নিরাপদ ঈদযাত্রা,সতর্ক থাকতে হবে সড়ক বিভাগ ও পুলিশকে

প্রতিবছর ঈদযাত্রায় যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়। প্রথমত, একসঙ্গে অনেক বেশি যানবাহন সড়কে নামার কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। সড়কে নির্মাণকাজ চলতে থাকলে পরিস্থিতি আরও অসহনীয় অবস্থায় চলে যায়। দ্বিতীয়ত, যানজটের সুযোগে একশ্রেণির দুর্বৃত্ত যাত্রীবাহী যানবাহনে ছিনতাই, ডাকাতি করে থাকে। এতে আনন্দের ঈদযাত্রা পরিণত হয় বিষাদে।

এ অবস্থার উত্তরণে সম্প্রতি রাজধানীর বিদ্যুৎ ভবনে আন্তমন্ত্রণালয় বৈঠকে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক–মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঈদুল ফিতরে মহাসড়কের যানজট হতে পারে, এমন ১৫৯টি সম্ভাব্য স্পট চিহ্নিত করা হয়েছে। যানজটের আশঙ্কায় জননিরাপত্তা বিভাগ এসব স্পটে ঈদের আগে ও পরে বিশেষ দৃষ্টি রাখতে সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে।

এ ছাড়া জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ করিডরগুলোর সড়ক ঈদের সাত দিন আগেই মেরামত বা সংস্কার করতে বলা হয়েছে। এর মধ্যে আছে ঢাকা–বাইপাস (মদনপুর-ভুলতা-ভোগড়া-এন-১০৫), নবীনগর-চন্দ্রা (এন-৪৫০), ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ (এন-৩), ঢাকা-জয়দেবপুর (এন-৩), ঢাকা (ভোগড়া)-চন্দ্রা-এলেঙ্গা, এলেঙ্গা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা, ভাঙ্গা-বরিশাল। এ ছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা সড়কগুলো মেরামত করা জরুরি বলে জানানো হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ঈদে ১ কোটি ২০ লাখের মতো মানুষ ঢাকা ছেড়ে যান এবং ৩০ লাখের মতো মানুষ ঢাকায় আসেন। এই দেড় কোটি মানুষের ঈদ আনন্দের যাতায়াত যাতে নিরানন্দ না হয়, সে বিষয়ে সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কেবল ঢাকা নয়, অন্যান্য মহানগরের যাত্রীদের প্রতিও নজর রাখতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের আশঙ্কা বেশি। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাজার বসে যানজট সৃষ্টি হয়। লালমনিরহাট-বুড়িমারী দুই লেনের সড়কের অবস্থাও ভালো নয়। ঈদের আগে মেরামত না করলে যান চলাচল থমকে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন লালমনিরহাট, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসকেরা।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৭০০ পুলিশ সদস্য কাজ করবেন। তঁাদের দাবি, ৩৮ থেকে ৩৯টি সড়কের অবস্থা খুবই খারাপ। যেগুলো দ্রুত মেরামত করা দরকার।

সমস্যা হলো, মহাসড়কগুলোর মেরামত ও প্রশস্তকরণের কাজ ঈদের আগে শেষ করা হয় না। অসমাপ্ত সড়কে যেমন যানজট বেড়ে যায়, তেমনি দুর্ঘটনা, ছিনতাই, ডাকাতির ঝুঁকিও থাকে। একশ্রেণির পরিবহনমালিক ঈদকে দেখেন বাড়তি মুনাফার সুযোগ হিসেবে। তাঁরা বেশি বেশি ট্রিপ দেওয়ার জন্য চালকদের প্রলুব্ধ করেন। অনেক সময় একনাগাড়ে চালকদের ১৫–১৬ ঘণ্টা কাজ করানো হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

ঢাকা শহর থেকে ১ কোটি ২০ লাখ মানুষ যে ঈদের সময় বাইরে যান, তাঁদের বেশির ভাগ কর্মজীবী। ঈদের ছুটি আগে–পরে দিয়েও যানজটের চাপ কমানো যেতে পারে। আমাদের কর্মসংস্কৃতি হলো বৈঠকে অনেক ভালো সিদ্ধান্ত নেওয়া হলেও কার্যকর করা হয় না। ঈদের বাকি দুই সপ্তাহের কম। এই সময়ে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা দুটি বিষয়েই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

ঈদে মানুষের আসা ও যাওয়ার পথে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে এবং সবার ঈদযাত্রা নিরাপদ হবে, এটাই প্রত্যাশিত। ডিএমপি সহায়ক পুলিশ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বড় বড় অনুষ্ঠান পাহারা দেওয়ার চেয়ে তাদের জননিরাপত্তার কাজে ব্যবহার করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে আশা করি।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rumi Khatun

Started This Abedon.

19 March 2025   2.7 K

0 have signed. Let’s get to 75,000 !

0%
Treands

At 75,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মাতুয়াইল ল্যান্ডফিল,বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন

মাতুয়াইল ল্যান্ডফিল,বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন

একটি দেশের রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কতটা খারাপ হতে পারে, তার নগ্ন দৃষ্টান্ত হতে পারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার প্রধান কেন্দ্র মাতুয়াইল... Sign This
জলাতঙ্কের টিকা,গাজীপুরসহ সারা দেশের সংকট নিরসন করুন

জলাতঙ্কের টিকা,গাজীপুরসহ সারা দেশের সংকট নিরসন করুন

গাজীপুরের শ্রীপুরে ছয় মাস ধরে জলাতঙ্ক (র‍্যাবিস) টিকার তীব্র সংকট চলছে। এটি শুধু একটি জেলার সমস্যা নয়, সারা দেশে অনেক... Sign This
নিপাহ ভাইরাস,আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে প্রশাসনের

নিপাহ ভাইরাস,আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে প্রশাসনের

বাংলাদেশে নিপাহ ভাইরাস এখন আর কেবল একটি মৌসুমি রোগ নয়; বরং এটি এক ভয়াবহ ও অপ্রতিরোধ্য প্রাণঘাতী সংকটে রূপ নিয়েছে।... Sign This
অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশনের হার যে পর্যায়ে পৌঁছেছে, তাকে কেবল ‘উদ্বেগজনক’ বললে ভুল হবে; এটি এখন... Sign This
পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ—এ তথ্য নতুন নয়। ২০০২ সালে আইন হয়েছে, জরিমানার বিধান আছে, পরিবেশের ক্ষতির বিষয়টিও বহুবার আলোচিত হয়েছে। কিন্তু... Sign This
হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালে মানুষ আসে শারীরিক ভোগান্তি থেকে মুক্তির আশায়, কিন্তু সেই হাসপাতালে আসার পথটাই রোগীদের জন্য আরও বড় ভোগান্তির কারণ হয়ে... Sign This
বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে যাবে?

বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে...

একটি নয়তলা ভবন নির্মাণে কি আট বছর সময় লাগে? বান্দরবান সদর হাসপাতালের ১০০ শয্যাকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্পটি যে... Sign This
হাসপাতালে পানির সংকট

হাসপাতালে পানির সংকট

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী এখানে আসেন। হাসপাতালের... Sign This
স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

গত বছর সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই স্বাস্থ্য সেক্টর কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ প্রশাসনের পুনর্গঠনের... Sign This
স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্যস্ত করিডরে সম্প্রতি এমন একটি দৃশ্য দেখেছি, যা কয়েক সপ্তাহ ধরে আমাকে... Sign This
Loading