পানিবন্দী হাজারো মানুষ,ফেনী-নোয়াখালীতে কার্যকর পদক্ষেপ নিন

নোয়াখালী ও ফেনী—দেশের এই দুটি গুরুত্বপূর্ণ জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা আবারও প্রমাণ করে দিল, দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের দুর্বলতা কতটা প্রকট। হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী, সহায়-সম্বল হারিয়েছেন অনেকে, আর ফসলি জমি থেকে মৎস্য খাত পর্যন্ত বিস্তৃত হয়েছে শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে হাজারো মানুষের স্বপ্নভঙ্গ, অনিশ্চিত ভবিষ্যৎ আর চাপা কান্না। এমন পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করে।

প্রতিবেদন জানাচ্ছে, নোয়াখালীতে ২৪০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে, যার বেশির ভাগই মৎস্য খাতে—প্রায় ১৩৫ কোটি টাকা। কৃষকের চোখের সামনে ভেসে গেছে সোনালি স্বপ্ন, আমন ধানের বীজতলা নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে তাঁদের। অন্যদিকে ফেনীতেও প্রায় ১৪৬ কোটি টাকার ক্ষতি হয়েছে, যার প্রায় ৯০ কোটি টাকাই সড়কের। রাস্তাঘাট ভেঙে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত, বেড়িবাঁধ ভেঙে জনবসতি প্লাবিত হয়েছে। গত বছরের ২ হাজার ৮৬৬ কোটি টাকার ক্ষতির পর এ বছরও এমন বিশাল অঙ্কের ক্ষতি মেনে নেওয়া যায় না।

বারবার কেন একই চিত্র? প্রতিবছর বর্ষা এলেই আমরা বন্যার কবলে পড়ি, তারপর শুরু হয় ক্ষয়ক্ষতির হিসাব–নিকাশ। কিন্তু এই দুর্দশার স্থায়ী সমাধানে আমরা কতটুকু এগোতে পেরেছি? নোয়াখালী খাল দিয়ে পানি নামার ধীরগতির কারণে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে, যা স্থানীয় লোকজনের দুর্ভোগ বাড়াচ্ছে। ফেনীতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি লোকালয়ে ঢুকে পড়ছে। এসব বাঁধ মেরামতে আর বিলম্ব নয়। নিতে হবে দ্রুত পদক্ষেপ। প্রতিটি উপজেলায় খালগুলো পুনরুদ্ধার করতে হবে। আর কোনো পুকুর হারিয়ে যেতে দেওয়া যাবে না।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন জানিয়েছেন, বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং নতুন করে ত্রাণ বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু কেবল ত্রাণ বিতরণে সমস্যার সমাধান হবে না। আমাদের প্রয়োজন, একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নদী খনন, বেড়িবাঁধ শক্তিশালীকরণ, উন্নত নিষ্কাশনব্যবস্থা এবং আধুনিক বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

নোয়াখালী ও ফেনীর মতো জেলাগুলোয় অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে পানি নেমে যেতে বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় লোকজন নিয়মনীতির তোয়াক্কা না করে ঘরবাড়ি তুলছেন। রাস্তাঘাটও হচ্ছে পরিকল্পনাহীন। পৌর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ মিলে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। পানি নেমে যাওয়ার পথ তৈরি করতে হবে। সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে। পানিবন্দী মানুষদেরও বুঝতে হবে, নিজেদের ভুলেও তাঁরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দেশের ওই অঞ্চল এখন বন্যাপ্রবণ হয়ে উঠেছে, ফলে এ এলাকার দিকে বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rasel Rana

Started This Abedon.

19 July 2025   4.9 K

0 have signed. Let’s get to 50,000 !

0%
Treands

At 50,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading