চট্টগ্রাম জেনারেল হাসপাতাল,স্বাস্থ্যসেবার ঐতিহ্য ফিরিয়ে আনুন

চট্টগ্রাম মহানগরীতে বড় দুটি সরকারি হাসপাতাল—একটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল আর একটি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। কিন্তু হাসপাতাল দুটিতে দীর্ঘদিন ধরে বিরাজ করছে স্বাস্থ্যসেবার বৈপরীত্য। একদিকে চমেক হাসপাতালের ২ হাজার ২০০ শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় সাড়ে ৩ হাজার রোগীর চাপ, অন্যদিকে জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার অর্ধেকের বেশি ফাঁকা পড়ে থাকে। জনগণের অর্থের অপচয় ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এমন সমস্যা তৈরি হয়েছে।

জেনারেল হাসপাতাল সর্বশেষ ২০১২ সালে ২৫০ শয্যায় উন্নীত হলেও এর জনবল কাঠামো এখনো ১৯৮৬ সালের ১০০ শয্যার ভিত্তিতে রয়ে গেছে; অর্থাৎ প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স রয়েছেন মাত্র তিন ভাগের এক ভাগ। যখন পর্যাপ্ত নার্স বা চিকিৎসককে সহজে পাওয়া যায় না, তখন রোগীর ভর্তি না হওয়াটাই স্বাভাবিক। এই জনবলসংকটের পাশাপাশি রয়েছে জরাজীর্ণ অবকাঠামো এবং যন্ত্রপাতির তীব্র অভাব। ভবনের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়ছে, ফাটল ধরছে। সবচেয়ে বড় কথা, এমআরআই মেশিন নষ্ট এবং ইকোকার্ডিওগ্রাফি মেশিন প্রায়ই অচল। বাজেট বরাদ্দ না থাকার অজুহাতে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কেনা সম্ভব হচ্ছে না। চট্টগ্রামের মতো বড় শহরে একটি ২৫০ শয্যার হাসপাতাল যদি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবার জন্য নার্স-চিকিৎসক নিশ্চিত না করতে পারে, তবে কেন একজন রোগী সেখানে ভর্তি হতে চাইবেন?

নগরীর আন্দরকিল্লা এলাকার রংমহল পাহাড়ের ওপর হাসপাতালটির অবস্থানের কারণে রাতের বেলা পাহাড়ি পথে মাদকসেবী ও বহিরাগতদের আনাগোনা থাকে, যা ছিনতাই এবং নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করে। একজন রোগী সুস্থ হতে এসে যদি রাতে নিজের বা পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তবে তিনি অবশ্যই অন্য কোথাও চলে যাবেন। সেখানে আনসার সদস্য নিয়োজিত করার কথা থাকলেও অনুমোদনগত প্রক্রিয়ার কারণে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।

জেনারেল হাসপাতালে এভাবে শয্যা খালি পড়ে থাকায় চমেক হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। যেমন চমেকে শিশু ওয়ার্ডে প্রতিটি শয্যায় কয়েকজন করে রোগী থাকে, কিন্তু জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে অনেক শয্যা পুরোপুরি খালিই থাকে। এ বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ২ লাখ ৭০ হাজার রোগী হাসপাতালের বহির্বিভাগ (বহির্বিভাগ) থেকে সন্তুষ্টচিত্তে সেবা নিয়েছেন, তখন বোঝা যায় সেবার গুণগত মান খারাপ নয়; বরং হাসপাতালে ভর্তির পরিবেশই খারাপ।

এই হাসপাতালকে পুনরুজ্জীবিত করা এখন জরুরি। এর জন্য দরকার সুনির্দিষ্ট ও সমন্বিত পদক্ষেপ। জনবলসংকট নিরসন, যন্ত্রপাতির আধুনিকায়ন, ভবন সংস্কার, আনসার সদস্য নিয়োজিত করা ইত্যাদি পদক্ষেপ আন্তরিকতার সঙ্গেই নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে?


Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Nazma Akter

Started This Abedon.

06 November 2025   4.1 K

0 have signed. Let’s get to 20,000 !

0%
Treands

At 20,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মাতুয়াইল ল্যান্ডফিল,বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন

মাতুয়াইল ল্যান্ডফিল,বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন

একটি দেশের রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কতটা খারাপ হতে পারে, তার নগ্ন দৃষ্টান্ত হতে পারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার প্রধান কেন্দ্র মাতুয়াইল... Sign This
জলাতঙ্কের টিকা,গাজীপুরসহ সারা দেশের সংকট নিরসন করুন

জলাতঙ্কের টিকা,গাজীপুরসহ সারা দেশের সংকট নিরসন করুন

গাজীপুরের শ্রীপুরে ছয় মাস ধরে জলাতঙ্ক (র‍্যাবিস) টিকার তীব্র সংকট চলছে। এটি শুধু একটি জেলার সমস্যা নয়, সারা দেশে অনেক... Sign This
নিপাহ ভাইরাস,আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে প্রশাসনের

নিপাহ ভাইরাস,আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে প্রশাসনের

বাংলাদেশে নিপাহ ভাইরাস এখন আর কেবল একটি মৌসুমি রোগ নয়; বরং এটি এক ভয়াবহ ও অপ্রতিরোধ্য প্রাণঘাতী সংকটে রূপ নিয়েছে।... Sign This
অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশনের হার যে পর্যায়ে পৌঁছেছে, তাকে কেবল ‘উদ্বেগজনক’ বললে ভুল হবে; এটি এখন... Sign This
পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ—এ তথ্য নতুন নয়। ২০০২ সালে আইন হয়েছে, জরিমানার বিধান আছে, পরিবেশের ক্ষতির বিষয়টিও বহুবার আলোচিত হয়েছে। কিন্তু... Sign This
হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালে মানুষ আসে শারীরিক ভোগান্তি থেকে মুক্তির আশায়, কিন্তু সেই হাসপাতালে আসার পথটাই রোগীদের জন্য আরও বড় ভোগান্তির কারণ হয়ে... Sign This
বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে যাবে?

বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে...

একটি নয়তলা ভবন নির্মাণে কি আট বছর সময় লাগে? বান্দরবান সদর হাসপাতালের ১০০ শয্যাকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্পটি যে... Sign This
হাসপাতালে পানির সংকট

হাসপাতালে পানির সংকট

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী এখানে আসেন। হাসপাতালের... Sign This
স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

গত বছর সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই স্বাস্থ্য সেক্টর কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ প্রশাসনের পুনর্গঠনের... Sign This
স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্যস্ত করিডরে সম্প্রতি এমন একটি দৃশ্য দেখেছি, যা কয়েক সপ্তাহ ধরে আমাকে... Sign This
Loading