরি বনাঞ্চল, অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

টেংরাগিরি বনাঞ্চল, অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনের অবস্থান বরগুনার তালতলী উপজেলায়। সেই টেংরাগিরি বনাঞ্চল নিঃশেষ হওয়ার পথে। বনরক্ষীদের সহায়তায় স্থানীয়... Sign This
সিআরবির গাছ হুমকিতে,বন বিভাগ ও রেলওয়ের উদ্যোগ দরকার

সিআরবির গাছ হুমকিতে,বন বিভাগ ও রেলওয়ের উদ্যোগ দরকার

চট্টগ্রাম শহরের অন্যতম জনপরিসর সিআরবি এলাকা। প্রাণ–প্রকৃতিসমৃদ্ধ এলাকাটি শহরের ফুসফুস হিসেবে খ্যাত। এলাকাটিতে আছে অনেকগুলো বড় বড় গর্জন ও শিরীষগাছ।... Sign This
নওগাঁয় ছোট যমুনা,বর্জ্যের দূষণে নদীটি টিকে থাকবে তো?

নওগাঁয় ছোট যমুনা,বর্জ্যের দূষণে নদীটি টিকে থাকবে তো?

দেশের নদ-নদীর বিপন্ন হওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে নাগরিকদের জন্য কোনো কার্যকর বর্জ্য ব্যবস্থা না থাকা। ফলে জেলা-উপজেলার মফস্‌সল... Sign This
সাজেকে ৯৪ স্থাপনা ভস্মীভূত,পর্যটনকেন্দ্রে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করুন

সাজেকে ৯৪ স্থাপনা ভস্মীভূত,পর্যটনকেন্দ্রে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মতো অন্যতম প্রধান পর্যটনকেন্দ্রে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ড শুধু ক্ষয়ক্ষতির পরিসংখ্যানের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং এটি... Sign This
Loading