মাতুয়াইল ল্যান্ডফিল,বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন

একটি দেশের রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কতটা খারাপ হতে পারে, তার নগ্ন দৃষ্টান্ত হতে পারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার প্রধান কেন্দ্র মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল। ময়লার ভাগাড়টি নিয়ে অভিযোগের অন্ত নেই। এটি এখন দক্ষিণ ঢাকার বাসিন্দাদের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভয়াবহ আগুন এবং তার পরবর্তী বিষাক্ত ধোঁয়া ডেমরা ও মাতুয়াইল এলাকার আকাশকে যে ধূসর চাদরে ঢেকে দিয়েছে, তা বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের শঙ্কা তৈরি করেছে। রাজধানীর পরিবেশ ও বায়ুদূষণে ময়লার ভাগাড়গুলো যে উদ্বেগ তৈরি করেছে, তা কোনোভাবে অগ্রাহ্য করার সুযোগ নেই।

১৮১ একর এলাকাজুড়ে বিস্তৃত এই ল্যান্ডফিলটি বর্তমানে একটি ‘বিপজ্জনক হটস্পট’। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এখান থেকে প্রতি ঘণ্টায় ৪ হাজার কেজি মিথেন নিঃসরণ হয়, যা প্রায় ১ লাখ ৯০ হাজার সাধারণ গাড়ি চালানোর সমান ক্ষতিকর। বর্জ্য ব্যবস্থাপনার বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী, ময়লা ফেলার পর তা মাটি দিয়ে ঢেকে দেওয়ার কথা থাকলেও বাজেট ও জনবল–স্বল্পতার অজুহাতে তা করা হচ্ছে না। ফলে জমে থাকা মিথেন গ্যাস সূর্যের তাপে জ্বলে উঠছে, যা নেভাতে গিয়ে খোদ ফায়ার সার্ভিসের কর্মীরাও অসুস্থ হয়ে পড়ছেন। বিষাক্ত লিচেট বা বর্জ্যের তরল মিশছে পাশের জলাশয় ও ভূগর্ভস্থ পানিতে, যা দীর্ঘ মেয়াদে পুরো এলাকার বাস্তুসংস্থান ধ্বংস করে দিচ্ছে।

সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হলো এই নরককুণ্ডের ভেতরে শিশুদের বিচরণ। যেখানে মাস্ক ছাড়া প্রাপ্তবয়স্কদের টিকে থাকা দায়, সেখানে মাসুম শিশুরা খালি হাতে লোহা ও প্লাস্টিক কুড়াচ্ছে। আশপাশের বাসিন্দারা দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, চর্মরোগ ও মাথাব্যথায় ভুগছেন। পরিবেশ অধিদপ্তর বারবার চিঠি দিয়ে দায় সারলেও সিটি করপোরেশনের কাজে কোনো দৃশ্যমান পরিবর্তন নেই। জাইকা প্রদত্ত আধুনিক যন্ত্রপাতি ও ড্রোনগুলো দক্ষ জনবলের অভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে। এটি স্পষ্টতই অব্যবস্থাপনার এক চরম বহিঃপ্রকাশ।

বর্জ্য পোড়ানো দণ্ডনীয় অপরাধ হলেও সরকারি ল্যান্ডফিলেই আইন লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনার কথা বারবার বলা হয়, তা আজও কাগজ-কলমেই সীমাবদ্ধ। দক্ষিণ সিটি করপোরেশনকে বুঝতে হবে, বর্জ্য ডাম্পিং মানে কেবল ময়লা ফেলে রাখা নয়; এটি একটি নিরবচ্ছিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়া।

আমরা মনে করি, মাতুয়াইল ল্যান্ডফিল নিয়ে এ অবহেলা আর চলতে পারে না। অবিলম্বে ল্যান্ডফিলটিকে আধুনিক ‘স্যানিটারি’ রূপ দিতে হবে, মিথেন গ্যাস আহরণের ব্যবস্থা করতে হবে এবং বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণকারী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। নগর–পরিকল্পনাবিদদের ভাষায়, জনগণকে নিয়ে এমন ‘তামাশা’ বন্ধ হওয়া জরুরি। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে মাতুয়াইলকে অভিশাপমুক্ত করা এখন সময়ের দাবি।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Azhar Ali

Started This Abedon.

11 March 2026   4.5 K

0 have signed. Let’s get to 5,000 !

0%
Treands

At 5,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

জলাতঙ্কের টিকা,গাজীপুরসহ সারা দেশের সংকট নিরসন করুন

জলাতঙ্কের টিকা,গাজীপুরসহ সারা দেশের সংকট নিরসন করুন

গাজীপুরের শ্রীপুরে ছয় মাস ধরে জলাতঙ্ক (র‍্যাবিস) টিকার তীব্র সংকট চলছে। এটি শুধু একটি জেলার সমস্যা নয়, সারা দেশে অনেক... Sign This
নিপাহ ভাইরাস,আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে প্রশাসনের

নিপাহ ভাইরাস,আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে প্রশাসনের

বাংলাদেশে নিপাহ ভাইরাস এখন আর কেবল একটি মৌসুমি রোগ নয়; বরং এটি এক ভয়াবহ ও অপ্রতিরোধ্য প্রাণঘাতী সংকটে রূপ নিয়েছে।... Sign This
অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশনের হার যে পর্যায়ে পৌঁছেছে, তাকে কেবল ‘উদ্বেগজনক’ বললে ভুল হবে; এটি এখন... Sign This
পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ—এ তথ্য নতুন নয়। ২০০২ সালে আইন হয়েছে, জরিমানার বিধান আছে, পরিবেশের ক্ষতির বিষয়টিও বহুবার আলোচিত হয়েছে। কিন্তু... Sign This
হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালে মানুষ আসে শারীরিক ভোগান্তি থেকে মুক্তির আশায়, কিন্তু সেই হাসপাতালে আসার পথটাই রোগীদের জন্য আরও বড় ভোগান্তির কারণ হয়ে... Sign This
বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে যাবে?

বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে...

একটি নয়তলা ভবন নির্মাণে কি আট বছর সময় লাগে? বান্দরবান সদর হাসপাতালের ১০০ শয্যাকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্পটি যে... Sign This
হাসপাতালে পানির সংকট

হাসপাতালে পানির সংকট

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী এখানে আসেন। হাসপাতালের... Sign This
স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

গত বছর সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই স্বাস্থ্য সেক্টর কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ প্রশাসনের পুনর্গঠনের... Sign This
স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্যস্ত করিডরে সম্প্রতি এমন একটি দৃশ্য দেখেছি, যা কয়েক সপ্তাহ ধরে আমাকে... Sign This
বেদে শিশুদের টিকাদানে বিলম্ব,প্রচারণা ও সরকারি উদ্যোগ বাড়াতে হবে!!!

বেদে শিশুদের টিকাদানে বিলম্ব,প্রচারণা ও সরকারি উদ্যোগ বাড়াতে...

দেশব্যাপী যখন টাইফয়েডের টিকাদান কর্মসূচি শেষ হলো, তখন গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া গ্রামের বেদে সম্প্রদায়ের যাযাবর পরিবারগুলো এ সম্পর্কে কিছুই... Sign This
Loading