মেঘনায় দাদনের ফাঁদ,জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করুন

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা চলছে। সে অনুসারে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত চলছে জাটকা ও মা ইলিশ নিধন। দাদন ব্যবসার ফাঁদে পড়ে নিষেধাজ্ঞা ভেঙে জেলেরা নদীতে নামতে বাধ্য হচ্ছেন।

পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এই মাছনিধনের নেপথ্যে রয়েছে প্রভাবশালী আড়তদার ও মহাজনদের একটি শক্তিশালী সিন্ডিকেট। জালের টাকা, ট্রলারের ডিজেল খরচ থেকে শুরু করে জেলেদের দৈনন্দিন খরচের জোগান দিচ্ছে এই মহল। দাদন–জালে আটকে জেলেরা অনেকটা বাধ্য হয়েই নিষিদ্ধ সময়ে নদীতে নামছেন।

মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেদের জন্য মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা অপ্রতুল বা বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। এর ফলে অভাবী জেলেরা মহাজনদের প্রলোভনে সহজেই পা দেন। কিন্তু প্রশ্ন হলো, যাঁরা কোটি কোটি টাকার দাদন খাটিয়ে এই ইলিশ সম্পদ ধ্বংসের কারিগর, সেই আড়তদার ও মহাজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? উপজেলা মৎস্য বিভাগ সাঁড়াশি অভিযানের দাবি করলেও বাস্তবতা বলছে, বিচ্ছিন্ন কিছু জাল বা নৌকা জব্দ করে এই বিশাল সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। এ ছাড়া প্রশাসনের অভিযান শুরু হওয়ার আগেই তথ্য পাচার হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মৎস্যসম্পদ রক্ষা করা কেবল মৎস্য বিভাগের একার দায়িত্ব নয়। কোস্টগার্ড, নৌ পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু সাধারণ জেলেদের কারাদণ্ড বা জরিমানা করলেই জাটকা নিধন বন্ধ হবে না; বরং জাটকা নিধনের ‘আসল সুবিধাভোগী’ বা নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনতে হবে। তাঁদের গুদাম ও আড়তে হানা দিয়ে দাদন ব্যবসার উৎস বন্ধ করতে হবে। জেলেরা যেন দাদন ব্যবসার ফাঁদে না পড়েন, এর জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।

জাটকা রক্ষা না পেলে ভবিষ্যতে আমাদের রুপালি ইলিশের স্বপ্ন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। ইলিশ আমাদের জাতীয় গর্ব এবং আয়ের অন্যতম উৎস। মুষ্টিমেয় কিছু মহাজন ও প্রভাবশালী ব্যক্তির স্বার্থে এই জাতীয় সম্পদ বিলীন হতে দেওয়া যায় না। জনস্বার্থে ও দেশের স্বার্থে মেঘনার তীরে এই ‘চোর-পুলিশ’ খেলা বন্ধ করে সংকট সমাধানে বাস্তবিক পদক্ষেপ নিতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rocky Khan

Started This Abedon.

08 March 2026   3.7 K

0 have signed. Let’s get to 3,000 !

0%
Treands

At 3,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা,সরকারকে এখনই প্রস্তুতি নেওয়া দরকার

মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা,সরকারকে এখনই প্রস্তুতি নেওয়া দরকার

দেশে মূল্যস্ফীতি যে আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে, টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে ট্রাকের পেছনে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দীর্ঘ লাইনই... Sign This
টিসিবির ট্রাকের পেছনে ভিড়,দরিদ্র মানুষের জীবনে স্বস্তি ফেরাতে হবে

টিসিবির ট্রাকের পেছনে ভিড়,দরিদ্র মানুষের জীবনে স্বস্তি ফেরাতে...

টানা উচ্চ মূল্যস্ফীতি দেশের নিম্ন আয়ের মানুষের জীবনযাপনে যে কত বড় সংকট তৈরি করেছে, তা টিসিবির ট্রাকের পেছনে ছুটতে গিয়ে... Sign This
রমজানে দাম বাড়ার ‘নিয়ম’,বাজার তদারকিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে!

রমজানে দাম বাড়ার ‘নিয়ম’,বাজার তদারকিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে...

প্রতিবছর রমজান মাস এলেই নিত্যপণ্যের দাম বাড়বে, এ যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। এটা... Sign This
ধার করে ঘি খাওয়ার প্রয়োজন কেন ?

ধার করে ঘি খাওয়ার প্রয়োজন কেন ?

আওয়ামী লীগ সরকারের মতোই অনেকটা বেপরোয়া বিদেশি ঋণে ঝুঁকেছিল অন্তর্বর্তী সরকার। রাজস্ব–ঘাটতির কারণে বাজেট সহায়তা এবং বড় প্রকল্পে অর্থছাড় বাড়ানোয়... Sign This
র‍্যাবের জন্য গাড়ি কেনা,এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়!

র‍্যাবের জন্য গাড়ি কেনা,এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়!

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার কারণে নানা পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ এসেছে জোরালোভাবে।... Sign This
বিদ্যুৎ খাতে অনিয়ম,হেক্সিংকে কালোতালিকাভুক্ত করা হয়নি কেন?

বিদ্যুৎ খাতে অনিয়ম,হেক্সিংকে কালোতালিকাভুক্ত করা হয়নি কেন?

দেশের সামষ্টিক অর্থনীতি ও বিনিয়োগে বর্তমান যে স্থবিরতা চলছে, নিশ্চিত করেই তার বড় দায় রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের। এ... Sign This
ক্ষুদ্রঋণে অব্যবস্থাপনা,প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন

ক্ষুদ্রঋণে অব্যবস্থাপনা,প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন

রাজশাহীর বাঘা, চারঘাট, পবা, মোহনপুর ও তানোর উপজেলার গ্রামগুলোতে ঋণের জালে পিষ্ট হওয়া মানুষের যে হাহাকার উঠছে, তা ক্ষুদ্রঋণ বিতরণে... Sign This
আলু চাষে লোকসান,সমন্বিত পরিকল্পনা দরকার

আলু চাষে লোকসান,সমন্বিত পরিকল্পনা দরকার

কয়েক মৌসুম ধরে যে ফসলের দাম নিয়ে দেশের বৃহৎ ভোক্তাসমাজে কোনো হা–হুতাশ দেখা যায়নি, আলু সেই ফসলের নাম। কিন্তু আলু... Sign This
সঞ্চয়পত্রের মুনাফা আরও কমল,এই সিদ্ধান্তে চাপে পড়বেন মধ্যবিত্তরা

সঞ্চয়পত্রের মুনাফা আরও কমল,এই সিদ্ধান্তে চাপে পড়বেন মধ্যবিত্তরা

দেশে দুই বছরের বেশি সময় ধরে যখন উচ্চ মূল্যস্ফীতি চলছে, তখন সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাসের ব্যবধানে আবারও কমানোর সিদ্ধান্ত ... Sign This
প্রবাসী শ্রমিকেরা কি শুধু পেটে ভাতেই থাকবেন???

প্রবাসী শ্রমিকেরা কি শুধু পেটে ভাতেই থাকবেন???

সৌদি আরবে পেস্ট কন্ট্রোল বা কীটনাশক ছিটানোর কাজে নিয়োজিত একজন শ্রমিকের জন্য নির্ধারিত মাসিক মজুরি ৭০০ রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা... Sign This
Loading