প্রকল্পে গাফিলতি, মেহেরপুরের সড়কটিতে আর কত দুর্ভোগ ???

দেশের উন্নয়ন প্রকল্প নিয়ে যে সমালোচনাটি সবার আগে চলে আসে, তা হলো যথাযথ সম্ভাব্যতা যাচাই না হওয়া। মেহেরপুরের একটি আঞ্চলিক সড়ক সংস্কার নিয়েও অভিযোগ উঠেছে যথাযথ সম্ভাব্যতা যাচাই না হওয়ার। এতে প্রকল্পের অর্থ অপচয় ছাড়াও সুফলভোগী মানুষ তাঁদের ওপর দুর্ভোগ নেমে আসার আশঙ্কা , প্রতিবেদন জানাচ্ছে, মেহেরপুরের কায়েমকাটা-কাথুলী আঞ্চলিক সড়কটি নিয়ে এক যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। আট কিলোমিটারের এই সড়কের বেশির ভাগ স্থানে ইট-খোয়া উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। প্রতি বর্ষায় সড়কটি দিয়ে চলাচলে অবর্ণনীয় ভোগান্তি তৈরি হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারি মাসে ৯ কোটি ৪ লাখ টাকার বরাদ্দে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়।

চলতি বছর বর্ষা আসার আগেই মে মাসের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। তবে প্রায় আড়াই মাস পেরিয়েও সড়কের কোথাও সংস্কারের কাজ শুরু হয়নি। জলাবদ্ধতা নিরসনে সড়কে নর্দমা তৈরির প্রাথমিক কাজ কেবল শুরু হয়েছে। সেই নর্দমা নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের ভাষ্য, সড়কের যেসব স্থানে প্রতি বর্ষায় জলাবদ্ধতা তৈরি হয়, সেখানে তা নির্মাণ করা হচ্ছে না, করা হচ্ছে সড়কের উঁচু স্থানে। এতে জলাবদ্ধতার কোনো সমাধান তো হবেই না, উল্টো প্রকল্পের টাকাটা গচ্চা যাবে। স্থানীয় লোকজন এ–ও আশঙ্কা করছেন, ঢিমেতালে কাজ চলার কারণে বর্ষার আগে কোনোভাবেই কাজ শেষ হবে না। ফলে প্রকল্পের মেয়াদ আবার বাড়িয়েও দুর্ভোগ শেষ হবে না।

এ ব্যাপারে ঠিকাদারের বক্তব্য হচ্ছে, সওজের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী নর্দমা নির্মাণের কাজ চলছে। এখানে ঠিকাদারের কোনো গাফিলতি নেই। অন্যদিকে সওজের জেলা নির্বাহী প্রকৌশলীও দাবি করছেন, সওজ কয়েক দফা এলাকায় নর্দমা নির্মাণের জন্য স্থান নির্বাচন করেছে। 

এখানে কোনো গাফিলতি বা অনিয়ম হয়নি। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, এলাকাবাসীর দাবি অনুযায়ী জলাবদ্ধ স্থানে নর্দমা নির্মাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। এরপরও উঁচু স্থানে নর্দমা নির্মাণ করা হচ্ছে।

আমরা জেলা নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের কথায় আশ্বস্ত হতে চাইলেও এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যানের বক্তব্যের কারণে তা হতে পারছি না। আমরা আশা করব, সড়ক নির্মাণে এলাকাবাসীর দাবি ও সড়কের বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হবে। প্রকল্পটিও দ্রুত শেষ করা হবে এবং এর সুফলও নিশ্চিত করা হবে। এটি অহেতুক অর্থ অপচয়ের প্রকল্প যেন না হয়।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rubel Khan

Started This Abedon.

18 March 2024   3.1 K

0 have signed. Let’s get to 500,000 !

0%
Treands

At 500,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
Loading