জুলাই সনদ বাস্তবায়ন সরকারকে এখন বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে

রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকার যে সাত দিন সময় বেঁধে দিয়েছিল, তা শেষ হচ্ছে আজ সোমবার। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে মতভিন্নতার কারণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ৩ নভেম্বর উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসে এ বিষয়ে সমঝোতার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছিল।

সরকারের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক এবং তাতে রাজনৈতিক অনিশ্চয়তা কাটবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ৪ নভেম্বর আমরা সম্পাদকীয় ছেপেছিলাম। রাজনৈতিক বিশ্লেষকেরাও তাঁদের অভিমতে এ বিষয়ে সংশয় প্রকাশ করেন। বাস্তবেও রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে সমঝোতার সম্ভাবনাটা ক্ষীণ বলেই প্রতীয়মান হচ্ছে। ফলে জাতীয় নির্বাচন ঘিরে যাতে নতুন কোনো অনিশ্চয়তা তৈরি না হয়, সেদিকে লক্ষ রেখেই অন্তর্বর্তী সরকারকে এখন বিচক্ষণ ও সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে।

অন্তর্বর্তী সরকার সমঝোতায় পৌঁছানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর দেওয়ার পর কোনো কোনো রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে সেটা ফলপ্রসূ হয়নি; বরং এ সময়ে বড় দলগুলোর মধ্যে উল্টো দূরত্ব বেড়েছে। খবর জানাচ্ছে, আলোচনার জন্য জামায়াতে ইসলামী এবং নয়টি দলের দিক থেকে উদ্যোগ নেওয়া হলেও, বিএনপি এ ব্যাপারে আগ্রহ দেখায়নি। বিএনপি রাজনৈতিক দলের নেওয়া উদ্যোগে আলোচনায় বসতে রাজি নয়, অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলে তবেই আলোচনায় বসবে। জামায়াত ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি কঠোর বক্তব্যে রাজনৈতিক বিরোধটাও তীব্র হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সমঝোতার উদ্যোগ যখন চলছে, তখন জামায়াত, ইসলামী আন্দোলনসহ আট দল পাঁচ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় সমাবেশ ডেকেছে।

প্রশ্ন হলো, বড় রাজনৈতিক দলগুলো যদি নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে তারা কীভাবে সমঝোতায় পৌঁছাবে? শুধু মুখে সমঝোতার কথা বললে তো হবে না, বাস্তবে প্রতিটি দলকেই কিছুটা ছাড় দিতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমে যেখানে একটা মতৈক্যে পৌঁছানো সম্ভব, সেখানে রাজনৈতিক কর্মসূচি বিরোধকেই শুধু উসকে দিতে পারে। রাজনৈতিক দলগুলোকে অবশ্যই চব্বিশের গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্বশীল আচরণ পালন করতে হবে।

ছাত্র-জনতার আত্মত্যাগ বাংলাদেশের সামনে স্বৈরতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসন থেকে বেরিয়ে গণতান্ত্রিক পথে উত্তরণযাত্রার বড় এক সুযোগ এনে দিয়েছে। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনই সেই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পরপর তিনটি নির্বাচনে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগবঞ্চিত নাগরিকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় নির্বাচনের জন্য। বিনিয়োগ, অর্থনৈতিক গতিশীলতা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো অতি সংবেদনশীল বিষয়গুলো এ নির্বাচনের সঙ্গে যুক্ত থাকায় ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিকল্প নেই।

রাজনৈতিক দলগুলোকে এটা বিস্মৃত হলে চলবে না যে সব শ্রেণি ও মত–পথের মানুষের সমর্থন নিয়েই তারা শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়েছে। ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনার প্রক্রিয়া শেষে দলগুলোও জুলাই সনদে স্বাক্ষর করেছে। একসঙ্গে প্রায় ৩০টি রাজনৈতিক দল বসে এ রকম একটি ঐকমত্যে পৌঁছানো বাংলাদেশের ইতিহাসে বিরল ও অনন্য। এরপরও যদি সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, তার চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে।

রাজনৈতিক দলগুলোর মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার জন-আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশাকে বিবেচনায় নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও গণভোট প্রশ্নে বিচক্ষণ সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলোকেও নাগরিক ও দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সরকার, রাজনৈতিক দল—সবাই দায়িত্বশীল আচরণ করবে, সেটাই প্রত্যাশিত।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Sabbir

Started This Abedon.

10 November 2025   3.4 K

0 have signed. Let’s get to 15,000 !

0%
Treands

At 15,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
Loading